১ ফেব্রুয়ারীর মধ্যে রোহিতদের আহমেদাবাদে পৌঁছনোর নির্দেশ বোর্ডের

Team India
Team India. (Photo Source: Twitter)

নতুন বছরে প্রথমবার ঘরের মাঠে সিরিজ। আগা মী ৬ ফেব্রুয়ারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সবকিছু ঠিকঠাক চললে আগামী ৩ ফেব্রুয়ারী থেকেই ওয়েস্ট ইন্ডিজ বধের প্রস্তুতি শুরু করে দেবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আর সেজন্যই পয়লা ফেব্রুয়ারীর মধ্যে ভারতীয় দলের সমস্ত ক্রিকেটারদের আহমেদাবাদে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। করোনার বিধি-নিষেধের কারণেই ১ ফেব্রুয়ারীর মধ্যে তাদের টিম হোটেলে পৌঁছে কোয়ারোন্টাইনে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর থেকেই ফের করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের দেখা মিলেছিল। আর তাতেই ফের নতুন করে সমশয় দেখা গিয়েছিল। নতুন বছরের শুরুতেই করোনার বাড় বাড়ন্ত শুরু হয় বিভিন্ন দেশে। ব্যতিক্রম নয় ভারতও। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের জেরে ভারত বনাম ওয়েস্ট দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও একসময় দেখা দিয়েছিল অনিশ্চয়তা। যদিও শেষপর্যন্ত দীর্ঘ বৈঠকের পর দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের সফরের জন্য গ্রীন সিগনাল দিয়েছিলেন বোর্ড কর্তারা।

কিন্তু চিন্তা তবুও কাটেনি। নতুন বছরে ঘরের মাঠে দীর্ঘ সিরিজ খেলবে ভারত। আগামী ৬ ফেব্রুয়ারি যা শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তিনটি একদিন এবং তিনটি টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। কিন্তু করোনার জন্য সেই সিরিজ ঘিরেও দেখা দিয়েছিল দীর্ঘ জটিলতা। একে করোনার গ্রাফ উর্ধ্বমুখী। সেইসঙ্গে ছটি ভেন্যুতে ম্যাচ। আর কেবিডের জন্য কঠিন বায়োবাবল তো রয়েছেই। এমন পরিস্থিতিতে ক্রিকেটাররাও বিভিন্ন মরসুমে খেলার ব্যপারে খুব একটা আগ্রহী ছিলেন না।

প্রায় কয়েক দফা বৈঠকের পর অবশেষে সমাধানসূত্রে বেরোয়। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও বেশ কিছু কাটছাটের সিদ্ধান্ত নেন বোর্ড কর্তারা। ট্যুর অ্যান্ড ফিক্সচার্স কমিটির বৈঠকের পরই সিদ্ধান্ত হয়েছিল দুটে ভেন্যুতে ম্যাচ হওয়ার। একদিনের সিরিজ হবে আহমেদাবাদে এবং টি টোয়েন্টির তিনটি ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। আগামী ৬ ফেব্রুয়ারী আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে নামবে ভারত।

তার আগেই কোয়ারেন্টাইনে থাকার জন্য ১ ফেব্রুয়ারীর মধ্যে আহমেদাবাদ পৌঁছতে হবে রোহিত শর্মাদের। প্রস্তুতি শুরুর আগে তিনদিন কঠোর কোয়ারেন্টাইনে থাকতে হবে দুই দলের ক্রিকেটারদেরই। পয়লা ফেব্রুয়ারীই ভারতে পৌঁছবেন কায়রন পোলার্ড, কেমার রোচরা। দুই দল একইসঙ্গে কোয়ারেন্টাইনে প্রবেশ করবে। কোয়ারেন্টাইন শেষ করে ৩ ফেব্রুয়ারী থেকেই ম্যাচের প্রস্তুতিতে নামবে টিম ইন্ডিয়া।

close whatsapp