ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলার পর মেয়েক নিয়ে সাংবাদিক সম্মেলনে উসমান খোয়াজা
আপডেট করা - Jun 18, 2023 12:19 pm

অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজের ম়ঞ্চে সেঞ্চুরী থাকলেও, ইংল্যান্ডের ঘরের মাঠে কোনও সেঞ্চুরী করতে পারেননি উসমান খোয়াজা। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান। সেখানেই ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম সেঞ্চুরী পেয়েছেন উসমান খোয়াজা। আর তাংর হাত ধরেই যে এই মুহূর্তে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে ফিরেছে তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরী পেয়ে অবশ্যই আপ্লুত উসমান খোয়াজা। তবে দিনের শেষে সেরা মুহূর্তে কিন্তু মেয়েকে নিয়ে উসমান খোয়াজার সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়া।
দ্বিতীয় দিনের শেষে উসমান খোয়াজার হাত ধরেই লড়াইয়ে ফিরেছে অস্ট্রেলিয়া। দিনের সেষে উসমান খোয়াজার উদ্দেশ্যে যে বেশ কিছু প্রশ্ন অপেক্ষা করছিল তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতেতেই সকেলকে চমকে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। দিনের শেষে হঠাত্ই তাঁর মেয়েকে নিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন উসমান খোয়াজা। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। সেখানেই নাানান প্রশ্নের সম্মুখীনও হতে হয়েছিল উসমান খোয়াজাকে। তবে এদিনের সাংবাগিত সম্নেলনে যে উসমান খোয়াজার ছোট্ট মেয়েই সকলের নজর কেড়ে নিয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না।
দ্বিতীয় দিনের শেষে ১২৬ রানে অপরাজিত রয়েছেন উসমান খোয়াজা
তাঁকে ছাড়তে এদিন নাকি নারাজ ছিলেন উসমান খোয়াজার ছোট্ট মেয়েই। সেই জন্য বাবার সঙ্গে সাংবাদিক সম্নেলনেও উপস্থিত হয়েছিলেন তিনি। সাংবাদিক সম্নেলনে বসার সঙ্গেই তা যে দীর্ঘকক্ষণের হওয়া সম্ভব নয়, সেই কথা আগেই জানিয়ে দিয়েছিলেন উসমান খোয়াজা। সেখানেই নানান প্রশ্নের উত্তর দিয়েছেন উসমান খোয়াজা। একইসঙ্গে শীঘ্রই যে তারা ফিরে তাঁর ফিরে যাবেন, সাংবাদিক সম্নেলনে বসেই নিজের মেয়েক জানিয়ে দিয়েছিলেন উসমান খোয়াজা। অ্যাসেজের মঞ্চে এই নিয়ে চতুর্থ সেঞ্চুরী পেয়েছেন উসমান খোয়াজা।
Usman Khawaja brought his daughter to the Press Conference after Day 2.
The most beautiful moment of the day! pic.twitter.com/GQ5Cu8pxi8
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 17, 2023
এই নিয়েই অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারের মতে এর আগে তিনবার ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে অ্যাশেজের মঞ্চে সুযোগ পেয়েছিলেন উসমান খোয়াজা। কিন্তু মাঠে নমার সুযোগ পাননি তিনি। আর সেগুলোই যে তাঁর তাগিদ ক্রমস বাড়িয়ে ছিল তা বলতে কোনওরকম দ্বিধা করেননি উসমান খোয়াজা। সাংবাদিক সম্মলনে এসে তিনি জানান, “আমার মনে ইংল্যান্ডে তিনটি অ্যাশেজ সফরের মিলিত পারফম্যান্স এটা। যার মধ্যে দুটোতে আমি খেলার সুযোগ পাইনি”।
দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ৩১১। সেখানেই কার্য়ত একা হাতে লড়াই চালিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। দ্বিতীয় দিনের শেষে ১২৬ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন উসমান খোয়াজা। তৃতীয় দিন তাঁর ব্যাট থেকে আপও বড় রান দেখা যায় কিনা সেটাই এখন দেখার।