ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে সিরিজ ভারতের, টুইটার জুড়ে শুভেচ্ছাবার্তার ঢল

India vs West Indies
India vs West Indies. (Photo Source: Twitter)

আহমেদাবাদে স্বপ্নপূরণ রোহিত শর্মার। ঘরের মাঠেই প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে একদিনের ক্রিকেটে হোয়াইট ওয়াশ করে ইতিহাস তৈরি করল টিম ইন্ডিয়া। আর রোহিতের সেই সাফল্যের মঞ্চেই ভিতটা শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের জোড়া অর্ধশতরানেই গড়ে দিয়েছিল। আর বাকিটা বল হাতে করে দেখান কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা এবং দীপক চাহার-রা। ব্যালান্সড পারফরম্যান্সের ওপর ভর করে শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় জয় ভারতের। নিকোলাস পুরাণদের ৯৬  রানে হারাল ভারতীয় দল। ৩-০-এ সিরিজ জয় রোহিত শর্মাদের।

প্রথম দুই ম্যাচেই বোলারদের দাপটে জিতেছিল টিম ইন্ডিয়া। টপ অর্ডার থেকে মিডল অর্ডারের ব্যর্থতা আড়াইশো রানও প্রথম দুই ম্যাচে টপকাতে পারেননি রোহিত শর্মারা। অবশেষে ভারতীয় দলের মিডল অর্ডারের থেকে একটা শক্তিশালী পারফরম্যান্স দেখা গেল। আর সেই পারফরম্যান্সে ভর করেই ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া।

দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ জয় হয়ে গিয়েছিল ভারতের। কিন্তু এতটুকুতেই সন্তুষ্ট ছিলেন না ভারতীয় দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ব্রাউন ওয়াশ করাই ছিল তাঁর লক্ষ্য। তৃতীয় ম্যাচ জিতে প্রথম লক্ষ্যটা পূরণ করে ফেললেন তিনি। দিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

দলে তিনটি পরিবর্তন করেই এদিন প্রথম একাদশ সাজিয়েছিলেন তিনি। চোটের জন্য ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। দলে এসেছেন শ্রেয়স আইয়ার। এছাড়াও শেষ ম্যাচে সুযোগ পেয়েছিলেন কুলদীপ যাদব ও দীপক চাহার। প্রথম দু ম্যাচে ভারতের ব্যাটিং পারফরম্যান্স সেভাবে কোনও ছাপ ফেলতে পারেনি। এদিন সেদিকেই নজর ছিল সকলের। গত ম্যাচের মতো এদিনও টিম ইন্জিয়ার টপ অর্ডার চুড়ান্ত ব্যর্থ। শুরুতেই ১৩ রানে ফিরে যান রোহিত শর্মা। এরপরই শূন্য রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন বিরাট কোহলি। শিখর ধওয়ানও ছিলেন কিছুক্ষণেরই অতিথি। ৪২ রানের মধ্যেই ৩ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত।

ওয়েস্ট ইন্ডিজকে একদিনের ক্রিকেটে প্রথমবার হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়লেন রোহিত শর্মা

কঠিন পরীক্ষা ছিল মিডল অর্ডারের সামনে। সেইসঙ্গে ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ারের সামনে ছিল কড়া চ্যালেঞ্জও। ক্যারিবিয়ান বোলারদের তখন চার তৈরি করার খেলা শুরু। মাথা ঠান্ডা রেখে এবং বুদ্ধিদীপ্ত ব্যাটিং প্রদর্শন ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ারের। দলকে চাপের মুহূর্ত থেকে বের করে আনতে তাদের বিল্ড আপ গেম এদিন ছিল দুর্ধর্ষ। একশো রানের ওপর পার্টনারশিপ করেই ভারতীয় ড্রেসিংরুমে অক্সিজেন যোগায় আইয়ার ও ঋষভ পন্থ। অবশেষে ৫৬ রানে সাজঘরে ফেরেন ঋষভ পন্থ। এরপর অবশ্য লড়াইটা একা চালিয়ে যান শ্রেয়স আইয়ার। তিনি ফেরেন ৮০ রানে। আর তাতেই ভারতের জয়ের ভিতটা মজবুত হয়ে যায়।

বাকিটা সামলে দেন দীপক চাহার ও ওয়াশিংটন সুন্দর। সিরিজে প্রথমবার আড়াইশো রান পেরোয় ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৬৫ রান করে টিম ইন্ডিয়া। এরপর বল হাতে এদিনও আহমেদাবাদে ছিল ভারতীয় বোলারদের দাপট। শুরু থেকেই ক্যারিবিয়ান ব্যাটারদের ওপর চাপ তৈরি করতে থাকেন তারা। কুলদীপ থেকে প্রসিদ্ধ কৃষ্ণা, চাহার পান দুটো করে উইকেট। মহম্মদ সিরাজের শিকার ৩ উইকেট। এদিন ৮২ রানের মধ্যেই ৭ উইকেট খোয়ায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ভারতের জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। তবে শেষের দিকে বোলাররা আরেকটু চাপ রাখলে ওয়েস্ট অনেক তাড়াতাজড়িই শেষ হয়ে যেতে পারত। যদিও শেষ পর্যন্ত ১৬৯ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

close whatsapp