বিশ্বকাপ ২০২৩, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডঃ প্রিভিউ, ফ্যান্টাসি টিপস এবং সম্ভাব্য একাদশ
আপডেট করা - Nov 3, 2023 11:17 pm

শনিবার বিশ্বকাপের মঞ্চে হাই ভোল্টেজ ম্যাচে দুই চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মুখোমুখি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জস বাটলারের দলের বিরুদ্ধে নামতে চলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও এই মুহূর্তে ইংল্যান্ডের বিশ্বকাপের সেমিফাইনৈালে পৌঁছনোর কোনও সম্ভানা নেই। সেখানেই অস্ট্রেলিয়া শেষ চার ম্যাচ জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে রয়েছে। ইংল্যান্ডকে হারাতে পারলেই সেমিপাইনাল কার্যত অস্ট্রেলিয়ার পাকা হয়ে যাবে। কিন্তু সেই লক্ষ্যেও যে অজি বাহিনী একেবারে নিশ্চিন্ত তা বলা যায় না। শেষপর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে তারা জিততে পারে কিনা সেটাই দেখার।
এবারের বিশ্বকাপের মঞ্চে প্রথম দুটো ম্যাচ হারলেও পরপের চারটি ম্যাচেই জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। সেইসহ্গে অস্ট্রেলিয়ার হেয় গদুরন্ত ফর্মে রয়েছেন ডেভিড ওয়ার্নার। শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জয়ের মঞ্চেও অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরী করেছিলেন এই তারকা ক্রিকেটার। এছাড়া বল হাতেও মিচেল স্টচার্ক এবং প্যাট কামিন্স ফর্মে রয়েছেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার। গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ খেলতে পারবেন না ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে।
অন্যদিকে এবারের বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ড এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচেই জিততে পেরেছে। শেষ ম্যাচেও বিশ্রীভাবে হারতে হয়েছে ব্রিটিশ বাহিনীকে। তাদের আত্মবিশ্বাস যে একেবারে তলানীতে গিয়ে ঠেকেছে তা হবলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের সেমিপাইনালের আসা তাদের নেই। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচ ইংল্যান্ডের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই প্রতিযোগিতায় নামতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ব্রিটিশ বাহিনীকে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নামতে চলেছে দুই দল।
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
ডেভিড ওয়ার্নারঃ এই মুহূর্তে অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন ডেভিড ওয়ার্নার। শেষ ম্যাচেও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন তিনি। ৬ ম্যাচে ৪১৩ রান রয়েছে তাঁর। সেইসঙ্গে তাঁর গড় রয়েছে ৬৮.৮৩। অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি।
ট্রেভিস হেডঃ অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাুের মঞ্চে প্রথম ম্যাচে নেমেই সেঞ্চুরী করেছিলেন ট্রেভিস হেড। প্রথম ম্যাচেই ৬৭ বলে ১০৯ রান করেছেন ট্রেভিস হেড। এই ম্যাচেও তাঁকে নিয়ে প্রত্যাশা বাড়ছে।
অল রাউন্ডার
ডেভিড উইলিঃ এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে তিনটি ম্যাচে খেলেছেন ডেভিড উইলি। সেখানে পাঁচটি উইকেট তুলে নিয়েছেন তিনি। তাঁর ইকনমি রয়েছে ৫.৬৬।
বোলার
অ্যাডাম জাম্পাঃ এবারের বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট তুলে নিয়েছেন অ্যাডাম জাম্পা। ছয় ম্যাচ খেলে ইতিমধ্যেই ১৬ টি উইকেট তুলে নিয়েছেন তিনি। সেখানেই তাঁর ইকনমি রয়েছে ৬.২২ এবং গড় রয়েছে ১৯.০৬।
মিচেল স্টার্কঃ চলতি বিশ্বকাপের মঞ্চে মিচেল স্টার্ক ছয় ম্যাচ খেলে সাত উইকেট তুলে নিয়েছেন। ইকনমি রয়েছে ৬.৩৩ এবং গড় রয়েছে ৪৩.২৮।
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত সম্ভাব্য একাদশ
উইকেটকিপার – জয় বাটলার
ব্যাটার – ডেভিড ওয়ার্নার ( অধিনায়ক ), ট্রেভিস হেড, ডেভিড মালান, মার্নাস লাবুশানে
অল রাউন্ডার – ডেভিড উইলি
বোলার – প্যাট কামিন্স, জশ হেজেলউড, অ্যাডাম জাম্পা ( সহ অধিনায়ক ), মিচেল স্টার্ক, আদিল রশিদ