বাংলাদেশ প্রিমিয়ার লিগঃ সূচী থেকে দল,সময়, সমস্ত কিছু দেখে নিন এখানে
আপডেট করা - Jan 19, 2022 11:54 am

ঢাকে কাঠি পড়ে গিয়েছে আগেই। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ২১ জানুয়ারি থেকেই শুরু হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আইপিএলের আগেই এই লিগের দিকেই এখন নজর সকলের। ইতিমধ্যেই চড়তে শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঘিরে উত্তেজনার পারদ। দল গঠন হয়ে গিয়েছে। প্রতিটি দল ক্রিকেটারও বেছে নিয়েছে। এবার শুধুই বাইশ গজে বল গড়ানোর অপেক্ষা।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ হবে ৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে। মেগা লিগের এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানেএ থাকবে নানান চমক। আগামী ২১ জানুয়ারী ঢাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল ম্যাচ দিয়েই শুরু হবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই প্রতিযোগিতা শুরুর আগেই দেখে নেব বিপিএলের নতুন ক্রীড়াসূচী।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের সম্পূর্ণ সূচী
| ২১শে জানুয়ারি | দুপুর ২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল |
| ২১শে জানুয়ারি | সন্ধ্যা ৭ | খুলনা টাইগার্স বনাম মিনিস্টার গ্রুপ ঢাকা |
| ২২শে জানুয়ারি | দুপুর ১ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স |
| ২২শে জানুয়ারি | সন্ধ্যা ৬ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম মিনিস্টার গ্রুপ ঢাকা |
| ২৪শে জানুয়ারি | দুপুর ১ | ফরচুন বরিশাল বনাম মিনিস্টার গ্রুপ ঢাকা |
| ২৪শে জানুয়ারি | সন্ধ্যা ৬ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স |
| ২৫শে জানুয়ারি | দুপুর ১ | মিনিস্টার গ্রুপ ঢাকা বনাম সিলেট সানরাইজার্স |
| ২৫শে জানুয়ারি | সন্ধ্যা ৬ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল |
| ২৮শে জানুয়ারি | দুপুর ২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স |
| ২৮শে জানুয়ারি | সন্ধ্যা ৭ | মিনিস্টার গ্রুপ ঢাকা বনাম সিলেট সানরাইজার্স |
| ২৯শে জানুয়ারি | দুপুর ১ | ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স |
| ২৯শে জানুয়ারি | সন্ধ্যা ৬ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট সানরাইজার্স |
| ৩১শে জানুয়ারি | দুপুর ১ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স |
| ৩১শে জানুয়ারি | সন্ধ্যা ৬ | ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স |
| ১লা ফেব্রুয়ারি | দুপুর ১ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম মিনিস্টার গ্রুপ ঢাকা |
| ১লা ফেব্রুয়ারি | সন্ধ্যা ৬ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল |
| ৩রা ফেব্রুয়ারি | দুপুর ১ | খুলনা টাইগার্স বনাম সিলেট সানরাইজার্স |
| ৩রা ফেব্রুয়ারি | সন্ধ্যা ৬ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স |
| ৪ঠা ফেব্রুয়ারি | দুপুর ২ | ফরচুন বরিশাল বনাম সিলেট সানরাইজার্স |
| ৪ঠা ফেব্রুয়ারি | সন্ধ্যা ৭ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম মিনিস্টার গ্রুপ ঢাকা |
| ৭ই ফেব্রুয়ারি | দুপুর ১ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল |
| ৭ই ফেব্রুয়ারি | সন্ধ্যা ৬ | খুলনা টাইগার্স বনাম সিলেট সানরাইজার্স |
| ৮ই ফেব্রুয়ারি | দুপুর ১ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম মিনিস্টার গ্রুপ ঢাকা |
| ৮ই ফেব্রুয়ারি | সন্ধ্যা ৬ | সিলেট সানরাইজার্স বনাম ফরচুন বরিশাল |
| ৯ই ফেব্রুয়ারি | দুপুর ১ | খুলনা টাইগার্স বনাম মিনিস্টার গ্রুপ ঢাকা |
| ৯ই ফেব্রুয়ারি | সন্ধ্যা ৬ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স |
| ১১ই ফেব্রুয়ারি | দুপুর ২ | খুলনা টাইগার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স |
| ১১ই ফেব্রুয়ারি | সন্ধ্যা ৭ | ফরচুন বরিশাল বনাম মিনিস্টার গ্রুপ ঢাকা |
| ১২ই ফেব্রুয়ারি | দুপুর ১ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট সানরাইজার্স |
| ১২ই ফেব্রুয়ারি | সন্ধ্যা ৬ | খুলনা টাইগার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স |
| ১৪ই ফেব্রুয়ারি | দুপুর ১ | এলিমিনেটর |
| ১৪ই ফেব্রুয়ারি | সন্ধ্যা ৬ | প্রথম কোয়ালিফায়ার |
| ১৬ই ফেব্রুয়ারি | বিকেল ৬ | দ্বিতীয় কোয়ালিফায়ার |
| ১৮ই ফেব্রুয়ারি | সন্ধ্যা ৭ | ফাইনাল |
ছটি দল নিয়ে হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আসন্ন মরসুমে কোন কোন দলকে নিয়ে আয়োজিত হচ্ছে এই লিগ চোখ রাখব সেই দিকেই।
ঢাকা
চট্টগ্রাম চ্যালে়ঞ্জার্স
ফরচুন বরিশাল
সিলেট সানরাইজার্স
খুলনা টাইগার্স
কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একবছরের চুক্তির জন্য এর আগে বেশ কিছু ফ্র্যা়্ঞ্চাইজিই এই লিগ থেকে নাম তুলে নিয়েছিল। এবারের লিগে ৬টি দল অংশগ্রহন করেছে। আগামী ২১ জানুয়ারী থেকে শুরু হতে চলছে বাংলাদেশের মেগা ক্রিকেট লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলগুলো
ঢাকাঃ মাহমুদুল্লাহ রিয়াদ, ইসুরু উদানা, নাজিবুল্লাহ জারদান, কাইস আহমেদ, তামিম ইকবাল, রুবেল হুসেন, মাশরাফি মোরতাজা, শুভাগত হোম, মহম্মদ শাহাজাদ, ফাজালহক ফারুকি, মহম্মদ নাইম, আারাফাত সানি, শইফুল ইসলাম, ইমরানুজ্জামান, ইবাদত হোসেন, জাহিরুল ইসলাম, শামসুর রহমান।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ নাসুম আহমেদ, বেনি হাওয়েল, কেনার লুইস, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, শামিম হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, চ্যাডউইক ওয়ালটন, রায়াদ এমরিত, রেজাউর রাজা, শাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান, আকবর আলি, নইম ইসলাম।
ফরচুন বরিশালঃ শাকিব অল হাসান, মুজিবর রহমান, ধনিস গুলাথালিকা, ক্রিস গেইল, নুরুল হাসান, নাজিমুল হুসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফ্যায়জন মাহমুদ, ওবেদ ম্যাকয়, আলজারি জোসেফ, তওহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, শিকত আলি, নিরোশান ডিকওয়েলা, নাইম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন, ইরফান সুকুর।
খুলনা টাইগার্সঃ মুশফিকুর রহিম, তিসারা পেরেরা, ভানুকা রাজাপক্সা, নভিন উল হক, মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসমাল রব্বি, ইয়াসির আলি, প্রসন্ন, সিকান্দার রাজা, ফারহাদ রেজা, রনি তালুকদার, খালিদ আহমেদ, জাকির আলি, নাবিল সামাদ।
সিলেট সানরাইজার্সঃ তাসকিন আহমেদস দীনেশ চন্ডীমল, কলিন ইনগ্রাম, কেরসিক উইলিয়ামস, মোসাদ্দেক হোসেন, মহম্মদ মিঠুন, আল আমিন হুসেনস নাজমুল ইসলাম, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা, ঈনমুল হক বিজয়, সোহাগ গাজী, অলোক কাপালী, মুখতার আলি, সিরাজ আহমেদ, মিজানুর রহমান, নাদির চৌধুরী, জুবের হোসেন, শফিউল হায়াদ রিদয়, সুনজামুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ মুস্তাফিজুর রহমান, ফাফ ডুপ্লেসি, মঈন আলি, সুনীল নারিন, লিটন দাস, শোহিদুল ইসলাম, ইমরুল কাইস, তানভির ইসলাম, কুশল মেন্ডিস, ওশানে থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমাদুল হাসান জয়, সুমন খানস মোমিনুল হক, মোহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দায়র রনি, মেহেদী হাসান রানা।