আশাবাদী হলেও বিশ্বকাপের মঞ্চে ফেরাটা কঠিন, মেনে নিচ্ছেন কেন উইলিয়ামসন
আপডেট করা - Aug 11, 2023 2:45 pm

আশাবাদী হলেও বিশ্বকাপের মঞ্চে নিউ জিল্যান্ডের হয়ে তাঁর প্রত্যাবর্তনটা যে বেশ কঠিন হতে চলেছে তা মেনে নিতে দ্বিধা নেই তারকা কিউই ক্রিকেটার কেন উইলিয়ামসন। চোটের জন্য সেই মার্চ মার্চ মাস থেকে মাঠের বাইরে রয়েছেন কেন উইলিয়ামসন। এখনও পর্যন্ত নিউ জিল্যান্ডের হয়ে মাঠেনামতে পারেননি এই তারকা ক্রিকেটার। যদিও জোরকদমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও শেষপর্যন্ত নিউ জিল্যান্ডের হয়ে বিশ্বকাপের মঞ্চে তিনি নামতে পারবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নন তিনি নিজেও।
এবারের আইপিএলে গুজরাত টাইটান্স শিবিরে ছিলেন নিউ জিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। কিন্তু প্রথম ম্যাচেই ঘটেছিল সেই অঘটন। ফিল্ডিংয়ের সময় হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। সেই ম্যাচ চলাকালীনই মাঠ ছাড়তে বাধ্যহেয়চিবেন তিনি। আইপিএলের সময় ক্রাচের ভরসাতেই হাঁটতে দেখা গিয়েছিল নিউ জিল্যান্ডের এই তারকা ক্রিকেটারকে। সেই থেকেই শুরু হয়েছিল তাঁর বিশ্বকাপ খেলা নিয়েও নানান গুঞ্জন। এরপরই আইপিএলের মঞ্চ থেকেও ছিটকে গিয়েছিলেন কেন উইলিয়ামসন।
এবারের আইপিএলের সময়ই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন কেন উইলিয়ামসন
গত এপ্রিল মাসেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল কেন উইলিয়ামসনের। বিশ্বকাপের ম়ঞ্চে তাঁর ফেরা নিয়ে এখনও পর্যন্ত অবশ্য টিম ম্যানেজমেন্ট তরফেও সেভাবে স্পষ্টকরে কিছু বলা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতেই অবশ্য দলে ফেরার ব্যপারে আশাবাদী হয়ে রয়েছেন কেন উইলিয়ামসন। তাঁর মতে পথটা কঠিন হলেও সেটাযে একেবারে অসম্ভব তা কখনোই নয়। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। ইতিমধ্যে অবশ্য কেন উইলিয়ামসনের রিহ্যাবও শুরু হয়ে গিয়েছে। হাতে এখনও অবস্য দুই মাস সময় রয়েছে। তাঁর মধ্যে কেন উইলিয়ামসন পুরপুরি ফিট হয়ে উঠতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
এই প্রসঙ্গেই ইএসপিএন ক্রিকইনফোকে কেন উইলিয়ামসন জানিয়েছেন, “বিশ্বকাপের দিকে এগিয়ে যাওয়াটা সবসময়ই একটা বিশেষ ব্যপার। সময়ের সঙ্গে সঙ্গে কতটা কী হচ্ছে সেটা একেবারেই অনুমানের ওপর নির্ভর করছে। এখনও অনেক কাজ করা বাকি রয়েছে। সেখানে আমি শুধুই সূচী মেনে সবকিছু করে চলেছি। ফিজিও, নিউ জিল্যান্ডের সাপোর্ট স্টাফদের দেওয়া নিয়ম অনুযায়ী কাজ চলছে। এটা অবশ্যই একটা কটিন কাজ। কারণ কখনোও কিছু দিন ভাল যাবে তো কোনও দিন সম্পূর্ণ অন্যরকম হবে”।
শোনাযাচ্ছে রিহ্যাবের পাশাপাশি কেন উইলিয়ামসন নাকি নেটে ব্যাটিংও শুরি করে দিয়েছেন। সেটা নিউ জিল্যান্ডের ক্রিকেট সমকর্থকদের খানিকটা স্ব্স্তি দিলেও, তিনি যতক্ষণ না মাঠে ফিরতে পারছেন ততক্ষণ নিশ্চিন্ত হতে পারছেন না কেউই।