বিপিএল ২০২২, ম্যাচ ১৩ঃ চট্টগ্রাম বনাম কুমিল্লা, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

ছন্দে থাকা দুই দলের মধ্যে সমানে-সমানে টক্কর

Chattogram Challengers
Chattogram Challengers. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

প্রিভিউ

নাইম ইসলামের নেতৃত্বাধীন চ্যালেঞ্জার্স পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট এবং ০.৪৯৭ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। শনিবার মোসাদ্দেক হোসেনের নেতৃত্বাধীন সিলেট সানরাইজার্সের বিপক্ষে ১৬ রানে জিতে তাদের পরবর্তী ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে তারা।

অন্যদিকে, ইমরুল কায়েসের নেতৃত্বে ভিক্টোরিয়ান্স টুর্নামেন্টের ধারাবাহিক দল, যদিও মাত্র দুটি ম্যাচ খেলায় তারা এখনও তালিকার শীর্ষে যেতে পারেনি। তারা দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে, এবং তাদের ১.৮২০ নেট রান রেট অংশগ্রহণকারী ছটি দলের মধ্যে সেরা।

পিচ রিপোর্ট

টুর্নামেন্টে এখন পর্যন্ত ব্যাটিংয়ের জন্য চট্টগ্রামের পিচ বেশ ভালো। প্রথমে ব্যাট করা দলগুলি স্কোরবোর্ডে বিশাল স্কোর খাড়া করতে সক্ষম হয়েছে। টসজয়ী অধিনায়ক প্রথমে ব্যাট করাতে চায়বে। 

সম্ভাব্য একাদশ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

জাকির হাসান (উইকেটকিপার), উইল জ্যাকস, আফিফ হোসেন, সাব্বির রহমান, আকবর আলি, বেনি হাওয়েল,  নাইম ইসলাম (অধিনায়ক), নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, রায়াড এমরিট, মৃত্যুঞ্জয় চৌধুরী।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ক্যামেরন ডেলপোর্ট, মাহমুদুল হাসান জয়, ফাফ ডু প্লেসি, মোমিনুল হক, ইমরুল কায়েস (অধিনায়ক), করিম জানাত, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটকিপার), নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

বেনি হাওয়েল – পাঁচে ব্যাট করতে নেমে ডেথ ওভারে বিস্ফোরক ব্যাটিং করে আগের ম্যাচে চট্টগামের স্কোর ২০০ পার করে দিয়েছিলেন। মাত্র ২১ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন। এখনও পর্যন্ত ৫ ম্যাচে ১৫৮ রান করেছেন ১৮৮.০৯ স্ট্রাইক রেটে।

উইল জ্যাকস – ইংল্যান্ডের ওপেনার আগের ম্যাচে বিস্ফোরক শুরু এনে দিয়েছিলেন দলকে। মাত্র ১৯ বলে ৫২ রান করেন ৭টি চার ও ৩টি ছয়ের সাহায্যে। পাঁচ ম্যাচে ১৫৪ রান করেছেন ১৬৫.৫৯ স্ট্রাইক রেটে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

মুস্তাফিজুর রহমান – টি-২০ ক্রিকেটের অন্যতম কার্যকরী পেসারের গতিবৈচিত্র্য চট্টগ্রামের ব্যাটারদের বিরুদ্ধে কার্যকর হবে। ২টি ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন তিনি।

নাহিদুল ইসলাম – ২ ম্যাচ খেলে ইতোমধ্যেই ৫ উইকেট সংগ্রহ করে নিয়েছেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে এখনও জ্বলে না উঠেলেও চট্টগামের ব্যাটিং-অনুকূল পিচে রান সংগ্রহ করার ভালো সুযোগ তাঁর সামনে।

চট্টগ্রাম বনাম কুমিল্লা ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

উইল জ্যাকস (অধিনায়ক), ক্যামেরন ডেলপোর্ট, ফাফ ডু প্লেসি, বেনি হাওয়েল, মাহিদুল ইসলাম অঙ্কন, নাইম ইসলাম, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুস্তাফিজুর রহমান (সহ-অধিনায়ক)

close whatsapp