ভারতীয় স্কোয়াডে মুকেশ কুমার, স্বপ্নপূরণের আনন্দে আবেগতাড়িত বঙ্গ পেসার

Mukesh Kumar
Mukesh Kumar. (Photo Source: Twitter)

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে স্বস্তি। আগাামী ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরে নামচে চলা ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার তারকা পেসার মুকেশ কুমার। গত শুক্রবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিন ও টেস্টের দল  ঘোষণা করেছে বিসিসিআই।  সেখানে দুই শিবিরেই জায়গা করে নিয়েছেন বাংলার এই তারকা বোলার। এখন শুধুই দেশের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি। মুকেশ কুমারের অভিষেকের অপেক্ষাতেই এখন রয়েছেন সকলে। আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল।

তারই স্কোয়াডে এবার বেশ কিছু চমক রয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবারের সিরিজে বেশ কিছু তরকুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। সেই দলেই এবার সুযোগ পেয়েছেন বাংলার মুকেশ কুমার। বঙ্গ ক্রিকেটের হয়ে বহু ম্যাচে ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। লড়াইটা অবশ্য দীর্ঘদিন ধরেই চলছিল এই ক্রিকেটারের। অবশেষে স্বস্তি এসেছে। স্বপ্নপূরণের আনন্দের কথা এবার মুকেশ কুমারের মুখেও। সেইসঙ্গে খানিকটা আবেগতাড়িত হয়ে পড়েছেন  তিনি।

টেস্ট এবং ওডিআই দুই দলেই জায়গা করে নিয়েছেন মুকেশ কুমার

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস শিবিরে চিলেন মুকেশ কুমার। সেখানে নিজের পারফরম্যাম্স দেখিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চেও ভারতীয় দলের স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে জায়গা করে নিয়েছিলেন। সেই থেকেই মুকেশ কুমারের যাত্রাটা চলছে। অবশেষে ভারতীয় দলের স্কোয়াডে এবার নিজের নাম তুললেন তিনি। আর এই মুহর্তের স্বপ্নটাই যে তিনি দেখছিলেন তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই ভারতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন মুকেশ কুমার।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমার স্বপ্ন এখন আমার সামনে রয়েছে। সবসময়ই এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। ভারতীয় দলের হয়ে টেস্ট খেলতে চেয়েছিলাম। অবশেষে সেটাি হতে চলেছে। আমি নিশ্চিত আমার এই উথ্থান দেখে মার বাবা অবশ্যই খুশি হচ্ছেন। আমার বাবা, মা-এর সাপোর্ট সবসময়ই পেয়েছি আমি, সেইসঙ্গে আমার বন্ধুদের সাপোর্টও পেয়েছি। ভিশন টোয়েন্টি্ টোয়েন্টি, সৌরভ গঙ্গোপাধ্যায় স্যার, জয়দীপ স্যার এবং আমার গুরু রণদেব বসু স্যার সবসময়ই লাল বলের ক্রিকেটে আমাকে সাহায্য করেছেন। তাদের সকলের সাহায্য ছাড়া আমি কখনোই এই জায়গায় পৌঁছঠতে পারতাম মা”।

প্রথম শ্রেণীর ক্রিকেটেও নিজের দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা ক্রিকেটার। ৩৯টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলেছেন মুকেশ কুমার। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে ১৪৯টি উইকেট। ছয়বার পাঁচ উইকেট নেওয়ার নজিরও রয়েছে মুকেশ কুমারের।

close whatsapp