ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ২০, ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা: সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
আপডেট করা - Oct 20, 2023 9:17 pm

প্রিভিউ
২১শে অক্টোবর, শনিবার, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ২০ তম ম্যাচে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ইংল্যান্ড এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ১টি ম্যাচে তারা জয় পেয়েছে এবং ২টি ম্যাচে তারা পরাজয়ের মুখোমুখি হয়েছে। জস বাটলারের নেতৃত্বাধীন দল তাদের আগের ম্যাচটিতে হসমতউল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন আফগানিস্তানের কাছে ৬৯ রানে হেরেছিল। আসন্ন ম্যাচটিতে তারা অবশ্যই জয়ের পথে ফিরতে চাইবে।
এবারের ওডিআই বিশ্বকাপে শুরুটা বেশ ভালোভাবেই করেছিল দক্ষিণ আফ্রিকা। তারা তাদের প্ৰথম দুটি ম্যাচে যথাক্রমে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। এরপর স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন নেদারল্যান্ডসের কাছে ৩৮ রানে পরাজিত হয়েছিল টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দল। তারা ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।
সম্ভাব্য একাদশ
ইংল্যান্ড
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক এবং উইকেটরক্ষক), বেন স্টোকস, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।
দক্ষিণ আফ্রিকা
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফান ডার ডুসেন, এডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, জেরাল্ড কোয়েটজি।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
ডেভিড মালান – এই বিশ্বকাপে তিনি এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছেন এবং ১৮৬ রান করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে তিনি একটি দুর্দান্ত শতরান করেছিলেন।
এডেন মার্করাম – তিনি এই মুহূর্তে অসাধারণ ফর্মে রয়েছেন। এই অভিজ্ঞ ব্যাটার চলতি ওডিআই বিশ্বকাপে ইতিমধ্যেই ১৬৩ রান করে ফেলেছেন।
অলরাউন্ডার
লিয়াম লিভিংস্টোন – ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তিনি ব্যাট হাতে এখনও পর্যন্ত তেমন নজরকাড়া পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি। তিনি বল হাতে ২টি উইকেট নিতে সক্ষম হয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি অবশ্যই রানে ফিরতে চাইবেন।
মার্কো জ্যানসেন – এই ২৩ বছর বয়সী ক্রিকেটার এবারের ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছেন। তিনি ব্যাট হাতে ৪৭ রান করেছেন এবং বল হাতে ৬টি উইকেট শিকার করেছেন।
বোলার
রিস টপলি – তিনি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ এখনও অবধি ২টি ম্যাচ খেলেছেন এবং ৫টি উইকেট নিতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে তিনি ৪টি উইকেট শিকার করেছিলেন।
কাগিসো রাবাডা – তিনি এখন খুব ভালো ফর্মে রয়েছেন। তিনি এই টুর্নামেন্টে ইতিমধ্যেই ৭টি উইকেট শিকার করে ফেলেছেন।
উইকেটরক্ষক
কুইন্টন ডি কক – তিনি এই মুহূর্তে অসাধারণ ফর্মের মধ্যে রয়েছেন। এই অভিজ্ঞ ব্যাটার শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন। ৩টি ম্যাচের পর তার রানসংখ্যা হল ২২৯।
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ডেভিড মালান (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক, জো রুট, এডেন মার্করাম (অধিনায়ক), হ্যারি ব্রুক, হেনরিখ ক্লাসেন, লিয়াম লিভিংস্টোন, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, রিস টপলি।