আইপিএল ২০২৩, ম্যাচ ৬৪: পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

Punjab Kings
Punjab Kings. (Photo by BIJU BORO/AFP via Getty Images)

প্রিভিউ

১৭ই মে, বুধবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৬৪ তম ম্যাচে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাব কিংস (পিবিকেএস) এবং দিল্লি ক্যাপিটালস (ডিসি) একে অপরের মুখোমুখি হবে। এই দুটি দল এখনও পর্যন্ত ৩১ বার একে অপরের মুখোমুখি হয়েছে, যার মধ্যে ১৬টি ম্যাচ জিতেছে পিবিকেএস এবং ১৫টি ম্যাচ জিতেছে ডিসি। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল ইতিমধ্যেই আইপিএলের প্লেঅফসের দৌড় থেকে ছিটকে গেছে। কিন্তু পাঞ্জাব কিংসের হাতে এখনও প্লেঅফসে যাওয়ার সুযোগ রয়েছে।

নিজেদের আগের ম্যাচটিতেও এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচটিতে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল ৩১ রানে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছিল। প্ৰথমে ব্যাটিং করে প্রভসিমরন সিংয়ের দুর্দান্ত শতরানের সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান করেছিল পাঞ্জাব কিংস। প্রভসিমরন ১০টি চার এবং ৬টি ছয় সহ ৬৫ বলে ১০৩ রান করেছিলেন। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করতে সক্ষম হয়েছিল ডিসি। শুরুটা ভালোভাবে করলেও একের পর এক উইকেট হারানোর কারণে তাদের পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। এই ম্যাচে ডেভিড ওয়ার্নার ১০টি চার এবং ১টি ছয় সহ ২৭ বলে ৫৪ রান করেছিলেন। ডিসির আর কোনো ব্যাটার তেমন একটা নজরকাড়া ইনিংস খেলতে পারেননি। পিবিকেএস ১২ ম্যাচে ১২ পয়েন্টের সাথে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে। অন্যদিকে, ডিসি ১২ ম্যাচে ৮ পয়েন্টের সাথে সবার শেষে রয়েছে।

সম্ভাব্য একাদশ

পাঞ্জাব কিংস

শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভিসিমরন সিং, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, স্যাম কারান, শাহরুখ খান, ঋষি ধাওয়ান, হারপ্রীত ব্রার, রাহুল চাহার, আর্শদীপ সিং।

দিল্লি ক্যাপিটালস

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), মিচেল মার্শ, রাইলি রোসো, অক্ষর প্যাটেল, আমান হাকিম খান, প্রবীণ দুবে, কুলদীপ যাদব, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খলিল আহমেদ।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

প্রভসিমরন সিং – গত ম্যাচের ফর্ম এই ম্যাচেও অবশ্যই দেখানোর চেষ্টা করবেন তিনি। এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ৩৩৪ রান করেছেন প্রভসিমরন।

ডেভিড ওয়ার্নার – তিনি এই মরসুমে এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ৩৮৪ রান করেছেন এবং তার সর্বোচ্চ রান হল ৬৫। এই আইপিএলে ডিসির হয়ে এখনও পর্যন্ত সবথেকে বেশি রান করেছেন ওয়ার্নার।

অলরাউন্ডার

লিয়াম লিভিংস্টোন – এই মরসুমে এখনও পর্যন্ত সব ম্যাচ মিলিয়ে খুব বেশি রান করতে এবং উইকেট নিতে না পারলেও শেষ দুটি ম্যাচে তার কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করবে পিবিকেএস। চলতি মরসুমে তিনি ৭টি ম্যাচ খেলে ১৭৬ রান করেছেন এবং ২টি উইকেট নিয়েছেন।

অক্ষর প্যাটেল – চলতি মরসুমে তিনি খুব ভালো ফর্মের সাথে খেলছেন। তিনি এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ২৬৮ রান করেছেন এবং ১০টি উইকেট নিয়েছেন।

বোলার

রাহুল চাহার – তিনি এই মরসুমে এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ৭টি উইকেট নিয়েছেন এবং তার সেরা বোলিং পরিসংখ্যান হল ২/১৬।

ইশান্ত শর্মা – তিনি চলতি মরসুমে এখনও পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ৮টি উইকেট নিয়েছেন এবং তার সেরা বোলিং পরিসংখ্যান হল ২/১৯।

উইকেটরক্ষক

জিতেশ শর্মা – আইপিএলের ১৬ তম সংস্করণে তিনি এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ২৬৫ রান করেছেন এবং তার সর্বোচ্চ রান হল ৪৯*।

পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, প্রভসিমরন সিং, মিচেল মার্শ, রাইলি রোসো, লিয়াম লিভিংস্টোন (সহ-অধিনায়ক), জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, রাহুল চাহার, ইশান্ত শর্মা, আর্শদীপ সিং।

close whatsapp