মেহেদী হসান মিরাজ ঘটনার প্রভাব পারফরম্যান্সে পড়নি, জল্পনা ওড়াল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
আপডেট করা - Feb 2, 2022 9:17 pm

শুরুটা ভাল করলেও, হঠাত্ই যেন ছন্দ পতন হয়েছে চট্টোগ্রাম চ্যালেঞ্জার্সের। পরপর দু ম্যাচ হেরে লিগ টেবিলে নীচের দিকে নেমে গিয়েছে চট্টগ্রামের এই দলটি। আর তাতেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ঘিরে নানান জল্পনা শুরু হয়েছে। কয়েকদিন আগেই মেহেদী হাসান মিরাজকে ঘিরে বিতর্কের আবহ দেখা দিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শিবিরে। যদিও শেষপর্যন্ত দলে ফিরে এসেছেন তিনি। কিন্তু তারপর থেকেই চট্টগ্রামের পারফরম্যান্সের গ্রাফ নীচের দিকে। তবে কী সেই প্রভাব পড়ছে দলে। জল্পনা বাড়লেও, তা মানতে নারাজ চট্টগ্রাম শিবির।
কয়েকদিন আগেই অধিনায়কত্ব ইস্যুতে তোলপাড় হয়ে গিয়েছিল চট্টগ্রাম শিবিরে। গোটা দিন ধরে চলেছিল নাটক। হঠাত্ই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। শোনা গিয়েছিল অধিনায়কত্ব চলে যাওয়ার জন্যই নাকি দল ছাড়ছেন তিনি। একইরকমভাবে শোনাযাচ্ছিল তাঁর সঙ্গে নাকি টিম ম্যানেজমেন্টেরও বনিবনা নেই। যদিও মিরাজ এই প্রসঙ্গে কিছুই বলেননি তখন।
এরপরই অবশ্য নাটকীয় পরিবর্তন এসেছিন চিত্রনাট্যে। শেষপর্যন্ত ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে কথাবার্তার পর দলে ফিরে এসেছিলেন তিনি। কিন্তু চট্টগ্রামের পারফরম্যান্সের গ্রাফ কিন্তু নিম্নগামী। পরপর দু ম্যাচ হেরে হঠাত্ই নীচের সারিতে চলে গিয়েছে তারা। আর তাতেই শুরু হয়েছিল জল্পনা। তবে কী সেই বিতর্কই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের খেলায় প্রভাব ফেলছে।
যদিও দলের তরফে এই জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে। শরিফুল বলেন, “নানা এমন ধরণের কোনও ব্যপারই হয়নি। বাইরে থেকে যারা এমন ভাবছেন তারা খানিকটা ভুলই ভাবছেন। আমরা একটা পরিবারের মতো এখানে রয়েছি। ভাল খেলতে পারছি না বলেই, আমাদের ফল ভাল হচ্ছে না। সেই পরিস্থিতি শীঘ্রই কেটে যাবে”।
শরিফুল আরও জানান, “আমাদের টিম বন্ডিং যথেষ্ট ভাল। শুধু সমস্যা একটাই হচ্ছে, যে পরিকল্পনাটা করে আমরা মাঠে নামছি. সেটাই আমারা বাস্তবায়ন করতে পারছি না। উইকেটও যথেষ্ট ভাল রয়েছে। আমাদের আরও মনোযোগী হতে হবে। হোম গ্রাউন্ডে আমরা সেভাবে ভাল কিছু করতে পারিনি। কারণ আমরা ভাল ক্রিকেট খেলতে পারছি না। ভাল ক্রিকেট খেলার কথা যথেষ্ট সহজ, কিন্তু মাঠে সেটা করে দেখানো ততটাই কঠিন। তবে ঢাকা এবং সিলেটের বিরুদ্ধে কামব্যাক করার ব্যপারে আমরা আশাবাদী”।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই বেশ ছন্দে ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের পারফরম্যান্স দেখে অনেকেই চট্টগ্রামকে হেভারিটের তকমাও দিতে শুরু করেছিল। কিন্তু মাঝে সেই বিতর্ক হওয়ার পরই যেন তাদের পারফরম্যান্সের গ্রাফ নীচে নেমেছে। যদিও চট্টগ্রাম শিবির এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে আশাবাদী।