ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিলেন সূর্যকুমার যাদব সহ কুলদীপ, উমরান মালিকরা

Surya Kumar Yadav & Kuldeep Yadav
Surya Kumar Yadav & Kuldeep Yadav. ( Image Source: Twitter )

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের মঞ্চে নেমেছে ভারতীয় দল। সেই দিনই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা দিলেন সূর্যকুমার যাদব সহ কুলদীব যাদব, উমরান মালিকরা। সামনেই রয়েছে ওডিআই ও টি টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের লক্ষ্যেই যাত্রা শুরু ভারতীয় দলের তরুণ ব্রিগেডের। আগামী ২৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামতে চলেছে ভারতীয় জল। সেই সিরিজের উদ্দেশেই রওনা দিল ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটাররা। একদিনের সিরিজের পর টি টোয়েন্টি সিরিজও রয়েছে ভারতীয় দলের সামনে।

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের মঞ্চে নেমেছে ভারতীয় দলের ক্রিকেটাররা। সেই দলে অবশ্য সূর্যকুমার যাদবের সুযোগ হয়নি। তুলদীপ যাদবও সেই সিরিজে সুযোগ পাননি। তবে ভারতের ওডিআই ও টি টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন তারা। সেই ম্যাচ খেলার উদ্দেশেই রওনা দিয়েছেন ভারতীয় দলের এই ক্রিকেটাররা। আইপিএল সেষ হওয়ার পর এই প্রথমবার দেশের জাস্রিতে মাঠে নামতে চলেছেন সূর্যকুমার যাদব। তাঁর দিকে য়ে এই মুহর্তে সকলে তাকিয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

২৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে নামবে ভারতীয় দল

এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বাল পারফরম্যান্স দেখিয়েছিলেন সূর্যকুমার য়াদব। কার্যত তাঁর পারফরম্যান্সের হাত ধরেই  প্লেইঅফের রাস্তা পাকা করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই পারফরম্যান্সই তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও দেখাতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এবারের বিশ্বকাপে যে সূর্যকুমার যাদব ভারতীয় দলের অন্যতম প্রধান ভরসা তা বলার অপেক্ষা রাখে না। সেই মতো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের এই সিরিজ অন্যতম প্রস্তুতি পর্ব।

একইসঙ্গে এই সিরিজে সুযোগ পেয়েছেন উমরান  মালিকও। ভারতীয় দলের হয়ে সম্প্রতি সেভাবে নিজের পারফরম্যান্স দেখানোর সুযোগ পাননি এই তরুণ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের পারফরম্যান্স দেখাতে পারেন কিনা তা তো সিরিজ শুরু হলেই বোঝা যাবে। এবারের বিশ্বকাপে কুলদীবপ যাদবকে খে্লানো নিয়েও কথাবার্তা চলছে। এই ওয়েস্ট ইন্ডিজ সফর যে তাঁর কাছে আগামী সিরিজ গুলোতে সুযোগ পাওয়ার চাবিকাঠি হতে চলেছে  তা বলার অপেক্ষা রাখে না।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। এরপরই রয়েছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরুর দিনই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিলেন সূর্যকুমার যাদব সব কুলদীপ যাদব, উমরান মালিকরা।