নেট বোলার করোনা আক্রান্ত, প্রস্তুতি বাতিল ইংল্যান্ডের

Joe Root
Joe Root. (Photo by Mark Evans/Getty Images)

অ্যাসেজে লজ্জার হার। সেইসঙ্গে এবার করোনার হানা। অস্ট্রেলিয়ার মাটিতে রীকিমত জেরবার অবস্থা জো রুটের ব্রিটিশ বাহিনী। সিডনি টেস্টে নামার আগে অনুশীলন পর্যন্ত বাতিল করতে বাধ্য হল ব্রিটিশ শিবির। করোনায় আক্রান্ত এবার ইংল্যান্ড কোচ সিলভারউডও। তবে উপসর্গহীন তিনি।টিম হোটেলে আইসোলেশনেই রয়েছেন ইংল্যান্ডের প্রথান কোচ। এই নিয়ে ব্রিটিশ শিবিরে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৭।

করোনার ভ্রুকুটিকে দূরে রেখেই অ্যাসেজ করার সিদ্ধান্ত এবার নেওয়া হয়েছিল। যদিও সমস্ত বিধি-নিষেধ মেনেই ক্রিকেটারদের রাখার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্ট থেকেই অ্যাসেজের মঞ্চে হানা দিয়েছিল করোনা। অস্ট্রেলিয়া শিবিরের পাশাপাশি ব্রিটিশ শিবিরেও একের পর এক করোনা আক্রান্তের কথা শোনাযাচ্ছিল। যদিও সিরিজ এগিয়ে নিয়ে যাওয়ার পথে তা কোনওরকম বাধা সৃষ্টি করতে পারেনি।

এবার করোনার জন্য অ্যাসেজের চতুর্থ টেস্টে নামার আগে প্রস্তুতিই বাতিল করে দিতে হল ইংল্যান্ডকে। তার কারণ নেটার বোলারের করোনা আক্রান্ত হওয়ার খবর। ইংল্যান্ড শিবিরে একের পর এক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাই স্বাভাবিকভাবেই করোনা পরীক্ষার ওপর জোর দেওয়া হয়েছিল। আর সেখানেই এই নতুন বিপত্তি। রবিবারই ব্রিটিশ শিবিরের প্রস্তুতিতে থাকা এক নেট বোলার করোনায় আক্রান্ত হয়েছেন। আর তার জেরেই প্রস্তুতি বাতিল করতে হয়েছে জো রুটদের।

করোনায় আক্রান্ত হয়েছেন ব্রিটিশ কোচ সিলভালউডও

এর আগে দলের তিন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছিলেন। সেইসঙ্গে তাদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়। ব্রিটিশ কোচ সিলভারউডের পরিবার করোনায় আক্রান্ত হওয়ার পর তিনিও আইসোলেশনে চলে যান। তখন থেকেই ইংল্যান্ডের কোচের দায়িত্বে গ্রাহাম থ্রোপ। উপসর্গহীন থাকলেও, সিলভারউডের করোনার পরীক্ষার ফলের দিকে তাকিয়ে ছিলেন সকলে। রবিবার তিনিও করোনায় আক্রান্ত হন। আর এই ঘটনায় আতঙ্ক যে বাড়বে তা বলাই বাহুল্য।

পরপর তিন টেস্ট হেরে অ্যাসেজ আগেই হাতছাড়া হয়েছে। এখন ব্রিটিশদের সামনে সম্মান রক্ষার লড়াই। সেইসঙ্গে রুটের অধিনায়কত্ব নিয়েও উঠছে প্রশ্ন। তারও জবাব দিতে হবে জো রুটকে। কিন্তু সেই লড়াইয়ের প্রস্তুতিতেই তো নামতে পারল না ইংল্যান্ড। করোনার হানায় ভেস্তে গিয়েছে তাদের প্রস্তুতিও। একসব বাধা পেড়িয়ে সম্মান রক্ষা করে অস্ট্রেলিয়া থেকে কী দেশে ফিরতে পারবেন জো রুটরা। এই প্রশ্নই এখন সবার মুখে।

close whatsapp