ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে ঐতিহাসিক জয় নেদারল্যান্ডসের, ৩৮ রানে হারল দক্ষিণ আফ্রিকা
আপডেট করা - Oct 17, 2023 11:34 pm

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ নিজেদের প্ৰথম জয় পেল নেদারল্যান্ডস। টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারাল তারা।
এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডস শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি। তারা মাত্র ৫০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে। দুই ওপেনার বিক্রমজিৎ সিং এবং ম্যাক্স ও’ডাউড যথাক্রমে ১৬ বলে ২ রান এবং ২৫ বলে ১৮ রান করেন। কলিন অ্যাকারম্যানও বেশি রান পাননি। তিনি ২৫ বলে মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। বাস ডি লিড ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ৭ বলে মাত্র ২ রান করে নিজের উইকেট হারান। তেজা নিদামানুরুর ব্যাট থেকে ২৫ বলে ২০ রান আসে।
অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৬৯ বলে অপরাজিত ৭৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার এই ইনিংসে ছিল ১০টি চার এবং ১টি ছয়। রোওলফ ফান ডার মারউই এবং আরিয়ান দত্ত যথাক্রমে ১৯ বলে ২৯ রান এবং ৯ বলে অপরাজিত ২৩ রান করেন। শেষমেশ ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান করে নেদারল্যান্ডস। লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাডা এবং মার্কো জ্যানসেন ২টি করে উইকেট নিতে সক্ষম হন। জেরাল্ড কোয়েটজি এবং কেশব মহারাজ ১টি করে উইকেট পান।
১ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা
রান তাড়া করতে নেমে শুরুতেই সমস্যার মধ্যে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ফর্মে থাকা ব্যাটার কুইন্টন ডি কক ২২ বলে ২০ রান করে আউট হন। অন্যদিকে, অধিনায়ক টেম্বা বাভুমা ৩১ বলে মাত্র ১৬ রান করেন। রাসি ফান ডার ডুসেন এবং এডেন মার্করাম ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন। ফান ডার ডুসেন এবং মার্করাম যথাক্রমে ৭ বলে ৪ রান এবং ৩ বলে ১ রান করেন। হেনরিখ ক্লাসেন ২৮ বলে ২৮ রান করতে সক্ষম হন।
ডেভিড মিলার ৪টি চার এবং ১টি ছয় সহ ৫২ বলে ৪৩ রান করেন। মার্কো জ্যানসেন ২৫ বলে মাত্র ৯ রান করে আউট হন। জেরাল্ড কোয়েটজি ২৩ বলে ২২ রান করতে সক্ষম হন। কেশব মহারাজ ৩৭ বলে ৪০ রান করেন। শেষমেশ ৪২.৫ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। লোগান ফান বিক ৩টি উইকেট শিকার করেন। পল ফান মিকেরেন, বাস ডি লিড এবং রোওলফ ফান ডার মারউই ২টি করে উইকেট নেন। কলিন অ্যাকারম্যান ১টি উইকেট পান।
এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –
Scott Edwards wins the @aramco #POTM on the back of a scintillating 78* in Dharamsala 👊#CWC23 | #SAvNED pic.twitter.com/8lltvAeQiY
— ICC (@ICC) October 17, 2023
One of the greatest ICC Men's Cricket World Cup upsets of all time in Dharamsala as Netherlands overcome South Africa 🎇#SAvNED 📝: https://t.co/gLgies5ZBv pic.twitter.com/KcbZ10qdAG
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 17, 2023
🏏 NETHERLANDS DEFEAT THE PROTEAS
🇿🇦 David Miller (43) fought hard but it was not to be as the Netherlands earned a victory over the Proteas 🏏
Not the result we had hoped for but we will comeback stronger on Saturday 💪 🇿🇦#CWC23 #SAvNED #BePartOfIt pic.twitter.com/iJijVaeRvr
— Proteas Men (@ProteasMenCSA) October 17, 2023
LVB takes wicket number 1️⃣0️⃣ and brings in the historic win🎊🎉
Kudos to the fight and resistance showed by the last wicket partnership of the opposition. 👏
Everyone giving their all is what makes this #CWC23 special.#SAvNED pic.twitter.com/gTih5VUMdN
— Cricket🏏Netherlands (@KNCBcricket) October 17, 2023
Netherlands every World Cup 😅 #SAvNED #CWC2023 pic.twitter.com/CtKXZ6MeHo
— Wasim Jaffer (@WasimJaffer14) October 17, 2023
Netherlands many many congratulations on your historic win. You were discipline thru out the game. Specially in bowling. Wo chitthi mein kya hai??? 👏 #NEDvSA
— Irfan Pathan (@IrfanPathan) October 17, 2023
Great win by #Netherlands against South Africa Well done! World Cup is getting interesting day by day.
— Yusuf Pathan (@iamyusufpathan) October 17, 2023
TAKE A BOW, NETHERLANDS…!!!
Netherlands' journey wasn't easy. They played world cup qualifiers. They came in India early for practice, they lost warmup matches to Karanataka, Today they beat South Africa, first time a test playing nation – One of the greatest story in history. pic.twitter.com/HBvOdZMOLZ
— Tanuj Singh (@ImTanujSingh) October 17, 2023
NETHERLANDS IS A NIGHTMARE FOR SOUTH AFRICA….!!!!
Netherlands beat South Africa by 13 runs in T20 WC 2022.
Netherlands beat South Africa by 38 runs in World Cup 2023. pic.twitter.com/Nedq5pMPmz
— Johns. (@CricCrazyJohns) October 17, 2023
Afghanistan defeated England by 69 runs.
Netherlands defeated South Africa by 38 runs.
– 2023 World Cup is on 🔥 pic.twitter.com/0CFcge6R5S
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 17, 2023