অদ্ভূত রান আউট আন্দ্রে রাসেল, যা দেখে হতবাক ক্রিকেট বিশ্বও
আপডেট করা - Jan 21, 2022 9:07 pm

ক্রিকেট মানেই অনিশ্তচয়তায় ভরা। যেখানে কয়েক মুহূর্তের মধ্যে ম্যাচ ঘুরে যেতে পারে। একটা উইকেট পড়ে গেলেই, গোটা ম্যাচের চিত্র বদলে যায়। আর সেই মঞ্চেই এবার আরও এক অভাবনীয় ও অদ্ভূতুরে ঘটনার স্বাক্ষী ক্রিকেট প্রেমীরা। অদ্ভূত পদ্ধতিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রান আউট হলেন আ্দ্রে রাসেল। তিনি নিজে তো অবাকই। তাঁর আউটের সিদ্ধান্ত দেখে হতবাক গোটা বিশ্বও। এমন রান আউটও যে হতে পারে তা হয়ত স্বপ্নেও কেউ ভাবতে পারেন না।
তাঁর থেকে সকলেরই প্রত্যাশা একটাই। বাউন্ডারি ও ওভার বাউন্ডারি। রাসেলের ব্যাট থেকে এদিন সেই রানের ঝলকানি দেখাও যায়। মাঠে নেমেও একটি ওভার বাউন্ডারিও হাকান তিনি। কিন্তুএরপরই ঘটে সেই অদ্বূতুরে ঘটনা। সেই সময় ব্যাট করছিলেন আন্দ্রে রাসেল। অন্যদিকে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।
বল করছিলেন থিসারা পেরেরা। তাঁর বলই ব্যাটে ঠেকিয়ে সিঙ্গলস নেওয়ার চেষ্টা রাসেলের। সব ঠিকঠাকই চলছিল। এমন সময়ই খুলনার ফিল্ডার উইকেট লক্ষ্য করে বল ছোড়েন রান আইউটের জন্য। তবে তাঁর উদ্দেশ্য ছিল মাহমুদুল্লা রিয়াদ। যদিও রিয়াদকে আউট করতে পারেননি। বল উইকেটে লাগার আগেই স্টাম্পে রিচ করে যান রিয়াদ। এরপরই বিপত্তি।
অদ্বূত রান আউট হন আন্দ্রে রাসেল, যা দেখে তিনি তো বটেই হতবাক সকলে
https://twitter.com/AbdullahNeaz/status/1484542708417196032
সেই দেখে রাসেলও বেশ ধীর গতিতেই এগোচ্ছিলেন। এমন সময়ই উইকেটে বল লেগে নন স্ট্রাইকিং এন্ডের দিকে ছুটে আসে। রাসেল পৌঁছনোর আগেই সেই বল উইকেট ভেঙে দেয়। আর তাতেই রান আউট আন্দ্রে রাসেল। এই ছবি দেখে মাঠেই হতবাক হয়ে যান রাসেল নিজে। অবাক হয়ে গিয়েছিলেন হয়ত ফিল্ডাররাও। কিন্তু ক্রিকেটের নিয়মে তখনও তা ডেড বল ঘোষণা হয়নি। তাই অবাক হলেও, আন্দ্রে রাসেলকে আউট দিতেই হয় আম্পায়ারকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে এদিন প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিরুদ্ধে নেমেছে মিনিস্টার ঢাকা। যে দলের সদস্য ক্যারিবিয়ান টি টোয়েন্টি স্পেশ্যালিস্ট আন্দ্রে রাসেল। সেই ম্যাচেই অদ্ভূত আউট। টস হেরে এদিন প্রথমে ব্যাটিং পায় মিন্টার ঢাকা। শুরু থেকেই বেশ ছন্দে ছিলেন ঢাকা ব্যাটাররা। তিন উইকেট পড়ে যাওয়ার পরই এদিন ঢাকার হয়ে মাঠে নামেন আন্দ্রে রাসেল। ম্যাচের বয়স তখন ১৫ ওভার।
ক্রিকেটের ইতিহাসে এমন আউট একেবারেই বিরল। আন্দ্রে রাসেল বোধ হয় নিজেও এখনও সেই আউট বিশ্বাস করতে পারছেন না। কিন্তু সেটাই হয়েছে। ক্রিকেটের রুল বুকে এখনও পর্যন্ত এমন আউটের বিপক্ষে কোনও নিয়ম নেই। তা মেনেই বিষন্ন মুখে মাঠ ছাড়তে হয় আন্দ্রে রাসেলকে।