বিপিএল ২০২২, ম্যাচ ৮ঃ কুমিল্লা বনাম বরিশাল, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

বোলিং বৈচিত্র্যের কারণে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এগিয়ে থাকবে

Comilla Victorians
Comilla Victorians. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

প্রিভিউ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২-এর অষ্টম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশালের মুখোমুখি হচ্ছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স সিলেট সানরাইজার্সের বিপক্ষে তাদের প্রথম খেলায় জয় নিশ্চিত করতে অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। জয়ের জন্য মাত্র ৩৭ রান তাড়া করতে নেমে তারা ম্যাচের ১৯তম ওভারে লক্ষ্য অতিক্রম করে। দলের বোলিং বৈচিত্র্য তাদের জন্য একটি প্লাস পয়েন্ট। 

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৪ উইকেটে হারিয়ে তাদের অভিযান শুরু করলেও সোমবার মিনিস্টার গ্রুপ ঢাকার কাছে ৪ উইকেটে হেরে যাওয়ায় তারা পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে। ম্যাচ জিততে তাদের তারকাসমৃদ্ধ ব্যাটিং লাইন-আপকে আরও দায়িত্ব নিতে হবে। 

পিচ রিপোর্ট

রাতের খেলাগুলিতে ব্যাটিং তুলনামূলক সহজ হয়ে যাচ্ছে। তাই যে দলই টস জিতুক, তারা বোলিং নিতে চায়বে। স্পিনাররা এই পিচ থেকে সহায়তা পাবে। এই পিচে ১৫০ থেকে ১৬০ স্কোর প্রতিদ্বন্দ্বিতামূলক। 

সম্ভাব্য একাদশ

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ক্যামেরন ডেলপোর্ট, ফাফ ডু প্লেসি, মোমিনুল হক, ইমরুল কায়েস (অধিনায়ক), নাহিদুল ইসলাম, আরিফুল হক, করিম জানাত, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটকিপার), শহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ফরচুন বরিশাল

শাইকাত আলি, নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ক্রিস গেইল, নুরুল হাসান (উইকেটকিপার), ডো‍য়েন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেফ, তাইজুল ইসলাম, শফিকুল ইসলাম। 

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

মুস্তাফিজুর রহমান – মিরপুরের স্লো পিচের অন্যতম কার্যকরী পেসার তিনি তাঁর গতিবৈচিত্র্যের ক্ষমতার কারণে। সিলেট সানরাইজার্সের বিপক্ষে শেষ ম্যাচে ১৫ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।

নাহিদুল ইসলাম – সিলেট সানরাইজার্সের বিপক্ষে শেষ ম্যাচে চার ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেওয়ার পাশাপাশি স্বল্প স্কোরের ম্যাচে ১৬ বলে ১৬ রান করেন। ম্যাচের সেরাও হয়েছিলেন তিনি।   

ফরচুন বরিশাল

শাকিব আল হাসান – দেশের এক নম্বর অলরাউন্ডার । এই টুর্নামেন্টে ২ ম্যাচে তিনি ৩৬ রান করেছেন এবং ২টি উইকেটও নিয়েছেন।

ক্রিস গেইল – ইউনিভার্স বস মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে শেষ ম্যাচে ৩৬ রান করেছেন। আশা করা হচ্ছে এই ম্যাচে তিনি ব্যাটিং অর্ডারের উপরের দিকে থাকবেন।

কুমিল্লা বনাম বরিশাল ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ক্রিস গেইল, ফাফ ডু প্লেসি, শাইকাত আলি, ইমরুল কায়েস, শাকিব আল হাসান (অধিনায়ক), নাহিদুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, ডো‍য়েন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেফ, মুস্তাফিজুর রহমান (সহ-অধিনায়ক)। 

close whatsapp