প্রথম ম্যাচে জয় পেয়ে খুশি হলেও, এখনও বেশকিছু জায়গায় উন্নতি প্রয়োজন, মনে করছেন শাকিব

Shakib Al Hasan
Shakib Al Hasan. (Photo by Md Manik/SOPA Images/LightRocket via Getty Images)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বরিশাল ফরচুন। প্রথম ম্যাচে দুরন্ত বোলিংও করেছেন শাকিব অল হাসান। জয়ের আনন্দ তো থাকবেই, দলের পারফরম্যান্স নিয়ে যে এখনই একশো শতাংশ খুশি তিনি নন, তা ম্যাচ শেষেই বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। বোলিং তাঁকে স্বস্তি দিলেও, হয়ত ব্যাটিং পারফরম্যান্সটাই একটু ভাবাচ্ছে তাঁকে। প্রথম জয় পেয়েই আত্মতুষ্ট হতে রাজি নন তিনি। বরং বেশ কিছু  জায়গায় এখনও ভুল রয়েছে তাদের। সেসব ঠিক করার দিকেই নজর দিতে চান শাকিব অল হাসান।

ধারেভারে এগিয়ে থেকেই এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে যাত্রা শুরু করেছিল বরিশাল ফরচুন। প্রথম ম্যাচেও জয়ও তুলে নিয়েছে তারা। কিন্তু প্রথমে জয়টা যত সহজে আসবে ভাবা হচ্ছিল তা কিন্তু হয়নি। বরং ব্যাটিং পারফরম্যান্সের জেরে কম রানের ম্যাচও এক সময় হাড্ডহাড্ডি লড়াইয়ে পরিণত হয়েছিল।

যদিও শেষপর্যন্ত ৪ উইকেটে ম্যাচ জিতেছিল বরিশাল ফরচুন। প্রথম ম্যাচ জিতে শাকিব খুশি হলেও, দলের পারফরম্যান্সে যে এখনও বেশ কিছু জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে, তা মেনে নিয়েছেন তিনি। শাকিব জানিয়েছেন, “আমরা দারুণ বোলিং করেছি। অবশ্য আরও ভাল বোলিং করতে পারতাম। যদিও এখনও বেশ কিছু জায়গায় আমাদের উন্নতির প্রয়োজন রয়েছে। যদিও প্রথম ম্যাচ জিততে পেরে আমি খুশি”।

প্রথম ম্যাচেই ৪ ওভাল বল করে মাত্র ৯ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন শাকিব অল হাসান

ম্যাচের পর শাকিব আরও বলেন, “প্রতিযোগিতা শুরুর আগে থেকেই বলে আসছি আমাদের দলের ব্যালান্স ভাল। দলের ব্যাটিং গভীরতা যেমন রয়েছে, তেমনি রয়েছে বোলিং বৈচিত্রও। জয় দিয়ে শুরু করতে পেরে খুশি, এখন এই মোমেন্টামটাই ধরে রাখতে হবে আমাদের”।

চট্টগ্রামের বিরুদ্ধে প্রথমে বোলিং করে বরিশাল ফরচুন। প্রথম ম্যাচেই দুরন্ত বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন শাকিব অল হাসান। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছিলেন তিনি। শুধু তিনি একাই নন ভাল বল করেছেন দলের আরও দুই স্পিনারও। চট্টগ্রামকে হয়ত আরও কম রানে বেধে ফেলতে পারত তাঁরা। শেষের দিকে আলজারি জোসেফ বেশী রান না দিলে, চট্টগ্রাম ১২৫ রানেও বোধহয় পৌঁছতে পারত না। তিনি ৩ উইকেট নিলেও শেষের দিকে একটু বেশী রান দিয়ে ফেলেন। ডোয়েন ব্রাভোও এদিন সফল হননি।

সেইসঙ্গে কম রানের লক্ষ্য হলেও শুরুতেই বেশ কয়েকটা উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল বরিশাল ফরচুন। যদিও শেষপর্যন্ত ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় বরিশাল। জয় দিয়ে শুরু করলেও, এতটুকুতেই একেবারে স্বস্তি পেতে নারাজ শাকিব। দলে এখনও যে বেশ কিছু জায়গায় উন্নতির দরকার আছে তা জানাতে দ্বিধা করেননি তিনি। বিশেষ করে বোধহয় ব্যাটিংয়ের দিকেই এবার তারা বেশী নজর দিতে চাইবেন।

 

close whatsapp