দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, দ্বিতীয় টি-২০: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী
আপডেট করা - Dec 11, 2023 4:53 pm

১২ই ডিসেম্বর, মঙ্গলবার, সেন্ট জর্জ পার্কে এডেন মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।
দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে খেলার সুবিধা থাকবে। তারা এই সুবিধাগুলিকে কাজে লাগাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর আগে দক্ষিণ আফ্রিকা অবশ্যই জয়ের পথে থাকতে চাইবে। টেম্বা বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন এডেন মার্করাম। তার কাছে যে অধিনায়কত্ব করার মতো দক্ষতা রয়েছে তা তিনি ইতিমধ্যেই প্রমাণ করেছেন। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চেও তাকে অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল। সিরিজ শুরু হওয়ার আগেই চোটের কারণে দল থেকে বাদ পড়ে গেছেন অভিজ্ঞ পেসার লুঙ্গি এনগিডি। এটি নিঃসন্দেহে দক্ষিণ আফ্রিকার জন্য একটি অনেক বড় ধাক্কা ছিল। এই ধাক্কা সামলে ভারতের বিরুদ্ধে তারা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ট্রফি জিততে ব্যর্থ হওয়ার বেদনা ভুলে গিয়ে এখন টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর উপর মনোনিবেশ করেছে ভারতীয় দল। তাই এই সিরিজটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্ৰথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় সিরিজের ফলাফল জানার জন্য শেষ দুটি ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজে অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। কিন্তু এখন তাদের বিদেশের মাটিতে নিজেদের প্রমাণ করতে হবে। সিরিজ নিজেদের নামে করতে হলে উভয় দলের জন্যই এখন একটি মাত্র রাস্তা খোলা রয়েছে এবং সেটি হল প্রতিপক্ষকে দুটি ম্যাচেই পরাজিত করা। তবে সিরিজে বৃষ্টি যদি আবার বিঘ্ন ঘটায় তাহলে ফলাফলের রূপরেখা বদলে যেতে পারে। দ্বিতীয় টি-২০ ম্যাচের ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।
পিচ কন্ডিশন
সেন্ট জর্জ পার্কের পিচ থেকে ব্যাটাররা বোলারদের তুলনায় বেশি সাহায্য পাবেন। তাই আসন্ন ম্যাচটিতে স্কোরবোর্ডে অনেক রান উঠতে পারে। দ্বিতীয় ইনিংসে স্পিনাররা পিচ থেকে সামান্য সহায়তা পাবেন। এখানে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়াই বেশি সুবিধাজনক।
সম্ভাব্য একাদশ
দক্ষিণ আফ্রিকা
রেজা হেনড্রিকস, ম্যাথু ব্রিটজকে, এডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জ্যানসেন, জেরান্ড কোয়েটজি, কেশব মহারাজ, লিজাড উইলিয়ামস, তাবরেজ শামসি।
ভারত
শুভমন গিল, রুতুরাজ গায়কওয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার।
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত: টি-২০-তে হেড টু হেড
ম্যাচ – ২৫ | দক্ষিণ আফ্রিকা – ১০ | ভারত – ১৩ | অমীমাংসিত – ২
সম্প্রচার বিবরণী
ম্যাচ – দক্ষিণ আফ্রিকা বনাম ভারত
সময় – রাত ৮:৩০টা (ভারতীয় সময়)
টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইট