ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ৩৩, ভারত বনাম শ্রীলঙ্কা: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী
আপডেট করা - Nov 1, 2023 7:20 pm

২রা নভেম্বর, বৃহস্পতিবার, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ৩৩ তম ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এবং কুশল মেন্ডিসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হবে।
ভারত চলতি ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে। তারা তাদের আগের ম্যাচটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি অনবদ্য জয় পেয়েছিল। ভারত প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রান তুলতে সক্ষম হয়েছিল। অধিনায়ক রোহিত শর্মা ১০টি চার এবং ৩টি ছয় সহ ১০১ বলে ৮৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। সূর্যকুমার যাদব এবং কেএল রাহুল যথাক্রমে ৪৭ বলে ৪৯ রান এবং ৫৮ বলে ৩৯ রান করেছিলেন। রান তাড়া করতে নেমে মাত্র ১২৯ রানে অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। মহম্মদ শামি ৪টি উইকেট পেয়েছিলেন। জসপ্রীত বুমরাহ ৩টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন।
শ্রীলঙ্কা তাদের আগের ম্যাচটিতে হসমতউল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন শ্রীলঙ্কার কাছে হেরেছিল। এই ম্যাচটিতে কুশল মেন্ডিসের নেতৃত্বাধীন দল প্ৰথমে ব্যাটিং করেছিল এবং ৪৯.৩ ওভারে ২৪১ রানে অলআউট হয়ে গিয়েছিল। পথুম নিসাঙ্কা এবং কুশল মেন্ডিস যথাক্রমে ৬০ বলে ৪৬ রান এবং ৫০ বলে ৩৯ রান করেছিলেন। আফগানিস্তান ৪৫.২ ওভারে ৩ উইকেটে ২৪২ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। দিলশান মাদুশঙ্কা ৯ ওভারে ৪৮ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেছিলেন। ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা কেমন পারফরম্যান্সের প্রদর্শন করে সেটাই এখন দেখার বিষয়।
পিচ কন্ডিশন
ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ পুরোপুরিভাবে ব্যাটিং-বান্ধব। সুতরাং, আসন্ন ম্যাচটিতে স্কোরবোর্ডে অনেক রান উঠতে পারে। শুরুর দিকে পেসাররা সিম মুভমেন্ট পাবেন। ম্যাচ যত এগোবে স্পিনাররা পিচ থেকে তত সাহায্য পেতে থাকবেন। যে দল টসে জিতবে সেই দল প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে।
সম্ভাব্য একাদশ
ভারত
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা
পথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয় দি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুনিথ ওয়েল্লালাগে, দুষ্মন্ত চামিরা, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা।
ভারত বনাম শ্রীলঙ্কা: ওডিআইতে হেড টু হেড
ম্যাচ – ১৬৭ | ভারত – ৯৮ | শ্রীলঙ্কা – ৫৭ | টাই – ১ | অমীমাংসিত – ১১
সম্প্রচার বিবরণী
ম্যাচ – ভারত বনাম শ্রীলঙ্কা
সময় – দুপুর ২টো (ভারতীয় সময়)
টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইট