ভারতের বিরুদ্ধে আন্ডারগড তকমাটাই তাতাচ্ছে আয়ারল্যান্ডকে, মনে করছেন পল স্টার্লিং

Paul Stirling
Paul Stirling. (Photo by Steve Bell – ICC/ICC via Getty Images)

আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা। এরপরই  আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। ধারেভারে যে টিম ইন্ডিয়া আয়ারল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত টি টোয়েন্টির পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। ভারতের বিরুদ্ধে আয়ারল্যান্ডের গায়ে রয়েছে আন্ডারডেগের তকমা। আর সেটাই যেন আইরিশ ব্রিগেডকে ভারতের বিরদ্ধে সাফল্য পাওয়ার জন্য আত্মবিশ্বাস যোগাচ্ছে। ম্যাচ শুরু হওয়ার আগে অন্তত পল স্টার্লিংয়ের কথার ইঙ্গিত তো তেমনই।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। এই ম্যাচেই ভারতীয় দলের হয়ে প্রত্যাবর্তন করছেন জসপ্রীত বুমরাহ। কার্যত তাঁর কাঁদেই রয়েছে টিম ইন্ডিয়ার নেতৃত্বের ভার। সেই ভারতীয় দলের বিরুদ্ধে নামার আগে অবশ্য আয়ারল্যান্ড ব্রিগেডও খুব একটা পিছিয়ে থাকতে নারাজ। এবারের বিশ্বকাপে তারা আতে না পারলেও, আগামী ২০২৪সালের টিট টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাকা করে ফেলেছে আইরিশ বাহিনী।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০-তে পাঁচবারই জিতেছে ভারত

এখনও পর্যন্ত বারত ও আয়ারল্যান্ড টি টোয়েন্টি ফর্ম্যাটে ৫ বার মুখোমুখি হয়েছে। সেখানে একবারো জিততে পারেনি আয়ারল্যান্ড। সেষবার ২০২২ সালেতারা একে অপরের মুখোমুখি হয়েছিল। সেখানেও ঘরের মাঠে ভারতের কাছে টি টোয়েন্টি সিরিজে হারতে হয়েছিল তাদের।  পরিসংখ্যানের বিচারে ভারতের থেকে পিছিয়ে থেকেই মাঠে নামছে আয়ারল্যান্ড। সেখানেই আঘটন ঘটাতে এবার প্রস্তুত আইরিশ বাহিনী। অধিনায়ক পল স্টার্লিংয়ের মতে আন্ডারডগ হয়ে নামাটাই তাদের শক্তি অনেকটা বাড়িয়ে দিচ্ছে। শেষপর্যন্ত আয়ারল্যান্ড কোনও অঘটন ঘটাতে পারে কিনা তা তো সিরিজ সুরু হলেই বোঝা যাবে।

ম্যাচ শুরু হওয়ার আদে পল স্টার্লিং জানিয়েছেন, “বিশ্বকাপের পথে এই সিরিজ দিয়েই শুরু হবে আমাদের অ্যাডভেঞ্চার। আমরা সমস্ত ক্রিকেটারদজের জানি এবং কী ধরণেু ক্রিকেট খেলার সম্মুখীন হতে চলেছি তাও জানি। আইপিএল সহ দীর্ঘদিন ধরে আন্তর্জতিক মঞ্চে তারা যে ক্রিকেট খেলে আসছে সেটা সত্যিই অসাধারণ। একইসঙ্গে আমার মনে হয় যখন কেউ আন্ডারডগ পরিস্থিতিতে থাকে, সেই মুহূর্তে তাদের ওপর টাপটা অনেকটাই বেড়ে যায়। এই সপ্তাহে আমরা সেটাই। কিন্তু সেই তকমাটাই আমাদের আরও ভাল ক্রিকেট খেলার রসদ যোগাচ্ছে”।

বিশ্ব ক্রিকেটে বহু অঘটন ঘটিয়েছে আয়ারল্যান্ড। যদিও ভারকের বিরুদ্ধে এখনও পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে জিততে পারেনি আয়ারল্যান্ড।  ৫টি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে প্রতিটিতেই হারতে হয়েছে আইরিশদের। আন্ডারডগ তকমা নিয়ে নামার ফলে তাদের কাছে হারানোর কিছুই নেই।  শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp