সাকিবের দুর্ধর্ষ পারফরম্যান্সে জয়ের হ্যাটট্রিক বরিশাল ফরচুনের
আপডেট করা - Feb 1, 2022 9:12 pm

প্রতিযোগিতা যত এগোচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছেন সাকিব অল হাসান। বিশ্ব ক্রিকেটের সেরা অল রাউন্ডারের তকমা কেন তার গায়ে রয়েছে, সেটাই বারবার বুঝিয়ে দিচ্ছেন তিনি। খুলনার পর এবার চট্টোগ্রাম। সাকিবের দাপটে জয়ের হ্যাটট্রিক বরিশাল ফরচুনের। ব্যাট ও বলে দুরন্ত পারফরম্যান্স করে আবারও ম্যাচের না.ক বরিশাল অদিনায়ক। হাড্ডহাড্ডি লড়াইয়ে চট্টোগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ১৪ রানে ম্যাচ জিতে নিল বরিশাল ফরচুন।
গতকালও প্রথমে ব্যাট করে বড় রান করতে পারেনি বরিশাল ফরচুন। কিন্তু সেই সাকিবের পারফরম্যান্সেই জয় এসেছিল। কুলনার বিরুদ্ধে অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হয়েছিল বাংলাদেসের তারকা ক্রিকেটারের। এদিন আর সেই ভুলটা করেননি। ৩১ বলে ৫০ রানের ঝোরো ইনিংস যেমন খেললেন, তেমনই বল হাতে তিনটি উইকেটও শিকার করলেন তিনিই। আর সেই পারফরম্যান্সে ভর করেই জয়ের হ্যাটট্রিক করে ফেলল বরিশা ফরচুন।
টস জিতে এদিনও প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল ফরচুন অধিনায়ক সাকিব অল হাসান। লক্ষ্যটা অবশ্যই ছিল প্রতিপক্ষের বিরুদ্ধে বড় রান করে চাপ তৈরী করা। কিন্তু শুরুতেই ব্যর্থ বরিশালের ওপেনাররা। গেইল ঝড় এদিনও দেখা যায়নি। বরং খানিকটা ধীরগতির ক্রিকেটই খেললেন তিনি। ১৯ বলে ২৫ রান করে সাজঘরে ফিরে যান গেইল। এরপরই ক্রিজে আসেন সাকিব অল হাসান। চট্টোগ্রাম চাপ তৈরি করলেও, সাকিবের চওড়া ব্য়াটেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে থাকে বরিশাল ফরচুন।
ব্যাট হাতে তাঁর অর্ধশতরানেই যেন ফের অক্সিজেন সঞ্চার হয় বরিশাল শিবিরে। ৩১ বলে ৫০ রানের ইনিংস খেলে সাকিব যখন সাজঘরে ফেরেন তিনি বরিশালের রান ৫ উইকেটে ১৩২। সাকিবের গোটা ইনিংসটি সাজানো তিনটি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি দিয়ে। বাকিটা সামলে দেন তওহিদ হৃদয়। যদিও সাকিব ফেরার পর অবশ্য আর বেশী রান যোগ করতে পারেননি বরিশাল ব্যাটাররা। ১৪৯ রানেই থামতে হয় তাদের।
সহজ লক্ষ্য। সেইসঙ্গে ধারেভারে এগিয়ে থেকেই এদিন বরিশালের বিরুদ্ধেও নেমেছিল চট্টোগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু সাকিব জ্বলে উঠলে যে কারোরই কিছু করার থাকে না, তা যেন আরও একবার প্রমান হয়ে গেল। ব্যাটিংয়ের পর বল হাতে সাকিবই এদিন বরিশালের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দেন। প্রতিপক্ষের সেরা তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দেন সাকিব। যদিও এদিন চট্টোগ্রামকে প্রথম ধাক্কাটা দেন মুজিব উর রহমান। এরপর থেকে বাইশ গজে শুধুই সাকিবের দাপট।
চ্যাডউইক, আফিফ হোসেন এবং নাইম ইসলামদের এদিন প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেওয়ার সঙ্গে বরিশালের জয়টাও তিনি পাকা করে দেন। পরপর তিন ম্যাচ জিতে লিগ টেবিলে এখন শীর্ষস্থানে বরিশাল ফরচুন।