চেন্নাইয়ের মহিশ থিকসানাকে নিয়ে আশাবাদী হরভজন সং, জাদেজাদের উদ্দেশ্যে পরামর্শও দিলেন তিনি
আপডেট করা - Apr 21, 2022 5:51 pm

আইপিএলের মঞচে পাঁচ ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস। আর কয়েক ঘ্টা পর আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে ধোনিদের চেন্নাই। সেই ম্যাচ থেকে চেন্নাই ঘুরে দাঁড়াতে পারে কিনা সে তো সময়ই বলবে। কিন্তু তার আগে চেন্নাইয়ের উদ্দেশ্যে বিরাট বার্তা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। দলের জয়ের জন্য মহিশ থিকসানার মতো বোলার প্রয়োজন বলেই মনে করেন হরভজন সিং। এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলা মহিশ থিকসানাকে নিয়ে আপ্লুত ভাজ্জি।
আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংস একটি ম্যাচই জিতেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১২ রানে সেই ম্যাচ জিতেছিলেন। সেই ম্যাচেই যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শ্রীলঙ্কার এই ২১ বর্ষীয় ক্রিকেটার। পাওয়ার প্লের মতো গুরুত্বপূর্ণ সময়ে বোলিং করতে এসে প্রতিপক্ষকে বেশ চাপে ফেলে দিয়েছিলেন। সেই ম্যাচে তিনি একাই নিয়েছিলেন ৪ উইকেট। এমন পারফরম্যান্স দেখেই খুই হচ্ছেন হরভজন সিং।
এবারের আইপিএলে চোট আঘাতে জর্জরিত চেন্নাই সুপার কিংস। বড় রান তুললেও দক্ষ বোলিংয়ের অভাবে সেই ম্যাচ হেরে যেতে হয়েছে চেন্নাইকে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও বহু জায়গায় খামতি দেখা দিচ্ছে চেন্নাইের। একসময় এই ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন হরভজন সিং। দলের এমন খারাপ পরিস্থিতিতে সেজন্যই নিের পরামর্শ নিয়ে এগিয়ে এলেন ভাজ্জি। তাঁর মতে মহিশ থিকসানার মতো আরও কিছু বোলিং অপশন চেন্নাইয়ের রাখা উচিত্।
এবারের আইপিএলে ৩ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন মহিশ থিকসানা
এই প্রসঙ্গে হরভজন সিং জানিয়েছেন, “তিনি হলেন চেন্নাইয়ের অন্যতম উইকেট টেকার। তাঁকে দেখলেই বোঝা যায় যে তিনি উইকেট নেওয়ার জন্য কতটা মরিয়া হয়ে রয়েছেন। তাঁর লাইন এবং লেন্থ আমাকে মুগ্ধ করেছে। পাওয়ার প্লের মতো জায়গায় বোলিং করাটা একেবারেই সহজ নয়। কিন্তু মহিশ থিকসানা সেখানে বোলিং করার সাহসই শুধু দেখাননি, গত ম্যাচে সেই জায়গা থেকে উইকেটও তুলে নিয়ে এসেছেন। এছাড়া এক ম্যাচে একাই চার উইকেট নিয়ে সেই ম্যাচের রং বদলে দিয়েছিলেন তিনি একাই। তাঁর মতোই কিছু বোলারকে খেলানোর প্রয়োজন চেন্নাইয়ের”।
এখনও পর্যন্ত এবারের আইপিএে তিনটি ম্যাচে খেলেছেন মহিশ থিকসানা। মাত্র তিন ম্যাচেই থিকসানার ঝুলিতে রয়েছে ছয় উইকেট। প্রথম ম্যাচে উইকেট না পেলেও, পরপর দুই ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাত টাইাটান্সের বিরুদ্ধে উইকেট রয়েছে এই ২১ বর্ষীয় তরুণ শ্রীলঙ্কান বোলারের। রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে একাই ৪ উইকেট নিয়ে সেই ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার।
শুধু তাই নয় গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও মাত্র ২৪ রান দিয়ে একাই দুই উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু ক্রিস জর্ডনের ৩.৫ ওভারে ৫৬ রানই সেই ম্যাচ হাতের বাইরে পাঠিয়ে দিয়েছিল। মহিশ থিকসানার মতো বোলারদেরই খেলানোর পরামর্শ ভাজ্জির।