বিশ্বকাপ ২০২৩, ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কাঃ প্রিভিউ, পিচ কন্ডিশনস, সম্ভাব্য একাদশ ও সম্প্রচার বিবরনী

England ODI team
England ODI team. (Photo by Lee Warren/Gallo Images)

বৃহস্পতিবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুকি হতে চলেছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।  বিশ্বকাপের েই ম্যাচ দুই দলের কাছেই এই মুহূর্তেো মরণ বাঁচন ম্যাচ। আফগানমিস্তানেকর কাছে হারের পরই ইংল্যান্ডের সেমিফাইনালের রাস্তাটা অনেকটচা কঠিন হয়ে গিয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কার অবস্থাও যে খুব একটা ভাল তা বলা যায় না। লিগ টেবিলে দুই দলই কার্যত একই স্থানে রয়েছে।  আট নম্বর পজিশনে রয়েছে শ্রীলঙ্কা। তাদের থেকে মাত্র এক ধাপ এগিয়ে সাত নম্বর পজিশনে রয়েছে ইংল্যান্ড। এই ম্যাচ জিতে শেষ পর্যন্ত কোন  শিবিরে স্বস্তি ফেরে তা তো সময়ই বলবে।

এবারের বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের গায়ে ফেভারিুটের তকমাই ছিল। কিন্তু প্রথম দুই ম্যাচেই হেরেছিল তারা। এওখনও পর্যন্ত চারটি ্মযাচের মদ্যে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে ব্রিটিশ বাহিনী। শেষ ্মযাচে আফগানিস্তানের মতো দলের কাছেও হেরে গিয়েছিল ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে ধারেভারে এগিয়ে থেকে নামলেও ইংল্যান্ড যে অত্যন্ত সাবধানী তা বলার অপেক্ষা রাখে না।  একইসঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেসারও ইংল্যান্ড শিবিরে নেই।

চোটে পেয়ে ছিটকে গিয়েছেন রিস টপলে।  শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে বেশ চাপেই রয়েছে ব্রিটিশ বাহিনী। অন্যদিকে ইংল্যান্ডের সঙ্গে একই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে শ্রীলঙ্কাও। তারাও এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচই জিততে পেরেছে। এবারের প্রতিযোগিতায় ব্যাটিংয়ে ভাল পারফরম্যান্স দেখালেও বোলিংয়ে সেভাবে নিজেদের চমক দেখাতে পারছেন না। সেইসঙ্গে ছিটকে গিয়েছেন মথিসা পাথিরানা। তাঁর পরিবর্তে শ্রীলঙ্কা শিবিরে এসেছঠেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।  দীর্ঘদিন ওডিআই ফর্ম্যাটে ছিলেন না তিনি। ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে আদৌ ম্যাথুজ বড় পারফরম্যান্স দেখাতে পারবেন কিনা তা তো সমনয়ই বলবে।

পিচ কন্ডিশন

এম চিন্নাস্বামী স্টেডিয়াম এবার ব্যাটিং করার জন্য আদর্শ পিচ হয়েছে বলে মনে করছেন সকলে। শোনাযাচ্ছে এই ম্যাচেও একানে বড় রান হতে পারে। এছাড়া এই মাঠের ছোট বাউন্ডারি বড় রান করার ক্ষেত্রে খানিকটা হলেও অ্যাডভান্টেজ দিচ্ছে। এই মাঠে নতুন বলে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন। কিন্তু ব্যাটাররা যদি উইকেট ধরে রাখতে পারেন তবে বড় রানের পথে এগোতেই পারেন তারা।

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা সম্ভাব্য একাদশ

ইংল্যান্ডঃ জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, হ্যারি ব্রুক, ক্রিস ওকস/ব্রাইডন কার্স, ডেভিড উইলি, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, মার্ক উড

শ্রীলঙ্কাঃ পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডিসিলভা, দুশন হেমন্থ, চামিকা করুণারত্নে, মহিস থিকসানা/দুনিথ ওয়েল্লালাগে, কাসুন রজিথা, দিলশান মদুশঙ্কা

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা হেড টু হেড

ম্যাচ – ৭৮

ইংল্যান্ড জয়ী – ৩৮

শ্রীলঙ্কা জয়ী – ৩৬

ফলাফল হয়নি – ৩

ড্র – ১

ম্যাচ ও সম্প্রচার বিবরণী

সময় – ভারতীয় সময় দুপুর ২টো

লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

close whatsapp