বিশ্বকাপের মঞ্চে সূর্যকুমার যাদবকে নিয়ে আশাবাদী প্রাক্তন কোচ রবি শাস্ত্রী
আপডেট করা - Oct 3, 2023 2:12 pm

বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এখন শুধুই বিশ্বকাপের মঞ্চে বাইশগজের মঞ্চে বল গড়ানোরক অপেক্ষায় রয়েছে সকলে। ঘরের মাঠে ১২ বছর পর ফের বিশব্কাপের মঞ্চে নামছে টিম ইন্ডিয়া। ২০১১ সালের পর এবারও ভারতের বিশ্বকাপ জয়ের প্রত্যাশায় রয়েছেন সকলে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে নামার আগেই সূর্যকুমার যাদবকে নিয়ে আশাবাদী প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।
ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর মতে এবারের বিশ্বকাপে ভারতীয় দলের মিডল অর্ডারে সাফল্যের চাবিকাঠি হতে চলেছেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপের মঞ্চে তাঁর পারফরম্যান্স দেখার ব্যপারেই আশাবাদী ভারতীয় দলের এই প্রাক্তন কোচ। কয়েকদিন আগেই শেষ হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজ। সেখানে রপরপর দুই ম্যাচেই সূর্যকুমার যাদব নিজেরহ সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন। সেই পারফরম্যান্স তিনি বিশ্বকাপের মঞ্চেও ধরে রাখতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুই ম্যাচেই রান পেয়েছিলেন সূর্যকুমার যাদব
এবারের আইপিএলে সূর্যকুমার যাদব অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। সেইসঙ্গে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এবারের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজেও। সেখানে নামার আগে তাঁর ওডিআই ফর্ম্যাটে পারফরম্যান্স নিয়ে অনেকেই নানান কথাবার্তা বলতে শুরু করেছিলেন। সেখানেই এই তারকা ক্রিকেটার সমস্ত জবাব দিয়েছিলেন। অস্ট্রলিয়ার বিরুদ্ধে পরপর দুটো ম্যাচেই বড় রানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব। দ্বিতীয় ম্যাচে সূর্যকুমারের বিধ্বংসী পারফরম্যান্স দেখেছিলেন সকলে। সেই পারফরম্যান্স দেখার পর থেকেই তাঁকে নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে। রবি শাস্ত্রীও সূর্যকুমার যাদবকে নিয়ে আশাবাদী।
এই প্রসঙ্গে রবি শাস্ত্রী জানিয়েছেন, “আমি তাঁকে অত্যন্ত কাছ থেকে দেখব। যদি দলের টপ অর্ডার অসাধারণ পারফরম্যান্স করে সেক্ষেত্রে ছয়, সাত এবং আট জন ক্রিকেটারকে পাওয়া যাবে। সেই মুহূর্তে তাঁকে খেলাও কিংবা শ্রেয়স আইয়ারকে। যদি সেখানে প্রতিটি ব্যাটার রান পান সেই পরিস্থিতিতে কিন্তু সূর্যকুমার যাদব বড় ম্যাচের ক্ষেত্রে ভারতীয় দলের এক্স ফ্যাক্টর হতে চলেছে। তিনি ম্যাচ জেতাতে পারেন। সেখানেই ছয় ও সাত নম্বর পজিশনে তিনি এবং হার্দিক পান্ডিয়া প্রতিপক্ষ শিবিরের থেকে ম্যাচ অনায়াসেই বের করে নিয়ে আসতে পারেন”।
আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই সূর্যকুমার যাদব ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পান কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।