সিরিজ জিতে আহমেদাবাদে এবার রোহিত শর্মার লক্ষ্য হোয়াইট ওয়াশ

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: Twiter/BCCI)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় হয়ে গিয়েছে। কিন্তু এতটুকুতেই থামতে রাজি নন ভারতীয় দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর লক্ষ্য এখন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০-এ সিরিজ জয়। বুধবার ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানে হারিয়েই সিরিজ নিজেদের পকেটে পুরে ফেলেছে ভারতীয় দল। আনন্দিত হলেও এখনই উচ্ছ্বাসে ভাসতে নারাজ দ্য হিটম্যান। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্রাউন ওয়াশ করেই মাঠ ছাড়তে চান তিনি।

দক্ষিণ আফ্রিকার সফরের আগেই ভারতীয় একদিনের দলের অধিনায়ক নির্বাসিত হয়েচিলেন রোহিত। কিন্তু ভাগ্যের বিরম্বনায় সেই সিরিজে অধিনায়ক হিসাবে অভিষেক করতে পারেননি রোহিত শর্মা। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মা। প্রায় দু মাস মাঠের বাইরে ছিলেন ভারতীয় দলের নতুন অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই অধিনায়ক হিসাবে অভিষেক হয়েছে তাঁর।

ঘরের মাঠে সিরিজ জিতলেও, সেটাকে আরও স্মরণীয়ই করে রাখতে চান তিনি। আর সেই লক্ষ্যে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩-০-এ সিরিজ জেতাই এখন পাখির চোখ রোহিত শর্মার। সেইসঙ্গে শেষ ম্যাচেই দলে ফিরতে চলেছেন শিখর ধওয়ান, শ্রেয়স আইয়াররা। তাই রোহিতের আত্মবিশ্বাস যে এখন অনেকটাই বেড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ জয়ের পরই রোহিত শর্মা জানিয়েছিলেন, “পরের ম্যাচেই আমরা শিখর ধওয়ানকে পাব। এই ম্যাচে ফলাফল আমাদের পক্ষে এসেছে। এখনও একম্যাচ বাকি রয়েছে। সেখানেই এই ধারা ধরে রাখতে চাই”। শেষ ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে নামলেও, দলে কিন্তু বেশকিছু পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন তিনি।

শেষ ম্যাচ জিতে আহমেদাবাদে হোয়াইট ওয়াশের লক্ষ্যে রোহিত শর্মা

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। দ্বিতীয় ম্যাচেও ভারতীয় দলের জয়ের নেপথ্য কারিহড় ছিলেন আরেক বোলার। প্রসিদ্ধ কৃষ্ণার দুরন্ত বোলিংয়ে কম রান করেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। কিন্তু দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে কিন্তু চিন্তা কাটছে না তাঁর। ম্যাচ শেষে সেই কথা রোহিতের মুখে শোনাও গিয়েছে। তৃতীয় একদিনের ম্যাচে নামার আগে সেদিকেই বিশেষ নজর রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

শুক্রবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ একদিনের ম্যাচে নামবে ভারত। আর সেই ম্যাচে যে দলের ব্যাটিং পারফরম্যান্সের দিকে সকলের নজর রয়েছে তা বেশ স্পষ্ট। পরপর দুই ম্যাচেই বড় রানের মুখ দেখতে পায়নি টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে তাই হয়ত ব্যাটারদের ওপরই বাড়তি দায়িত্ব থাকবে। এছাড়া দলে ফিরবেন ধওয়ান ও শ্রেয়স আইয়ারও। টপ অর্ডার থেকে মিডল অর্ডারের পরীক্ষাই হয়ত হবে এই ম্যাচে।

close whatsapp