সিলেট সানরাইজার্সকে হারিয়ে বিপিএলের প্লে অফে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

Comilla Victorians
Comilla Victorians. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

মাহমুদুল হাসান জয় ও শেষ মুহূর্তে সুনীল নারিনের ঝোরো ইনিংসে ভর করে সিলেট সানরাইজার্সকে হারিয়ে বাংলাদেশের প্রিমিয়ার লিগের প্লে অফে পৌঁছে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কলিন ইনগ্রামের দুরন্ত ইনিংসের মান রাখতে পারলেন না সিলেটের বোলাররা। বরং  ব্যাটেরদের দাপটে এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৪ উইকেটে সিলেট সানরাইজার্সকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লে অফে নিজেদের জায়গাও পাকা করে ফেলল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আর দুর্ধর্ষ ইনিংস খেলে ম্যাচের সেরার শিরোপাও ছিনিয়ে নিলেন মাহমুদুল হাসান জয়। তাঁর ৫০ বলে ৬৫ রানের ইনিংসে ভর করেই সিলেটের মাঠে সিলেট সানরাইজার্সকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে নিজেদের জায়গা পাকা করে ফেলল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে এদিন প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক। লক্ষ্যটা চিস প্রতিপক্ষ শিবিরকে কম রানের মধ্যে শেষ করে দেওয়া।

কিন্তু এদিন শুরু থেকেই বিদ্বংসী মেজাজে ছিলেন কলিন ইনগ্রাম। ব্যাট হাতে প্রথম থেকেই কুমিল্লার বোলারদের বিরুদ্ধে দাপট দেখানো শুরু তাঁর। সঙ্গে যোগ্য সঙ্গদ দেন আনামুল হক। এই দুই ক্রিকেটারের হাত ধরে একসময় বিরাট রানমের স্বপ্ন দেখা শুরু হয়েছিল সিলেট সানরাইজার্স ব্রিগেডের। ৬৩ বলে ৮৯ রানের ইনিংস খেলে এদিন সাজঘরে ফেরেন ইনগ্রাম। তাঁর হাত ধরেই এদিন দেড়শো রানের গন্ডী টপকাতে পারে সিলেট সানরাইজার্স।

সিলেটের ঘরের মাঠে তাদের হারিয়ে প্লে অফে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

আনামুল হক যখন ফেরেন তখন সিলেটের রান ১০৫। এরপরই ইনগ্রামকে আর কোনও ব্যাটারই সঙ্গ দিতে পারেননি। যদিও শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন কলিন ইনগ্রাম। তাঁর হাত ধরেই শেষ পর্যন্ত লিট পৌঁছয় ১৬৯ রানে। জয়ের জন্য যথেষ্ট রান। অন্যদিকে এই ম্যাচ জিততে পারলেই প্লে অফের রাস্তা পাকা হয়ে যাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

ব্যাট হাতে শুরুতেই ব্যর্থ লিটন দাস। তবে কুমিল্লার হয়ে এদিন হাল ধরেন মাহামুদুল হাসান জয়। ডুপ্লেসি না পারলেও, তাঁকে যোগ্য সঙ্গত দেন ইংল্যান্ডের মোঈন আলি। এই দুই ব্যাটারের হাত ধরেই জয়টা কার্যত এদিন পাকা করে ফেলেছিল কুমিল্লা। যদিও ৬৫ রানে হাসান জয় ফেরার পর খানিকটা হলেও চাপ তৈরি হয়েছিল। সেই সময় মাঠে নেমে ঝোরো ইনিংস খেলেন সুনীল নারিন।

১২ বলে ২৪ রানে তাঁর দুর্ধর্ষ ইনি্ংসে ভর করেই ম্যাচ জিতে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  তাঁর ২৪ রানের ইনিংসের মধ্যে রয়েছে ৩টি বাউন্ডারি ও ওকটি ওভার বাউন্ডারি। এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

close whatsapp