ইংল্যান্ডের বিরুদ্ধে জয় আফগানিস্তানের ক্রিকেটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, বলেছেন জোনাথন ট্রট
আপডেট করা - Oct 16, 2023 2:30 pm

১৫ই অক্টোবর, রবিবার, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে একটি ঐতিহাসিক জয় পেয়েছিল হসমতউল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন আফগানিস্তান। তারা জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়েছিল। এবারের ওডিআই বিশ্বকাপে এটি ছিল আফগানিস্তানের প্ৰথম জয়।
এই ম্যাচটি শেষ হওয়ার পর আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট বলেছিলেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় আফগানিস্তানের ক্রিকেটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি মনে করছেন যে এটি ভবিষ্যতে তাদের উন্নতি করতে সাহায্য করবে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে জোনাথন ট্রট বলেন, “আমি মনে করি এটি একটি দুর্দান্ত জয় ছিল এবং আমি আশা করি এটি আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে। আমাদের খুব দ্রুত উন্নতি করতে হবে। আমরা তিন দিনের মাথায় চেন্নাইয়ে একটি ম্যাচ খেলব। আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ ছিল এবং ছেলেরা এটি উপভোগ করেছে, তারা ৫০ ওভার বা পুরো ১০০ ওভারেই অনেকগুলি জিনিস ঠিকঠাক করেছিল। তারা জানে তারা কি অর্জন করতে পারে, তাদের কাছে প্রতিপক্ষকে চাপে রাখার এবং ম্যাচ জেতার ক্ষমতা রয়েছে।”
তিনি আরও বলেন, “এটি অবশ্যই গুরুত্বপূর্ণ, আমরা খুব ভালো ব্যবধানে ম্যাচটি জিতেছি। আমরা ভালো রান করেছিলাম, আমাদের ভালো বোলিংও করতে হয়েছিল এবং ভালো ফিল্ডিংও করতে হয়েছিল, ছেলেরা কাজগুলি সত্যিই খুব দক্ষতার সাথে করেছিল।”
“এখান থেকে আমরা যে আত্মবিশ্বাস পেয়েছি তা আসন্ন বড় ম্যাচগুলিতে আমাদের সাহায্য করতে পারে” – জোনাথন ট্রট
জোনাথন ট্রট আফগানিস্তানের জয়ের পর নিজের আনন্দ প্রকাশ করেছেন। তিনি এই জয়কে বিশ্বকাপের সৌন্দর্য বলে অভিহিত করেছেন।
জোনাথন ট্রট বলেন, “আমি মনে করি এটি খুবই আনন্দদায়ক এবং এখান থেকে আমরা যে আত্মবিশ্বাস পেয়েছি তা আসন্ন বড় ম্যাচগুলিতে আমাদের সাহায্য করতে পারে। আমি আশা করি এই জয় আমাদের শুধুমাত্র এই বিশ্বকাপে নয়, ভবিষ্যতেও অনেক সাহায্য করবে। আফগানিস্তান ক্রিকেটের এখনও অনেক কিছু অর্জন করা বাকি রয়েছে।”
তিনি যোগ করেছেন, “আমি মনে করি এটাই হল বিশ্বকাপের সৌন্দর্য, তাই না? ক্রিকেট মানেই এটা, এবং এটা – আমি আগেই বলেছি, এই খেলা, এটা আপনাকে একজন খেলোয়াড় এবং একজন কোচ হিসেবে অনেক বেশি আবেগপ্রবণ করে, কারণ আপনি চান খেলোয়াড়রা ভালো করুক, কারণ আপনি জানেন তারা কি অর্জন করতে পারে।”