অধিনায়কত্ব হারানোর একদিন পরই চট্টোগ্রাম চ্যালেঞ্জার্স ছাড়লেন মেহেদী হাসান মিরাজ
আপডেট করা - Jan 30, 2022 6:11 pm

শনিবারই সিলেট সানরাইজার্সের বিরুদ্ধে দুরন্ত জয় এসেছে চট্টোগ্রাম। এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে তারা। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাফল্যের দৌড়ের মাঝেই বড় ধাক্কা চট্টোগ্রাম চ্যালেঞ্জার্স শিবিরে। সবে মাত্র পাঁচ ম্যাচ হয়েছে, হঠাত্ই দল ছাড়ছেন মেহেদী হাসান মিরাজ। এই মরসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগে আর দেখা যাবে না তারকা ক্রিকেটারকে। সেইসঙ্গেই চট্টোগ্রাম চ্যালেঞ্জার্স শিবির জুড়ে আরম্ভ হয়েছে বিতর্ক। তবে কী দলীয় কোন্দলেই গল ছাড়ার সিদ্ধান্ত।
এই মুহূর্তে বিপিএলে দুরন্ত ছন্দে রয়েছে চট্টোগ্রাম চ্যালেঞ্জার্স। মরসুমের শুরুতে এই দলের অধিনায়কের দায়িত্ব ছিল মেহেদী হাসান মিরাজের কাঁধেই। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাত্ই পরিস্থিতি বদলে যেতে শুরু করে শনিবারের ম্যাচের আগে। অধিনায়ক মিরাজের বদলে চট্টোগ্রাম চ্যালে়ঞ্জার্সের অধিনায়ক হন নইম ইসলাম। যদিও সেই ম্যাচে ভালভাবেই জিতেছিল চট্টোগ্রামের চ্যালেঞ্জার্সরা।
কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বিপিএলে বড়সড় ধাক্কা। চট্টোগ্রাম চ্যালে়্জার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। শুধু তাই নয় এবারের গোটা বাংলাদেশ প্রিমিয়ার লিগেই দেখা যাবে না তাঁকে। আর মেহেদী হাসান মিরাজের হঠাত্ নেওয়া এমন সিদ্ধান্তের পর যে বিতর্কের দানা বাঁধতে শুরু করবে এতো খুবই স্পষ্ট।
শোনাযাচ্ছে অধিনায়কত্ব হারানো থেকেই নাকি সমস্ত গন্ডোগোলের সূত্রপাত। শনিবারের ম্যাচের আগেই নাকি দলের কোচের হস্তক্ষেপে মেহেদী হাসান মিরাজকে অধিনায়কত্ব থেকে সরানো হয়। মিরাজ যাতে নিজের পারফরম্যান্সে আরও মনোযোগ দিতে পারেন সেজন্যই নাকি তাঁকে অধিনায়কের পদ থেকে সরাতে বলেছিলেন চট্টোগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ নিক্সন। আর তারপরই অধিনায়কের পদ হারান বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
এছাড়া কান পাতলে শোনাযাচ্ছে চট্টোগ্রাম চ্যালেঞ্জার্স টিম ম্যানেজমেন্টের সঙ্গেও নাকি তাঁর তেমন বনিবনা হচ্ছে না। সেজন্য শুরু থেকেই নাকি সমস্যাটা শুরু হয়েছিল। যদিও চট্টোগ্রাম চ্যালেঞ্জার্সের প্রাক্তন অধিনায়ক এ বিষয়ে মুখ খুলতে চাননি। তিনি জানিয়েছেন তাঁর মায়ের নাকি শরীর খারা, সেজন্যই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু অধিনায়কত্ব যাওয়ার একদিন পরেই তাঁর এই সিদ্ধান্ত কিন্তু চট্টোগ্রাম চ্যালেঞ্জার্স শিবিরে খানিকটা হলেও অস্থিরতা বাড়িয়েছে।
এবারের বিপিএলে শুরুটা কিন্তু খুব একটা খারাপ করেননি মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে পাঁচ ম্যাচে রয়েছে ৮৩ রান। শুধুই তাই নয় এখনও পর্যন্ত দলের হয়ে সর্বোচ্চ ৯টি উইকেট তিনিই নিয়েছেন। এমন ক্রিকেটার দল ছেড়ে দেওয়ায় চিন্তা বাড়াটাই স্বাভাবিক।