বুমরাহর রাগী দিক প্রকাশিত হতে দেখে অখুশি সঞ্জয় মঞ্জরেকর
জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন মাঝপিচে উত্তপ্ত বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন বুমরাহ
আপডেট করা - Jan 6, 2022 6:25 pm

জোহানেসবার্গে দুই দলের মধ্যে ২য় টেস্ট ম্যাচ চলাকালীন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহর রাগী দিক প্রকাশ্যে এল যখন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার মার্কো জ্যানসেনের সাথে উত্তপ্ত দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন তিনি।
ভারতীয় ইনিংসের ৫৪তম ওভারে ঘটনাটি ঘটে। বাঁ-হাতি সিমার প্রথমে একটি বাউন্সার দেন যা বুমরাহ আশা করছিলেন এবং বলটি মাঠের বাইরে পাঠাতে চেয়েছিলেন। কিন্তু বল তার কাঁধে লাগে। একই ধরনের ডেলিভারি পরের বলেও এবং এবারও ব্যাট ও বলের মধ্যে কোনও সংযোগ ছিল না। জ্যানসেন ব্যাটারের দিকে তাকান এবং বুমরাহও সেই চাহনি ফিরিয়ে দেন।
বলের সাথে বুমরাহ সংযোগ স্থাপন করতে না পারায় জ্যানসেন ব্যাটারকে কিছু বলেন। সেই কথা শুনে এই ম্যাচে ভারতের সহ-অধিনায়ক বুমরাহ উত্তেজিত হয়ে পড়েন এবং তিনি জ্যানসেনকে ডেকে তাঁর দিকে এগিয়ে যান। জ্যানসেনও এগিয়ে আসেন এবং উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
তাদের আলাদা করতে আম্পায়ার এবং খেলোয়াড়দের হস্তক্ষেপ করতে হয়েছিল। জসপ্রীত বুমরাহ ক্রিজে ফিরে ঘটনাটি সম্পর্কে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারকেও কিছু বলেন।
মাঠে বুমরাহর রাগী দিক দেখে প্রতিক্রয়া দিলেন সঞ্জয় মঞ্জরেকর
এখন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর এই ঘটনা নিয়ে তাঁর ভাবনা প্রকাশ করেছেন। মঞ্জরেকর প্রকাশ করেছেন যে তিনি বুমরাহর মাথা গরম করা পছন্দ করেন না এবং যোগ করেছেন যে যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তখন বুমরাহর হাসি মুখে পরিস্থিতির মোকাবিলা করা উচিত।
“এই রাগের ব্যাপারটা ইন্টারেস্টিং। ইংল্যান্ডেও ঘটেছে। বুমরাহের এই দিকটা আমি পছন্দ করি না। বুমরাহের এমন একটা দিক আমি খুব বেশী দেখতে চাই না। যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তখন তার মুখে হাসি দেখলে আমার ভালো লাগে এবং সাধারণত তাকে হাসতেই দেখি,,” সঞ্জয় মঞ্জরেকর ইএসপিএনক্রিকিনফোর সাথে একটি চ্যাটে বলেছেন।
তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার স্কোরকার্ড ছিল ১১৮/২। দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে তাদের আরও ১২২ রান প্রয়োজন। চতুর্থ দিনে বৃষ্টির কারণে ম্যাচ এখনও শুরু হয়নি।
অধিনায়ক ডিন এলগার ক্রিজের এক দিন ধরে রেখেছেন। ১২১ বল খেলে ৪৬ রানে অপরাজিত আছেন। এলগারকে সঙ্গ দিচ্ছেন রাসি ফান ডার ডাসেন। তিনি ৩৭ বল খেলে ১১ রানে অপরাজিত।
ভারত সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে পরাজিত করে বর্তমানে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে রয়েছে।