করোনার জেরে বাতিল ভারতের অনুশীলন, পিছোতে পারে প্রথম একদিনের ম্যাচ

Virat and Rohit
Virat and Rohit(Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

ভারতীয় শিবিরে হঠাত্ই করোনার হানা। আর তার জেরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ নিয়ে অনিশ্চয়তা। করোনায় আক্রান্তের সংখ্যা আরও বাড়লে পিছিয়ে দুই থেকে একদিন পিছিয়ে যেতে পারে প্রথম ম্যাচ। একইসঙ্গে বৃহস্পতিবার মাঠে নামার কথা থাকলেও, করোনার কারণে বাতিল হয়ে গেল ভারতীয় দলের প্রস্তুতি। সিরিজ শুরুর আগেই ফের ধোঁয়াশা। যদিও এখনও পর্যন্ত নিজেদের প্ল্যানিংয়েই দাঁডডিয়ে রয়েছে বোর্ড। কিন্তু বিকল্প ব্যবস্থা ভাবনাও শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।

আগামী রবিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে নামার কথা ভারতের। আহমেদাবাদে ১০০০ তম একদিনের ম্যাচে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কিন্তু হঠাত্ই যেন বদলে গিয়েছে পরিস্থিতি। বৃহস্পতিবার থেকে ঘরের মাঠে প্রথম একদিনের ম্যাচের প্রস্তুতিও শুরু করার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু করোনার কারণে এখন সবকিছুই বিশ বাও জলে।

একদিন সবকিছু ঠিকঠাক চললেও, বুধবার রাত থেকেই বদলে গিয়েছে গোটা পরিস্থিতিটা। বৃহস্পতিবার থেকে প্রস্তুতিতে নামার কথা বিরাট কোহলিদের। তার আগে বুধবার দ্বিতীয় রাউন্ড আরটি-পিসিআর টেস্ট করানো হয় সকলের। সেখানেই সমস্যা। শিখর ধওয়ান, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড় সহ আরও পাঁচ সদস্য করোনায় আক্রান্ত হন। আর সেই ঘটনাতেই চিন্তার বাঁজ বোর্ড কর্তাদের কপালে।

বুধবারই করোনায় আক্রান্ত হয়েছেন শিখর ধওয়ান, শ্রেয়স আইয়ার ও রুকুরাজ গায়কোয়াড়

যদিও সঙ্গে সঙ্গেই তাদের সকলকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। বাকি ক্রিকেটারদের সংস্পর্ষেও তারা আসেননি বলেই জানানো হয়েছে। কিন্তু হাতে একেবারেই সময় কম। আগামী ৬ ফেব্রুয়ারী থেকে কায়রণ পোলার্ডদের বিরুদ্ধে একদিনের সিরিজে নামার কথা। তার তিনদিন আগে করোনায় আক্রান্ত হলে যে চিন্তা বাড়বে তা বলাই বাহুল্য। শোনা গিয়েছিল বৃহস্পতিবার সকালে ফের সকলের আরটি-পিসিআর পরীক্ষা করানো হবে। তারপরই প্রস্তুতিতে নামবে ভারতীয় দল।

কিন্তু করোনার কারণে এদিন আর সেই ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। বৃহস্পতিবারের প্রস্তুতি বাতিল করেছে টিম ইন্ডিয়া। সেইসঙ্গে শুরু হয়েছে নতুন জল্পনাও। রবিবার প্রথম ম্যাচ খেলানো সম্ভব কিনা, তা নিয়েই এখন জোর গুঞ্জন। যদিও বোর্ড কর্তারা এখনও পর্যন্ত আশাবাদী সূচী অনুযায়ী ম্যাচ করা নিয়ে। কিন্তু পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, সেক্ষেত্রে প্রথম ম্যাচ দুই থেকে একদিন পিছিয়েও যেতে পারে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ শুরুর আগে থেকেই করোনায় গ্রাফ ছিল উর্ধ্বমুখী। চিন্তা বাড়লেও সিরিজ আয়োজন নিয়ে আশাবাদী ছিলেন বোর্ড কর্তারা। বেশকিছু কাটছাঁট করে সিরিজ আয়োজনের ব্যবস্থা করেছিল বিসিসিআই। দুই ভেন্যুতে একদিন ও টি টোয়েন্টি সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। টি টোয়েন্টি হবে ইডেনে এবং একদিনের সিরিজ হবে আহমেদাবাদে।

ইডেনে দর্শক প্রবেশের অনুমতি মিললেও, আহমেদাবাদে করোনার কথা মাথায় রেখেই দর্শকশূন্য গ্যালারীতে ম্যাচ হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু করোনার হানা ঠেকানো যায়নি। এখন আহমেদাবাদে প্রথম ম্যাচ শুরু করা নিয়েই চিন্তায় বোর্ড কর্তারা।

close whatsapp