“এই সিরিজটি রিঙ্কু সিংয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবে, তিনি এবার বিভিন্ন ভূমিকা পালন করেছেন” – আকাশ চোপড়া
আপডেট করা - Dec 2, 2023 7:49 pm

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে এখনও পর্যন্ত খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছেন রিঙ্কু সিং। প্ৰথম টি-২০ ম্যাচে তিনি ১৪ বলে অপরাজিত ২২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন এবং ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেছিলেন। দ্বিতীয় ম্যাচটিতে তিনি ৪টি চার এবং ২টি ছয় সহ ৯ বলে অপরাজিত ৩১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন। তৃতীয় ম্যাচটিতে তিনি ব্যাটিং করার সুযোগ পাননি। এরপর, চতুর্থ টি-২০ ম্যাচটিতে ২৯ বলে ৪৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এই প্রতিভাবান ভারতীয় ব্যাটার। সুতরাং, এই সিরিজে তিনি এখনও পর্যন্ত ৩টি ইনিংস খেলেছেন এবং ৯৯ রান করেছেন।
চতুর্থ ম্যাচটিতে রিঙ্কু সিংয়ের ইনিংসের হাত ধরে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রান করতে সক্ষম হয়েছিল ভারত। অস্ট্রেলিয়া ১৫৪ রান অবধি পৌঁছতে সক্ষম হয়েছিল। ভারতীয় দল ইতিমধ্যেই সিরিজটি জিতে নিয়েছে। তারা এই মুহূর্তে ৩-১ ব্যবধানে সিরিজটিতে এগিয়ে রয়েছে। শেষ ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
এই সিরিজে রিঙ্কু সিংয়ের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। রিঙ্কু প্ৰথম দুটি ম্যাচে ফিনিশারের ভূমিকা পালন করেছিলেন। অন্যদিকে, চতুর্থ ম্যাচটিতে ভারত পরপর বেশ কয়েকটি উইকেট হারানোর পর তিনি পরিস্থিতি সামাল দিয়েছিলেন।
আকাশ চোপড়া বলেন, “এই সিরিজটি রিঙ্কুর জন্য স্মরণীয় হয়ে থাকবে। তাকে বিভিন্ন পদে বিভিন্ন ভূমিকা দেওয়া হয়েছিল এবং তিনি সেগুলি পূরণ করেছিলেন। তিনি খুব ভালো খেলেছেন। আপনি তাকে যেকোনো জায়গায় ব্যাট করতে পাঠাতে পারেন। এখানে তিনি নবম ওভারে ব্যাট করতে নামেন। তিনি রিভার্স সুইপের করে যে ছয়টি মারেন সেটি একটি অসাধারণ হিট ছিল। তিনি শেষ পর্যন্ত খেলেন, তিনি ২০তম ওভারে আউট হন। আমার মনে হয় তিনি আউট হননি। আম্পায়ারের এটা আউট দেওয়া উচিত হয়নি। সন্দেহ থাকলে সুবিধা ব্যাটারের দিকে যায়, আম্পায়ারের দিকে নয়।”
“৫০ রানে ০ উইকেট থেকে ৬৩/৩ – উইকেট দ্রুত পড়ে গিয়েছিল” – আকাশ চোপড়া
চতুর্থ টি-২০ ম্যাচটিতে শ্রেয়স আইয়ার কামব্যাক করেছিলেন। তবে তিনি ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি। তিনি মাত্র ৮ রান করতে সক্ষম হয়েছিলেন। আকাশ চোপড়া তার এই ইনিংসটির ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন।
প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, “শ্রেয়স আইয়ারকে তার মতো দেখাচ্ছিল না। মাঠে বল তার হাতে যাচ্ছিল না, বল ধরার পর ঠিকঠাকভাবে ছুড়তে পারছিলেন না। ব্যাটিংয়েও তিনটি ডাবলস এসেছিল, তারপর বড় শট খেলার চেষ্টা করেছিলেন। ৫০ রানে ০ উইকেট থেকে ৬৩/৩ – উইকেট দ্রুত পড়ে গিয়েছিল।”