“আপনার ২০২৪ প্যাট কামিন্সের ২০২৩-এর মতো সফল হোক” – ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানাল ক্রিকেট সম্প্রদায়
আপডেট করা - Jan 1, 2024 4:41 pm

নতুন বছর শুরু হয়ে গেছে এবং এই উপলক্ষেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভক্তদের শুভেচ্ছা জানাল ক্রিকেট মহল। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর, ওয়াসিম জাফর এবং গৌতম গম্ভীর থেকে শুরু করে সক্রিয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা, কেএল রাহুল এবং অজিঙ্কা রাহানে সকলেই সোশ্যাল মিডিয়ায় নতুন বছরকে স্বাগত জানিয়েছে।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরের টুইটটি অনেকের নজর কেড়েছে। তিনি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, “সবাইকে নতুন বছরের শুভেচ্ছা! আপনার ২০২৪ প্যাট কামিন্সের ২০২৩-এর মতো সকল হোক,”
উল্লেখযোগ্যভাবে, ২০২৩ প্যাট কামিন্সের জন্য একটি দুর্দান্ত বছর ছিল। তিনি অধিনায়ক হিসেবে প্ৰথমে ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনাল জিতেছিলেন। এরপর, তার নেতৃত্বে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। ১৯শে ডিসেম্বর, দুবাইতে আইপিএলের নিলামে ২০.৫০ কোটি টাকা দিয়ে এই ৩০ বছর বয়সী ক্রিকেটারকে কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)।
ভারতীয় দল এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় রয়েছে। ৩রা জানুয়ারি, বুধবার থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলতে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। প্ৰথম ম্যাচটিতে পুরোপুরিভাবে ধরাশায়ী হয়েছিল ভারত। তারা এক ইনিংস এবং ৩২ রানে হেরেছিল। দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে যদি তারা জিততে না পারে তাহলে সিরিজ নিজেদের নামে করে ফেলবে দক্ষিণ আফ্রিকা। শেষমেশ দ্বিতীয় টেস্ট ম্যাচটি ভারত জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
২০২৩ সালে এশিয়া কাপের ট্রফি জিতেছিল ভারতীয় দল
২০২৩ সালে ভারতের পুরুষ এবং মহিলা ক্রিকেট দল খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিল। এই বছরেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে খেলেছিল। এটিতে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল জিততে পারেনি, তবে এতদূর এসে পৌঁছানোও একটি অনেক বড় ব্যাপার।
২০২৩ সালে এশিয়া কাপের শিরোপা জিততে সক্ষম হয়েছিল ভারত। এই টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে ধরাশায়ী করেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। এরপর, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিল ভারত। তারা টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিল। ফাইনালে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে তাদের হারতে হয়েছিল। এই টুর্নামেন্টটিতে বিরাট কোহলি অনবদ্য পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। সেমিফাইনালে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করার মাধ্যমে সচিন তেন্ডুলকরের সর্বোচ্চ ওডিআই শতরানের রেকর্ড ভেঙে দিয়েছিলেন এই ৩৫ বছর বয়সী ব্যাটার।
টুইটারে অনেকে প্রাক্তন এবং সক্রিয় ক্রিকেটাররাই তাদের ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন –
New Year is a great time to script new dreams, and commit further to existing ones.
May all our positive thoughts manifest into the goals we desire.
Wishing everyone a happy and fulfilling New Year 2024.#HappyNewYear
— Sachin Tendulkar (@sachin_rt) January 1, 2024
Wishing everyone a year ahead filled with love, positivity and exciting adventures. Happy New Year. 🎇
— K L Rahul (@klrahul) January 1, 2024
Wishing everyone a very happy and prosperous New Year. May the new year bring immense happiness and peace for all!
— Gautam Gambhir (@GautamGambhir) December 31, 2023
Wishing you joy, success, and exciting adventures in the coming year. Cheers to new beginnings! Happy New year ✨
— Smriti Mandhana (@mandhana_smriti) January 1, 2024
Happy new year everyone! May your 2024 be as successful as Pat Cummins' 2023 😉 #HappyNewYear2024
— Wasim Jaffer (@WasimJaffer14) January 1, 2024
From ours to yours, wishing everyone a Happy New Year! pic.twitter.com/TTz5ruDsjv
— Ajinkya Rahane (@ajinkyarahane88) January 1, 2024
Happy New Year 2024! 🎉 May this year be a canvas painted with vibrant moments, joyful experiences, and endless opportunities for each one of us. May it bring forth a symphony of laughter, love, and success that fills our hearts with contentment and our lives with abundance.…
— Suresh Raina🇮🇳 (@ImRaina) January 1, 2024
New Year Greetings to all.
Let each day of the New Year be a canvas for you to paint with strokes of resilience, hues of joy, and beauty of cherished memories.
Wishing you a year filled with laughter, growth, and unforgettable moments !#HappyNewYear #HappyNewYear2024 pic.twitter.com/GEKYd7iwHF
— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 31, 2023
Wishing everyone a very Happy new year from Cape Town. May you all have a great year ahead with happiness and peace. #HappyNewYear24 Video courtesy @jatinsapru pic.twitter.com/ujzi80YsuK
— Irfan Pathan (@IrfanPathan) January 1, 2024
Here’s wishing you all a very Happy New Year! 2023 may have come with its ups and downs but I have always believed that victory belongs to the brave hearted and not the faint hearted!
The New Year is 365 opportunities to make a difference, to inspire others and to write your own… pic.twitter.com/pNiajkwfah
— Yuvraj Singh (@YUVSTRONG12) December 31, 2023