রাজস্থানের বিরুদ্ধে নামার আগে ধোনির থেকে পাওয়া পরামর্শ নিয়ে মুখ খুললেন রিঙ্কু সিং
আপডেট করা - May 11, 2023 2:27 pm

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। এই মুহূর্তে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স, দুই দলেরই পয়েন্ট ১০। েতবে কলকাতা নাইট রাইডার্সের সামনে রাস্তাটা খানিকটা কঠিন। প্লে্ফের আশা বাঁচিয়ে রাখতে হলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সকে। সেইসঙ্গে রানরেটের জিকেও নজর রাখতে হবে তাদের। সেই ম্যাচে নামার আগেই মহেন্দ্র সিং দোনি থেকে পাওয়া উপদেশ নিয়ে মুখ খুললেন কলকাতা নািট রাইডার্সের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং।
গতবারের আইপিএলেই নিজের পারপরম্যান্স প্রদর্শন করেছিলেন রিঙ্কু সিং। এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। শেষম্যাচে আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিংয়ের হাত ধরেই পঞ্জাব কিংসকে হারিয়ে জয়ের রাস্তায় ফিরেছিল কলকাতা নাইট রাইডার্স। সেখানে শেষ বলে অসাধারণ বাউন্ডারি মেরে ফিনিশারের ভূমিকা একেবারে নিখুঁতভাবে পালন করেেছিলেন রিঙ্কু সিং। শুধু এই ম্যাচেই নয়। এবারের আইপিএলে বেশীরভাগ ম্যাচেই ফিনিশার হিসাবে সাফল্য় পেয়েছেন তিনি। গুজরাত টাইটান্সেরক বিরুদ্ধেও রিঙ্কু সিংয়ের শেষ ওভারে পাঁচটি ছয় এখনও পর্যন্ত সকলের স্মৃতিতে টাটকা রয়েছে।
চলতি আইপিএলে ১১ ম্যাচ খেলে ৩৩৭ রান রয়েছে রিঙ্কু সিংয়ের
বৃহস্পতিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। এই মুহূর্তে নাইট ভক্তদের কাছে অন্যতম আশার আলসোর নাম যে রিঙ্কু ,সিং তা বলার অপেক্ষা রাখে না। তাঁর ফিনিশিং স্কীল নিয়েইতিমধ্যেই নানান আলসোচনা শুরু হয়েগিয়েছে। শেষপর্যন্ত রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কী হবে তা তো সময়ই বলেবে। তার আগেই বিস্বের অন্যসম সেরা ফিনিসার মহেন্দজ্র সিং ধোনির থেকে পাওয়া পরামর্শ নিয়েই মুখ খুলেছেন এই তারকা ক্রিকেটার। সেই পরামর্শ তাঁকে কেমনভাবে সাহায্য করছে সেই কথাই জানাতে দ্বিধা করেননি রিঙ্কু সিং।
এই প্রসঙ্গে ম্যাচের আগে রিঙ্কু সিং জানিয়েছেন, “তিনি বিশ্বের সেরা ফিনিশার। তাঁকেই আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভাইয়া যখন আমি ব্যাটিং করতে যাব, সেই সময় আমার বিশেষ কী করা উচিত্। সেি উত্তরেই তিনি জানিয়েছিলেন যে বেশী কিছু ভাববার প্রয়োজন নেই। ক্রিজে দাঁড়িয়ে শুধু বল আসার অপেক্ষা করবে। যেমন বল আসবে সেভাবেই খেলার চেষ্টা করবে”।
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বেশীরভাগ ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন রিঙ্কু সিং। শেষ ম্যাচেও তাঁর পাকরফর্ম্যান্সের প্রশংসায় সকলে। ইতিমধ্যেই আইপিেলের ১১টি ম্যাচ খেলে ৩৩৭ রান করে ফেলেছেন রিঙ্কু সিং। তাঁর স্ট্রাইকরেট রয়েছে ১৫০-এর ওপর। সেইসঙ্গে রয়েছে ২১টি ছয়। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিনি সপল হন কিনা সেদিকেই তাকিয়ে সকলে।