বিপিএল ২০২২, ম্যাচ ১৪ঃ খুলনা বনাম বরিশাল, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

বিদেশীদের পাশাপাশি দেশের অন্যতম দুই অভিজ্ঞ শাকিব ও রহিমের দিকে নজর থাকবে

Shakib Al Hasan
Shakib Al Hasan. (Photo by Md Manik/SOPA Images/LightRocket via Getty Images)

প্রিভিউ

দুটি দল তাদের আগের ম্যাচেই একে অপরের মুখোমুখি হয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে বরিশালের ওপেনার ক্রিস গেইলকে চেনা ছন্দে লাগলেও বাকিদের থেকে তেমন সহায়তা পাননি তিনি। আশ্চর্যজনকভাবে অধিনায়ক শাকিব আল হাসান নিজেকে ব্যাটিং অর্ডারে সাতে রেখেছিলেন। চারটি ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পাঁচে।

অন্যদিকে খুলনা বরিশালের বিরুদ্ধে আগের ম্যাচে হারার প্রতিশোধ নিতে চায়বে। থিসারা পেরেরা ও মুশফিকুর রহিমযতক্ষণ ব্যাটিং করছিলেন ততক্ষণ খুলনার আশা ছিল। কিন্তু তারপরেই ছন্দপতন। টাইগার্সের ব্যাটিং ব্যর্থতা ঘোচানোর জন্য সৌম্য সরকারকে দ্রুত রানে ফিরতে হবে। চার ম্যাচের মধ্যে দুটিতে জিতে খুলনা চতুর্থ স্থানে।

পিচ রিপোর্ট

ব্যাটিংয়ের জন্য চট্টগ্রামের পিচ অনুকূল। গেইল বা ফ্লেচারের মতো মারকুটে ওপেনার থাকায় দুটি দলই চায়বে টস জিতে ব্যাট করতে। স্পিনাররা সাহায্য পাবেন, ট্যাঁই মুজিব, লিন্টটরা ঘাতক হয়ে উঠতে পারেন।

সম্ভাব্য একাদশ

খুলনা টাইগার্স

আন্দ্রে ফ্লেচার, রনি তালুকদার, তানজিদ হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি, থিসারা পেরেরা, সিক্কুগে প্রসন্ন, সৌম্য সরকার, মাহেদি হাসান, ফারহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি।

ফরচুন বরিশাল

ক্রিস গেইল, সালমান হোসেন, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শাকিব আল হাসান (অধিনায়ক), জিয়াউর রহমান, নুরুল হাসান (উইকেটকিপার), জেক লিন্টট, মুজিব-উর-রহমান, মাহেদি হাসান রানা, শফিকুল ইসলাম।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

খুলনা টাইগার্স

থিসারা পেরেরা – পরপর দুই ম্যাচে চার ওভার বোলিং করে মাত্র ১৮ রান করে দিয়েছেন এবং উইকেট পেয়েছেন যথাক্রমে তিনটি ও দুটি। তাঁর পাওার-হিটিংয়ের দিকে নজর থাকবে।

মুশফিকুর রহিম – গত ম্যাচে ৩৬ বলে ৪০ রান করলেও ম্যাচ জিতিয়ে আসতে পারেননি। তার আগের ম্যাচে যদিও জয়সূচক রানটি এসেছিল তাঁর ব্যাট থেকেই।

ফরচুন বরিশাল

শাকিব আল হাসান – দেশের এক নম্বর অলরাউন্ডারের ব্যাট থেকে রান না এলেও চার ম্যাচে ৫ উইকেট নিয়েছেন তিনি। প্রতি ম্যাচেই তাঁর ইকোনমি রেট দুর্দান্ত থাকছে।

ক্রিস গেইল – ইউনিভার্স বস মিনিস্টার আগের ম্যাচে ৩৪ বলে ৪৫ রান করে তাঁর পুরনো রূপের ঝলক দেখিয়েছিলেন। তার আগের ম্যাচে গ্রুপ ঢাকার বিপক্ষে ৩৬ রান করেছিলেন।

কুমিল্লা বনাম বরিশাল ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ক্রিস গেইল, আন্দ্রে ফ্লেচার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান (অধিনায়ক), ইয়াসির আলি, থিসারা পেরেরা (অধিনায়ক), জিয়াউর রহমান, মুজিব-উর-রহমান (সহ-অধিনায়ক), মাহেদি হাসান রানা, মাহেদি হাসান।

close whatsapp