লর্ডসে অনুপ্রবেশকারীকে আটকে পরিস্থিতি সামাল জনি বেয়ারস্টোর, ম্যাচ বন্ধ থাকল কিছুক্ষণ
আপডেট করা - Jun 28, 2023 5:58 pm

ঐতিহ্যের লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় ম্যাচে নেমেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের শুরুতেই বিপত্তি। পরিস্থিতি সামাল দিতে শেষপ্রযন্ত হাত লাগাতে হয় জনি বেয়ারস্টোকে। মাঠে অনুপ্রবেশকারীকে কার্যত কোলে করে মাঠ থেকে বের করতে হল জনি বেয়ারস্টোকে। আর সেই ঘটনার জেরে ম্যাচ শুরু হয়েও হঠাত্ই যেন থমকে গিয়েছিল। যদিও পরবর্তীতে ম্যাচ ফের শুরু হয়েছে। কিন্তু এই ঘটনা কয়েক মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। কেউ কেউ তো জনি বেয়ারস্টোর অসাধারকণ ক্যাচ নেওয়ার স্কীলের প্রশংসাও করছেন।
প্রথম টেস্টে এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষরক্ষা করতে পারেনি ইংল্যান্ড। শেষপর্যন্ত সেই ম্যাচ হারেই মাঠ ছাড়তে হয়েছিল তাদের। এবার লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সুবর্ন সুযোগ। কিন্তু সেখানে ম্যাচ শুরু হওয়ার সঙ্গেই এক অপ্রীতিকর ঘটনার মুখে পড়তে হল দুই দলের ক্রিকেটারদের। এই মুহূর্তে ইংল্যান্ডে গ্যাস, তেল এবং খনিজ পদার্থের সুরক্ষা নিয়ে তীব্র প্রতিবাদে সরব হয়েছেন একদল মানুষ। সেই প্রতিবাদ দেখানোর উদ্দেশেই মাঠে প্রবেশ করে গিয়েছিলেন এক ব্যক্তি।
টস জিতে এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস
টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সেই ম্যাচ সুরু হওয়ার পর দ্বিতীয় ওঊভার চলাকালীনই ঘটে সেই ঘটনা। দ্বিতীয় ওভারে ব্যাটিং করছিলেন উসমান খোয়াজা। বোলিং করছিলেন স্টুয়ার্ট ব্রড। সেই মুহূর্তেই হঠাত্ করে দুজন মাঠে প্রবেশ করে যান। একজনকে গ্রাউন্ড স্টাফরা ধরে ফেললেও আরেক ব্যক্তি সরাসরি পিচের কাছে পৌঁছে গিয়েছিলেন। প্রতিবাদের চিহ্ন হিসাবে তাঁর হাতে ছিল হলুদ রংয়ের একধরণের পাউডার। সেই সময়ই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন জনি বেয়ারস্টো। সেই ব্যক্তি বেশী কিছু করার আগেই তাঁকে ধরে ফেলেন জনি বেয়ারস্টো।
Are you watching @leedsrhinos 👀#Ashes pic.twitter.com/AB64rimeXH
— England's Barmy Army 🏴🎺 (@TheBarmyArmy) June 28, 2023
আর শুধু তাই নয় কার্যত তাঁরে কোলে করে নিয়েই মাঠ থেকে বের করে দিয়ে আসেন তিনি। তবে সেই রং সম্পূর্ণভাবে লেগে গিয়েছিল জনি বেয়ারস্টোর জার্সিতে। জার্সি বদল করতে যেতে হয় তাঁকে। সেজন্যই ম্যাচ খানিক্ষণ বন্ধ ছিল এদিন। জনি বেয়ারস্টোর সেই ছবি দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে নানান কথাবার্তা শুরু হয়েছে। জনি বেয়ারস্টোর এমন ক্যাচ ধরার স্টাইল নিয়ে মজা করার সুযোগ ছাড়েননি রবিচন্দ্রন অশ্বিনও।
লর্ডসে অবশ্য এমন ঘটনা এই প্রথমবার হয়নি। ১৯৭৫ সালে অ্যাশজ চলাকালীন এমম ঘটনা হতে দেখা গিয়েছিল। একইরকমভাবে ইংল্যান্ড বনাম ভারত ম্যাচ চলাকালীনও এমন ঘটনা ঘটেছিল। সেবার অবশ্য বথামকে দলে না নেওয়ার প্রতিবাদেই এক মহিলা অনুপ্রবেশকারী সেখানে পৌছে গিয়েছিলেন।