অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের আগে নিজেদের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স

Pat Cummins
Pat Cummins. ( Image Source: Twitter )

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে একটি অসাধারণ জয় পেয়েছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। এই ম্যাচটিতে প্ৰথম এবং দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান রেট ছিল যথাক্রমে ৩.৩২ এবং ৩.০৪। অন্যদিকে, প্ৰথম এবং দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান রেট ছিল যথাক্রমে ৫.০৩ এবং ৪.১১। ব্যাজবল শৈলীতে ব্যাটিং করে রান রেটের দিক দিয়ে অস্ট্রেলিয়ার থেকে ইংল্যান্ড এগিয়ে থাকলেও তারা শেষমেশ এই গুরুত্বপূর্ণ ম্যাচটি জিততে পারেনি।

উভয় ইনিংসেই অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার উসমান খাওয়াজা খুব ধৈর্যের সাথে ব্যাটিং করেছিলেন। তিনি রান করার জন্য একদমই তাড়াহুড়ো করেননি যা ইংল্যান্ডের ব্যাটিং শৈলীর একবারে বিপরীত। তিনি প্ৰথম ইনিংসে ৩২১ বলে ১৪১ রান এবং দ্বিতীয় ইনিংসে ১৯৭ বলে ৬৫ রান করেছিলেন। এই অসাধারণ পারফরম্যান্সের জন্য তাকে ম্যাচসেরার পুরস্কারও দেওয়া হয়েছিল।

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হতে আর বেশি সময় বাকি নেই। ২৮শে জুন, বুধবার থেকেই আমরা বেন স্টোকসের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলকে খেলতে দেখতে পাব। এই ম্যাচের আগে প্যাট কামিন্স নিজেদের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন।

ইএসপিএনক্রিকইনফো প্যাট কামিন্সের বক্তব্যকে উদ্ধৃত করেছে, “আমি অনেক টেস্ট সিরিজেই পরপর খেলেছি এবং প্ৰথম টেস্টে উভয় ইনিংসের মধ্যে সময়ের অনেক ব্যবধান ছিল, এক্ষেত্রে আপনি অনেক সতেজ বোধ করেন এবং আপনি যদি ৪০, ৫০ ওভারের এর জায়গায় মাত্র ৩০ ওভার বোলিং করেন তাহলে আপনি খুব একটা ক্লান্ত হন না। আমরা বাইরে খেলতে গেলে রান করাকেই আমাদের প্ৰথম লক্ষ্য হিসেবে দেখি এবং এটি করার জন্য কতক্ষণ সময় লাগবে তা নিয়ে আমরা ভাবি না।”

নাথান লিয়নের প্রশংসা করেছেন প্যাট কামিন্স

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন নাথান লিয়ন। দুটি ইনিংস মিলিয়ে তিনি মোট ৮টি উইকেট নিয়েছিলেন। প্ৰথম এবং দ্বিতীয় ইনিংসে তিনি যথাক্রমে ২৯ ওভারে ১৪৯ রান এবং ২৪ ওভারে ৮০ রান দিয়ে ৪টি করে উইকেট নিয়েছিলেন।

প্যাট কামিন্স বলেন, “তাকে নেতৃত্ব দেওয়াটা একটি বিশাল সুযোগ, এটা খুব সহজ – তাকে শুধু এক প্রান্তে বল করিয়ে যান এবং তিনি সারাদিন সেই কাজটি করে যেতে পারবেন।” “সব পরিবেশে, চারজন বোলারদের মধ্যে একজন হওয়াটা খুবই চিত্তাকর্ষক। ঠিক যেভাবে তিনি সব পরিবেশে খেলার মতন একজন ক্রিকেটার, তিনি নিজের খেলার উন্নতি করে চলেছেন, তিনি খুবই বিশ্বাসযোগ্য একজন বোলার।”

close whatsapp