বিপিএল ২০২২, ফাইনাল, বরিশাল বনাম কুমিল্লা, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

আগের ম্যাচে সুনীল নারিন ১৩ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন

Sunil Narine
Sunil Narine. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

প্রিভিউ

শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম সংস্করণের ফাইনাল আয়োজিত হতে চলেছে। ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে এই দুটি দল মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচে বরিশাল জয়লাভ করে। বরিশালের স্থির করা ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৩ রানে থেমে যায় কুমিল্লা।

অন্যদিকে, কুমিল্লা দ্বিতীয় কোয়ালিফায়ারে আরও একটি সুযোগ পেয়েছিল ফাইনালে ওঠার এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে তারা সেই সুযোগের সদ্ব্যবহার করেছে। চট্টগ্রামকে ১৪৮ রানে সীমাবদ্ধ করার পর ১২.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়।

পিচ রিপোর্ট

মিরপরের পিচ বরাবরই স্পিনারদের সহায়তা দেয় এবং এই ম্যাচেও তারা সাহায্য পাবেন বলে আশা করা হচ্ছে। যদিও বিগত বেশ কিছু ম্যাচে শের-ই-বাংলা স্টেডিয়ামের বড় রান উঠছে তাই দুই দলের অধিনায়ক টস জিতে ব্যাট করার কথা ভাববে।

সম্ভাব্য একাদশ

ফরচুন বরিশাল 

ক্রিস গেইল, মুনিম শাহরিয়র, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শাকিব আল হাসান (অধিনায়ক), ডোয়েন ব্রাভো, জিয়াউর রহমান, ইরফান সুক্কুর (উইকেটকিপার), শফিকুল ইসলাম, মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ইমরুল কায়েস (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, লিটন দাস (উইকেটকিপার), ফাফ ডু প্লেসি, মইন আলি, সুনীল নারিন, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, শহীদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ফরচুন বরিশাল 

শাকিব আল হাসান – ১০ ম্যাচে ১৫ উইকেট নিয়ে শাকিব সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় তিন নম্বরে। ব্যাট হাতে ২৭৭ রান করেছেন ৩০.৭৭ গড় এবং ১৪৫.৭৮ স্ট্রাইক রেটে।

ডোয়েন ব্রাভো – ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ৯ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন ১৬.১৭ গড় এবং ৭.৯৩ ইকোনমি রেটে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ফাফ ডু প্লেসি – চলতি বিপিএলে ধারাবাহিক পারফর্ম করা ডু প্লেসি ১০ ম্যাচে ২৯১ রান করেছেন ৪১.৫৭ গড় এবং ১৩৬.৬১ স্ট্রাইক রেটে। একটি করে হাফসেঞ্চুরি ও সেঞ্চুরি আছে তাঁর।

মুস্তাফিজুর রহমান – বিপিএলের এবারের সংস্করণের যুগ্ম সর্বোচ্চ উইকেট-সংগ্রাহক মুস্তাফিজুর ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন মাত্র ৬.৫১ ইকোনমি রেট এবং ১২.৫৫ গড়ে।

বরিশাল বনাম কুমিল্লা ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

মাহমুদুল হাসান জয়, মুনিম শাহরিয়র, লিটন দাস, ফাফ ডু প্লেসি, মইন আলি, সুনীল নারিন (অধিনায়ক), শাকিব আল হাসান (সহ-অধিনায়ক), ডোয়েন ব্রাভো, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

close whatsapp