“কিগান পিটারসেন দক্ষিণ আফ্রিকার ভবিষ্যতের তারকা” – গৌতম গম্ভীর

পুরো সিরিজে ছয় ইনিংসে মোট ২৭৬ রান করেছেন পিটারসেন

Keegan Petersen
Keegan Petersen. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)

ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর ৩ ম্যাচের টেস্ট সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য কিগান পিটারসনের প্রচুর প্রশংসা করেছেন। শুক্রবার কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার ব্যাটার একটি ম্যাচ জেতানো ৮২ রান করে স্বাগতিকদের ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজ ২-১ ব্যবধানে জিততে সাহায্য করেছে। নিউল্যান্ডসে তাঁর জোড়া অর্ধশতকের জন্য 28 বছর বয়সী ব্যাটার প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন। 

শুধুমাত্র নির্ণায়ক তৃতীয় টেস্টেই নয়, ভারতের বিরুদ্ধে প্রায় প্রতিটি ম্যাচেই পিটারসেন ছিলেন ব্যাটিংয়ের মূল ভিত্তি। তিনটি হাফ সেঞ্চুরি সহ ছয় ইনিংসে তিনি ২৭৬ রান করেন। প্রতিকূল পরিস্থিতিতে তিনি যেভাবে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের ভরসা হয়ে উঠেছিলেন তাতে ক্রিকেট বিশেষজ্ঞরা ব্যাপকভাবে মুগ্ধ হয়েছেন।

স্টার স্পোর্টসের সাথে কথা বলতে গিয়ে, গম্ভীর পিটারসেনের অবদানের কথা আলাদা করে উল্লেখ করেছেন। তাঁর মনে হয়েছে সিরিজের প্রথম ম্যাচের পর কুইন্টন ডি ককের অবসর বিবেচনা করলে পিটারসেনের ইনিংসগুলির তাৎপর্য আরও বেড়ে যায়। 

ভারতীয় ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে পারেননি, বলেছেন গম্ভীর

“তাঁকে অবশ্যই ভবিষ্যতের তারকা মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকার হয়ে। প্রোটিয়ারা ডি কককে হারিয়েছে কিন্তু পিটারসেনের ফর্ম এবং অবদান তাদের সিরিজ জয়ের ব্যাপারে প্রধান ছিল। আমার জন্য, তিনি স্বাগতিকদের হয়ে সেরা খেলোয়াড় ছিলেন। আমি মনে করি একজন খেলোয়াড়ের ফর্ম তার খ্যাতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনার ফর্ম ভাল হয় তবে আপনি যে কোনও ব্যাটিং ইউনিটের মোকাবিলা করতে পারেন,” স্টার স্পোর্টসে গম্ভীর বলেছেন।

“এছাড়া, আপনার বোলারদের রক্ষণের জন্য বোর্ডে যথেষ্ট রান দিতে হবে। আমরা ভারতীয় ব্যাটিং ইউনিট থেকে ৩০০-৩৫০ স্কোর আশা করেছিলাম কিন্তু ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে পারেননি। সেঞ্চুরিয়নে সিরিজের উদ্বোধনী ম্যাচে ভারত সিরিজে মাত্র একবার ৩০০ রানের সীমা অতিক্রম করতে সক্ষম হয়েছিল,” তিনি যোগ করেছেন।

পিটারসেন তাঁর পারফর্ম্যান্সের জন্য প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হন। ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় কথা বলার সময় তিনি বলেছিলেন এই অনুভূতিটি এখনও হৃদয়ঙ্গম করে উঠতে পারেননি।

“আমি জানি না আমি কেমন অনুভব করছি, এখনও পুরোপুরি ধাতস্থ হইনি। আনন্দিত, আবেগপ্রবণ এবং সেই সঙ্গে সুযোগের জন্য কৃতজ্ঞ। আমি প্রতিটি ইনিংস থেকে যতটা সম্ভব ইতিবাচক কিছু নিয়েছি এবং সেখান থেকেই ইনিংস গড়ে তুলেছি,” পিটারসেন বলেছিলেন। 

close whatsapp