মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে অধিনায়ক হার্দিকের প্রশংসায় রাহুল তেওয়াটিয়া
আপডেট করা - May 11, 2023 8:42 pm

গতবারের পর এবারের আইপিএলেও দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন রাহুল তেওয়াটিয়া। এই মুহূর্তে ১১টি ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে গুজরাত টাইটান্স আইপিএলের প্লেঅফ কার্যত পাকা করে ফেলেছে। সেই লক্ষ্যে এগনোর পথে যে রাহুল তেওয়াটিয়ার অবদান কতটা তা বলার ্পেক্ষা রাখে না। যদিও রাহুল তেওয়াটিরা মুখে কিন্তু গুজরাত টাইটান্সেরক অধিনায়ক হার্দিক পান্ডিয়ারই প্রশংসা। হার্দিক পান্ডিয়ার জ্ন।ই যে তাঁরক আত্মবিশ্বাস বেড়েছে তা বলতে কোনও দ্বিধা নেই রাহুর তেওয়াটিয়ার।
আইপিএলে অভিষেক ম়্চেই চ্যাম্পিয়.ন হয়ে সকেকলকে চমকে দিয়েছিল গুজরাত টাইটান্স। সেই মরসুম তেকেই দুরন্ত ফর্মে ছিলেন এই তরুণ ক্রিকেটার। গুজরাত টাইটান্সের চ্যাম্পিয়ন হওয়ার পিছনেও তাঁঁর অবদান ছিল অনস্বীকার্য। সেই ধারা এবারের আইপিএলেও ধরে রেখেছেন েই তারকা ক্রিকেটার। গুডরাত টাইটান্সের হয়ে নিখুঁতভাবে নিজের ফিনিশারের ভূমিকা পালন করে চলেছেন তিনি। আর সবকিছুি যে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার পাশে থাকার জন্য সম্ভব হচ্ছে তা বলতে কোনও দ্বিধা করেননি রাহুল তে্ওয়াটিয়া।
আইপিএলে গুজরাত টাইটান্সের ফিনিশারের দায়িত্বই রয়েছে রাহুল তেওয়াটিয়ার ওপর
এবারের আইপিএলেও রাহুল তেওয়াটিয়ার ব্যাটে দেখা গিয়েছে রানের ঝড়। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে গুজরাত টাইটান্স। এই ম্যাচ জিততে পারলেই যে তারা আইপিেলের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পাকা করে ফেলবে তা বলাই বাহুল্য। সেখানেও নিজের পারফরম্যান্স দেখানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছেন রাহুল তেওয়াটিয়া। ওয়াংখেড়েতে যে লড়াইটা যথেষ্ট কঠিন হবে তা এখন থেকেই বোঝঢা যাচ্ছে। মুমন্বই ইন্ডিয়ান্সেরও সূর্যকুমার যাদব, ঈশান কিষাণরা দুরন্ত ফর্মে রয়েছেন। সেখানেই ফের রাহুল তেওয়াটিয়া জ্বলে উঠতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে হার্দিক পান্ডিয়াকেই প্রশংসায় ভরিয়ে দিলেন রাহুল তেওয়াটিয়া। তিনি জানিয়েছেন, “এই মরসুমে তিনি আমাকে দুটো নতুন ব্যাট দিয়েছেন। একদিন দুটো ব্যাটগুলো নিয়ে আসেন এহং আমাকে সেগুলো পর্যেবেক্ষণ করতে বলেন। আমি বলেছিলাম যে এই ব্যাটগুলো একেবারে ম্যাচের জন্য উপযুক্ত। তখনই তিনি বলেন যেন এই ব্যাট দুটো তুমি রেখে দাও। সেই ব্যাট দিয়েই এবারের মরসুমে আমি খেলা চালিয়ে যাচ্ছি”।
সেইসঙ্গে তাঁর ফিনিশার হয়ে ওঠা সম্বন্ধেও হার্দিক পান্ডিয়ার কতটা অবদান সেই কথাও জানাতে দ্বিধা করেননি রাহুল তেওয়াটিয়া। তিনি জানিয়েছেন, “শেষ মরসুমে সাত থেকে াটটি ম্যাচ সেষে তিনি ামায় বলেছিলেন যে দেখে ভাল লাগছে ধারাবাহিকভাবে তুমি ফিনিশারের ভূমিকা পালন করতে পারছ। যখনই দল কঠিন পরিস্থিতিতে থেকেছে সবসময়ই তাঁকে বলতে শুনেছি যে তেওয়াটিয়া রয়েছে, ফিনিশ করার কাজটা তিনি করে দেবেন”।