ইশান কিষাণের উদ্দেশ্যে সতর্কবার্তা সুনীল গাভাস্কারের
আপডেট করা - Feb 19, 2022 7:32 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর দুটো টি টোয়েন্টিতেই ব্যর্থ ইশান কিষাণ। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই ম়ঞ্চে নামার আগেই ইশান কিষাণেরপ পারফরম্যান্স নিয়ে খুশি নন সুনীল গাভাস্কার। বরং এই তরুণ তারকা ক্রিকেটারের উদ্দেশ্যে এখন থেকেই সাবধানবানী শোনা গেল প্রাক্তন ভারতীয় তারকার মুখে। বাউন্স ও স্লোয়ার খেলার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে তাঁর। এমন চলতে থাকলে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ইশান কিষাণের সুযোগ পাওয়া কঠিন বলেও মনে করছেন তিনি।
এবারের আইপিএলের আগে সবচেয়ে বেশী নজর ছিল ইশান কিষাণের দিকে। সেরা দশ মার্কি ক্রিকেটারের মধ্যে ছিলেন না তিনি। কিন্তু ঝাড়খন্ডের এই তারকা ক্রিকেটারই আইপিএলের মঞ্চে সবচেয়ে বেশী দাম পেয়েছেন। প্রথম দিনের নিলামে তাঁর দিকেই চোখ ছিল সকলের। সেই ইশান কিষাণকে নেওয়ার জন্য নিলামের মঞ্চে লড়াইটাও ছিল দেখার মতো। সবশেষে এবারের নিবামে সাড়ে ১৫ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে গিয়েছেন ইশান কিষাণ।
সেই থেকেই ইশানের দিকে প্রাক্তন থেকে বিশেষজ্ঞদদের নজরটা আরও বেড়ে গিয়েছে। আইপিএলের সেই নিলামের পরই ভারতের প্রথম সিরিজ ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। সেখানেই ইশান কিষাণকে ওপেনিং করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরপর দু দিনই ইশান ব্যর্থ হয়েছে। আর তা দেখে এখন থেরেই তাঁকে বিশ্বকাপের দলে দেখার ক্ষেত্রে সংশয় প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার।
পরপর দু ম্যাচে ব্যর্থ, ইশান কিষাণের উদ্দেশ্যে সতর্কবার্তা সুনীল গাভাস্কারের
পরপর দু ম্যাচেই যেভাবে ইশান আউট হয়েছেন, তা দেখে একেবারেই খুশি নন এই প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার। তিনি মনে করেন ইশানের যদি তাঁর এই দুর্বলতা কাটাতে না পার, তবে অস্ট্রেলিয়ায় গিয়ে বড়সড় সমস্যার মুখে পড়বেন ক্যারিবিয়ান বোলাদের শর্ট বলের বিরুদ্ধে এদিন ইশান কিষাণ একেবারেই স্বচ্ছন্দ ছিলেন না। সেইসঙ্গে সবুজ পিচের সঙ্গেও মানিয়ে নিতে পারছিলেন না।
এসব দেখার পরই গাভাস্কার বলেছেন, “পিচে যখনই বাড়তি বাউন্স থাকছে তখনই সমস্যায় পড়তে দেখা গিয়েছে ইশান কিষাণকে। সেইসঙ্গে তাঁর উচ্চতারও সমস্যা রয়েছে। এইরকম পিচে তিনি খেলতে অভ্যস্ত নয়। আর সেটাই বারবার বোঝাযাচ্ছে”।
গাভাস্কার আরও বলেন, “এই জায়গা গুলোই তাঁকে ঠিক করতে হবে। অস্ট্রেলিয়াতে যখন তুমি খেলতে যাবে, তখন এমনই পিচে খেলতে হবে। যদিও এখনই বলতে পারছি না ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরের ম্যাচে ইশান কিষাণ সুযোগ পাবেন কিনা। বেঞ্চে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়, তাঁকেও সুযোগ দেওয়া হতে পারে”।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দিন ওপেনে নামলেও, টি টোয়েন্টির মতো আক্রমণাত্মক ক্রিকেট খেলতে দেখা যায়নি ইসান কিষাণকে। ৪২ বল খেলে মাত্র ৩৫ রানে সাজঘরে ফিরে গিয়েছিলেন কিষাণ। একইরকমভাবে দ্বিতীয় ম্যাচেও ইডেনের সবুজ পিচে শর্ট বল ও বাউন্স সামলাতে পারছিলেন না তিনি। সেই ম্যাচে তো মাত্র ২ রান করতে পেরেছিলেন ইশান কিষাণ। আর এসবের পর থেকেই শুরু হয়ে গিয়েছে নতুন হিসাব নিকাশ।