অঙ্কের হিসাব থাকলেও পাকিস্তানের সেমিফাইনালের আশা এখন সোনার পাথর বাটি
আপডেট করা - Nov 10, 2023 11:14 am

শেষ একটা আশা থাকলেও নিউ জিল্যান্ডের জয়ের পর পাকিস্তানের এবারের মতো ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর সম্ভাবনা কার্যত শেষ হয়ে গিয়েছে। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে পাকিস্তান। সেখানে যে অঙ্কের হিসাবে পাকিস্তানের সেমিফাইনালের যাওয়ার সুযোগ রয়েছে, তা অসম্ভব ছাড়া আর কিছুই নয়। যে হিসাব পাকিস্তানের সামনে রয়েছে, ক্রিকেটের বাইশগজে তা অন্তত সম্ভব নয়। একইসঙ্গে এবারের বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানেরও সেমিফাইনালের লক্ষ্যে দৌড় থেমে গিয়েছে। তাদেরও আর সম্ভাবনা নেই বললেই চলে।
নিউ জিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের দিকে এদিন সহচেে বেশী নজর ছিল পাকিস্তানের। কারণ এই ম্যাচের ওপরই যে তাদের বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া নুির্ভর করছিল। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয়ের পর এবারের মতো বিশব্কাপের সেমিফাইনালের আসা শেষ পাকিস্তানের। লিগ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান। সেখানে পাকিস্তানের জয়ের যে হিসাব রয়োছে তা শুনলে সকলেই হতবাক হয়ে যাবে। স,েই কাজ যে একেবারেই অসম্ভব তা বলার অপেক্ষা রাখে না।
নিউ জিল্যান্ডের জয়ের পরই বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের
সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে অন্তত ২৮৭ রানে জিততে হবে পাকিস্তানকে। অর্থাত্ হিসাব দাঁড়াচ্ছে পাকিস্তান যদি প্রথমে ব্যাটিং করে ৩০০ রান করতে পারে। তবে ইংল্যান্ডকে ১৩ রানে অল আউট করতে হবে। এই হিসাব যে একেবারেই অসম্ভব তা বলার অপেক্ষা রাখে না। প্রথমে বোলিং করলেও পাকিস্তানের সামনে রয়েছে কার্যত একইরকম চ্যালেঞ্জ। তারা যদি ইংল্যান্ডকে ১০০ রানেও শেষ করে দিতে পারে তবেও খুব একটা স্বস্তি নেই পাক শিবিরে। সেই রান ২.৫ ওভারে করতে হবে পাক শিবিরকে।
এই হিসাব যে অসম্ভবের চেয়ে কম কিছু নয় তা বলার অপেক্ষা রাখে না। এই দুই হিসাব যে পাকিস্তানকে চলতি বিশ্বকাপের বাইরের পথ দেখিয়ে দিয়েছে তা বলাই বাহুল্য। নিউ জিল্যান্ড যদি শ্রীলঙ্কার কাছে হেরে যেত তবেই, পাকিস্তানের সামনে একটা সুযোগ হত। কিন্তু সেই সবই কার্যত শেষ হয়ে গিয়েছে শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের জয়ের পর।
ইংল্যান্ডের বিরুদ্ধে অতি বড় কোনও মিরাকেল না ঘটলে যে এবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর আশা পাকিস্তানের কাছে নেই তা বলার অপেক্ষা রাখে না। কার্যত ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের এই ম্যাচ যে এখন শুধুই নিয়মরক্ষার হয়ে গিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।