বিশ্বকাপ ২০২৩, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড টু হেড ও সম্প্রচার বিবরণী

AUS vs ENG
AUS vs ENG. ( Image Source: Twitter )

শনিবার বিশ্বকাপের মঞ্চে হাই ভোল্টেজ ম্যাচে দুই চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মুখোমুখি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জস বাটলারের দলের বিরুদ্ধে নামতে চলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও এই মুহূর্তে ইংল্যান্ডের বিশ্বকাপের সেমিফাইনৈালে পৌঁছনোর কোনও সম্ভানা নেই। সেখানেই অস্ট্রেলিয়া শেষ চার ম্যাচ জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে রয়েছে। ইংল্যান্ডকে হারাতে পারলেই সেমিপাইনাল কার্যত অস্ট্রেলিয়ার পাকা হয়ে যাবে। কিন্তু সেই লক্ষ্যেও যে অজি বাহিনী একেবারে নিশ্চিন্ত তা বলা যায় না। শেষপর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে তারা জিততে পারে কিনা সেটাই দেখার।

এবারের বিশ্বকাপের মঞ্চে প্রথম দুটো ম্যাচ হারলেও পরপের চারটি ম্যাচেই জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। সেইসহ্গে অস্ট্রেলিয়ার হেয় গদুরন্ত ফর্মে রয়েছেন ডেভিড ওয়ার্নার। শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জয়ের মঞ্চেও অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরী করেছিলেন এই তারকা ক্রিকেটার।  এছাড়া বল হাতেও মিচেল স্টচার্ক এবং প্যাট কামিন্স ফর্মে রয়েছেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার। গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ খেলতে পারবেন না ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে।

অন্যদিকে এবারের বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ড এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচেই জিততে পেরেছে। শেষ ম্যাচেও বিশ্রীভাবে হারতে হয়েছে ব্রিটিশ বাহিনীকে। তাদের আত্মবিশ্বাস যে একেবারে তলানীতে গিয়ে ঠেকেছে তা হবলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের সেমিপাইনালের আসা তাদের নেই। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচ ইংল্যান্ডের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই প্রতিযোগিতায় নামতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ব্রিটিশ বাহিনীকে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নামতে চলেছে দুই দল।

পিচ কন্ডিশন

নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচে ব্যাটাররা বাড়তি সুবিধা পেতে পারেন। এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত খেলা দুই ম্যাচে  ব্যাটারদের সবসমনয়ই বাড়তি সুবিধা পেতে দেখা গিয়েছে। সেই ধারা এই ম্যাচেও বজায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড সম্ভাব্য প্রথম একাদশ

অস্ট্রেলিয়াঃ ট্রেভিস হেড, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, জশ ইঙ্গলিস. মার্কাস স্টয়নিস, ক্যামেরণ গ্রীণ, প্যাট কামিন্স, মিটেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হেজেলউড

ইংল্যান্ডঃ জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মোঈন আলি, লিয়াম লিভিংস্টোন/হ্যারি ব্রুক, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড হেড টু হেড

ম্যাচ – ১৫৫

অস্ট্রেলিয়া জয়ী – ৮৭

ইংল্যান্ড জয়ী – ৬৩

ফলাফল হয়নি – ৩

ড্র – ২

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ ও সম্প্রচার বিবরণী

সময় – দুপুর ২ টো ( ভারতীয় সময় )

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার

close whatsapp