বিশ্বকাপের মঞ্চে গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে আশাবাদী মিচেল মার্শ
আপডেট করা - Sep 28, 2023 3:53 pm

চোট সারিয়ে ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ফিরেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই ম্যাটে ব্যাট বাতে বড় রান করতে না পারলেও বল হাতে অস্ট্রেলিয়াকে স্বস্তি দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে ভারতের চার তারকা ক্রিকেটারকে সাজঘরে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে যে জয়ের রাস্তায় এনেকটাই গ্লেন ম্যাক্সওেল এগিয়ে দিয়েছিলেন তাও বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের আগে তাঁর এই পারফরম্যান্স যে অস্ট্রেলিয়া শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থি্তিতেই গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল মিচেল মার্শের মুখ থেকে।
অস্ট্রেলিয়ার হয়ে বরাবরই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। এবার ভারতের মাটিতে বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছে অস্ট্রেলিয়া। সেখানে অস্ট্রেলিয়া শিবিরের অন্যতম প্রধান অস্ত্র হতে চলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। সিরিজ সেষের পর সেই কথা বলতে দ্বিধা করেননি মিচেল মার্শ। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া।
চোট সারিয়ে শেষ ম্যাচেই ভারতীয় দলে ফিরেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল
ভারতের কাছে সিরিজ হারলেও শেষ ম্যাচের জয়টা যে অজিদের আত্মবিশ্বাস অএনেকটাই বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচেই প্রত্য়াবর্তন করেচিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেখানে বল হাতে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে একাই তুলে নিয়েছিলেন তারপ উইকেট। রান দিয়েছিলেন মাত্র ৪০ রান। রোহিত শর্মার উইকেট নিয়েই যাত্রাটা শুরু করেছিলেন তিনি। এরপর একে একে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারদেরও সাজঘরের রাস্তায় ফিরিয়ে দিয়েছিলেন এই গ্লেন ম্যাক্সওয়েল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। বিশ্বকাপের মঞ্চে নামার অপেক্ষাতেই রয়েছেন সকলে।
সিরিজ শেষের পর মিচেল মার্শ জানিয়েছেন, “ভারতের বিরুদ্ধে তাঁর বোলিং স্পেলটা অসাধারণ ছিল। শেষ কয়েক মাস না খেলার পরই ফের দলে ফিরেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁকে এমন প্রত্যাবর্তন করতে দেখে বেশ ভালই লাগছে। দলে তাঁর উপস্থিতিতে একটা আলাদা এনার্জি এসেছে এবং সেইসঙ্গে দলের ভারসাম্যও ফিরেছে গ্লেন ম্যাক্সওয়েল ফেরার পর”।
ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে মাত্র ৫ রান করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু বল হাতে একাই কার্যত শেষ করে দিয়েছিলেন ভারতীয় দলের ব্যাটিং লাইনআপকে। বিশ্বকাপের মঞ্চে তাঁর এই অল রাউন্ড পারফরম্যান্সই অস্ট্রেলিয়া শিবিরকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে।