আইপিএল ২০২৩, ম্যাচ ২৫: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স
আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া ব্রুকের দিকে নজর থাকবে
আপডেট করা - Apr 18, 2023 11:09 am

প্রিভিউ
সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২৫তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)-এর মুখোমুখি হবে। এই মরসুমে দুই দলই তাদের প্রথম দুটি ম্যাচ হারার পরে শেষ দুটিতে জিতেছে। আগের ম্যাচে চার উইকেট হারিয়ে মোট ২২৮ রান করেছিল সানরাইজার্স এবং কলকাতা নাইট রাইডার্সকে ২৩ রানে পরাজিত করেছিল। হ্যারি ব্রুক চলমান আইপিএলের প্রথম সেঞ্চুরি করে ম্যাচের সেরা হন এবং এইডেন মার্করাম হাফ সেঞ্চুরি করে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
মুম্বাই ইন্ডিয়ান্সও তাদের আগের ম্যাচটি খেলেছিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ভেঙ্কটেশ আইয়ারের সেঞ্চুরির সাহায্যে কেকেআর ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৮৫ রান করেছিল। রোহিত শর্মা ও ঈশান কিষান প্রথম উইকেটে ৬৫ রান যোগ করে দলকে দুরন্ত সূচনা এনে দেন। সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা মাঝের ওভারে এমআইয়ের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মাত্র ১৭.৪ ওভারে পাঁচ উইকেট হাতে রেখে ১৮৬ রানের লক্ষ্য তাড়া করেছিল এমআই।
সম্ভাব্য একাদশ
সানরাইজার্স হায়দ্রাবাদ
হ্যারি ব্রুক, সামার্থ ভ্যাস, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), অভিষেক শর্মা, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আব্দুল সামাদ, মার্কো য়্যানসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক।
মুম্বাই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নেহাল ওয়াধেরা, হৃতিক শোকিন, পীযূষ চাওলা, অর্জুন তেন্ডুলকার, রাইলি মেরেডিথ।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
হ্যারি ব্রুক – আগের ম্যাচে ওপেনার হিসেবে খেলে ব্রুক ৫৫ বলে ১০০* রান করেছিলেন ১২টি চার ও ৩টি ছয়ের সাহায্যে।
তিলক ভার্মা – চলমান আইপিএলের অন্যতম ধারাবাহিক ব্যাটার ১৫০ স্ট্রাইক রেট, ৫৯ গড়ে ১৭৭ করেছেন একটি হাফ সেঞ্চুরিসহ।
অলরাউন্ডার
মার্কো য়্যানসেন – দুটি ম্যাচ খেলেছেন এবং দুটিতেই বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৪ উইকেট নিয়েছেন।
ক্যামেরন গ্রিন – ডান-হাতি অলরাউন্ডার ৩৫ রান করার পাশাপাশি ২ উইকেট নিয়েছেন।
বোলার
মায়াঙ্ক মার্কান্ডে – প্রথম দুই ম্যাচে না খেললেও, একাদশে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে দুর্দান্ত পারফর্ম করে ২ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন।
পীয়ূষ চাওলা – এখনও অবধি মুম্বাইয়ের সেরা বোলার এই বর্ষীয়ান স্পিনার ৪ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ৬.২৫ ইকোনমি রেটে।
উইকেটকিপার
ঈশান কিষান – আগের ম্যাচে ২৫ বলে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন এবং সামগ্রিকভাবে চলমান আইপিএলে ১৩১ রান করেছেন।
সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ঈশান কিষান, হ্যারি ব্রুক, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মার্কো য়্যানসেন (অধিনায়ক), পীয়ূষ চাওলা, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক।