নিউজিল্যান্ডের বোলারদের দাপটে মাত্র ১৭১ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা
আপডেট করা - Nov 9, 2023 6:06 pm

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ৪১ তম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচে প্ৰথমে ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে ৪৬.৪ ওভারে ১০ উইকেটে মাত্র ১৭১ রান তুলতে সক্ষম হল শ্রীলঙ্কা।
এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। তবে এই ব্যাটিং বিপর্যয়ের মাঝেই ওপেনার কুশল পেরেরা ২৮ বলে ৫১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৯টি চার এবং ২টি ছয় মারেন। আরেক ওপেনার পথুম নিসাঙ্কা ৮ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অধিনায়ক কুশল মেন্ডিস ৭ বলে মাত্র ৬ রান করে নিজের উইকেট হারান। সাদিরা সামারাবিক্রমাও ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ২ বলে মাত্র ১ রান করে আউট হন। চরিথ আসালাঙ্কা ৮ বলে মাত্র ৮ রান করতে সক্ষম হন।
অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ধনঞ্জয় দি সিলভা যথাক্রমে ২৭ বলে ১৬ রান এবং ২৪ বলে ১৯ রান করেন। চামিকা করুণারত্নেও স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারেননি। তিনি ১৭ বলে ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। দুষ্মন্ত চামিরা ২০ বলে মাত্র ১ রান করতে সক্ষম হন। মহেশ থিকসানা এবং দিলশান মাদুশঙ্কা মিলে শেষ উইকেটে ৪৩ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। থিকসানা ৩টি চার সহ ৯১ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। মাদুশঙ্কা ৪৮ বলে ১৯ রান করেন।
নিউজিল্যান্ডের বোলাররা দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করেন
এই ম্যাচে নিউজিল্যান্ডের সবথেকে সফল বোলার ছিলেন ট্রেন্ট বোল্ট। তিনি ১০ ওভারে মাত্র ৩৭ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। তিনি কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা এবং চরিথ আসালাঙ্কাকে আউট করেন। মিচেল স্যান্টনার ১০ ওভারে মাত্র ২২ রান দেন এবং এর বিনিময়ে ২টি উইকেট তুলে নেন। তিনি অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ধনঞ্জয় দি সিলভাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।
লকি ফার্গুসন এবং রাচিন রবীন্দ্র যথাক্রমে ১০ ওভারে ৩৫ রান এবং ৭.৪ ওভারে ২১ রান দিয়ে ২টি করে উইকেট নেন। ফার্গুসন কুশল পেরেরা এবং চামিকা করুণারত্নেকে আউট করেন। রাচিন দুষ্মন্ত চামিরা এবং দিলশান মাদুশঙ্কাকে আউট করেন। শেষমেশ এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
এই ম্যাচের প্ৰথম ইনিংস নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –
Teamwork with the ball. Wickets for Boult (3), Ravindra (2), Santner (2), Ferguson (2) and Southee (1). Time to bat in Bengaluru! Follow play LIVE in NZ with @skysportnz. LIVE scoring | https://t.co/aNkBrDiAuv #CWC23 pic.twitter.com/LWlX9ERHzC
— BLACKCAPS (@BLACKCAPS) November 9, 2023
Sri Lanka sets a target of 172 for New Zealand. Let the defending begin! #SLvNZ #CWC23 #LankanLions pic.twitter.com/T0lJz5LV8l
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) November 9, 2023
NEW ZEALAND NEED 172 TO PRACTICALLY REACH THE SEMI FINALS….!!! pic.twitter.com/Fxy9k1LgXZ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 9, 2023
SRI LANKA 171 ALL-OUT AT CHINNASWAMY…..!!!!
– Kiwis on the way to Semi-Final. pic.twitter.com/fyApOKtytA
— Johns. (@CricCrazyJohns) November 9, 2023
MAHEESH THEEKSHANA CREATED HISTORY…!!!!
He played most balls by in an innings by a No.9 to 11 batters in the 48 years World Cup history – 91 balls. pic.twitter.com/k61a1cNA3X
— Tanuj Singh (@ImTanujSingh) November 9, 2023
– Theekshana registered his highest ODI score
– Madushanka registered his highest ODI score
– 43-run 10th wicket partnership is Sri Lanka's highest in World Cup history
– The partnership between Theekshana-Madushanka was Sri Lanka's highest in this inningsQudrat ka Nizam… pic.twitter.com/lrBRGiixqY
— Farid Khan (@_FaridKhan) November 9, 2023
MAHEESH THEEKSHANA CREATED HISTORY
He played most balls by in an innings by a No.9 to 11 batters in the 48 years World Cup history – 91 balls.#NZvsSL
— VINEETH𓃵👑 (@sololoveee) November 9, 2023
Sri Lanka all out on 171
Shabash boys defend Karna hai. #NZvSL #WorldCup2023 pic.twitter.com/sddxyO10fV
— Nawaz 🇵🇰 (@Rnawaz31888) November 9, 2023
🔥🔥🔥
— Mehar (@MeharAkmal4) November 9, 2023
Kusal Perara the only batter who kept Kiwi bowlers in trouble but no one could help him get a big score for team. Saddened to see the performance of Kusal Mendis
— Sports syncs (@moiz_sports) November 9, 2023