জস বাটলারের থেকে রিভার্স সুইপের কৌশল শিখতে চান শিমরণ হেটমায়ার
আপডেট করা - May 2, 2022 10:57 pm

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস শিবিরে রয়েছেন শিমরণ হেটমায়ার। তাঁরই দলে রয়েছেন আরেক তারকা ক্রিকেটার জস বাটলার। একসঙ্গে টিম হোটেলে যেমন সময় কাটান, তেমনই নেটেও জস বাটলারের সঙ্গে প্রস্তুতি সেরেছেন এই তারকা ক্রিকেটার। সেখানেই জস বাটলারের রিভার্স সুইপ শটের ভক্ত হয়ে পড়েছেন তিনি। নেট হোক কী বাইশগজ, জস বাটলার সবসময়ই তার রিভার্স সুইপ শটের দাপট দেখিয়েছেন। আর সেটাই দস বাটলারের থেকে শিখতে চান শিমরণ হেটমায়ার।
এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করছেন জস বাটলার। মাত্র ৯ ম্যাচ খেলেই অরেঞ্জ ক্যাপ নিজের মাথায় তুলে নিয়েছেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার। এবারের আইপিএলের বাইশগজে বোলারদের ওপর রীতিমত শাসন করেছেন তিনি। সেখানেই তাঁর রিভার্স সুইপ শট দেখেও সকলে মুগ্ধ হয়েছেন। সেই তালিকায় রয়েছেন খোদ শিমরণ হেট মায়ারও। সেইসঙ্গে এই প্রার্থনাও করেছেন তিনি বোলার হননি এবং বাটলারের বিরুদ্ধে খেলতে হচ্ছে না বলে বেঁচে গিয়েছেন।
জস বাটলারের থেকে শুধু রিভার্স সুইপ শট নয়, বাটলারের থেকে স্কুপ শটও শিখতে চান শিমরণ হেটমায়ার। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস তুলে নিয়েছে এই তারকা ক্যারিবিয়ান ক্রিকেটারকে। দু একটা ম্যাচে দেখা গেলেও, এখনও পর্যন্ত সেই বিধ্বংসী মেজাজে দেখা যায়নি তাঁকে। হেটমায়ারের মাথায় অবশ্য এখনও সেই রিভার্স সুইপই ঘুরছে।
জস বাটলারের রিভার্স সুইপ শটের ভক্ত শিমরণ হেটমায়ার
তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন, “আমি জস বাটলারের থেকে রিভার্স সুইপ শট খেলার কৌশল শিখতে চাই। নেটে আমি বারবার সেই প্রস্তুতিও চালাচ্ছি কিন্তু সেভাবে পারছি না। শুধু রিভার্স সুইপই নয়, তাঁর থেকে আমি স্কুপও শিখতে চাই। আমি যখন তাঁর সঙ্গে ব্যাটিং করি তিনি সবসময়ই পরিস্থিতি খুব হাল্কা করে দেন। ভগবানের কাছে অশেষ ধন্যবাদ যে আমি ওয়াংখেড়েতে তাঁর বিরুদ্ধে বোলার হইনি। সেখানে ব্যাটাররা সত্যিই সফল”।
একইসঙ্গে নিজের জীবনের নানান কাহিনীও এবার জানিয়েছেন শিমরণ হেটমায়ার। তাঁর জীবনেও নানান খারাপ সময় এসেছে। সেই মুূহূর্তে নিজের স্ত্রীকেই সবচেয়ে বেশী কাছে পেয়েছেন তিনি। তাঁর স্ত্রীকে নিজের কোচ বলতেও দ্বিধা করেননি শিমরণ হেটমায়ার। আবার তাঁর স্ত্রীই তাঁর সবচেয়ে বড় নিন্দুকও।
কঠিন পরিস্থিতিতে নিজের স্ত্রীকে পাশে পাওয়ার সেই কথাও জানালেন শিমরণ হেটমায়ার
আইপিএলের আগেও হেটমায়ারের ফিটনেস এবং শর্ট টেম্পারামেন্ট নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। যদিও এবারের আইপিএলের আগে এই তারকা ক্রিকেটারকে ৮.৫০ কোটি টাকায় দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এই সময়ই তিনি বলছিলেন যে কেমনভাবে তাঁর স্ত্রী তাঁকে সাহায্য করেছেন। তাঁর স্ত্রীই তাঁকে মাঠে নেমে কয়েকবল খেলে পরিস্থিতি বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের ফিনিশারের ভূমিকায় দেখাযাচ্ছে এই তারকা ক্রিকেটারকে। প্রতি ম্যাচেই সেই ভূমিকা যোগ্যতার সঙ্গে পালনও করছেন তিনি। যদিও আইপিএলে এখনও বেশ কিছু ম্যাচ খেলা বাকি রয়েছে রাজস্থান রয়্যালসের। সেখানেই নিজেকে আরও প্রমাণ তিনি করতে পারেন কিনা সেটাই এখন দেখার।