সিএসকের বিরুদ্ধে রোহিত শর্মার পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ সুনীল গাভাসকর
আপডেট করা - May 7, 2023 3:06 pm

শনিবার আইপিএলের এল ক্লাসিকো লড়াই ঘিরে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। কিন্তু সেখানেই চেন্নাই সুুপার কিংসের কাছে ৬ উইকেটে হেরে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইনআপ। এদিনের ্ময়াচেও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন রোহিত শর্মা। এতদিন চুপ করে থাকলেও শেষপর্যন্ত রোহিত শর্মার পারফরম্যান্স নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে চেন্নাইয়ের বিরুদ্ধে একেবারেই অধিনায়কের মতো খেলতে পারেননি রোহিত শর্মা।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যটিংয়ের সুযোগ পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু গত দুই ম্যাচের মতো এদিন নিজেদের দুর্ধর্ষ ব্যাটিং পরফরম্যান্স দেখানোর সুযোগ পায়নি মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটাররা। এই ্ময়াচেই আবারক নিজেরক ব্যাটিং পজিশন বদলেছিলেন মুম্বই ইন্ডজিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। তিন নম্বরে ব্যাটিং করতে এসেছিলেন তিনি। কিন্তু কঠিন পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সকে সাহায্য করতে ব্যর্থই বহয়েছিলেন এই তারকা ক্রিকেটার। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও শূন্য রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শূন্য রানেই সাজঘরে ফিরেছিলেন রোহিত শর্মা
রোহিত শর্মার পারফর্ম্যান্স দেখার পরই তাঁকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। সেই পরিস্থিতিতে রোহিত শর্মা যে শট নির্বাচন করেছিলেন, একজন অধিনায়কের একেবারেই তেমনটা করা উচিত্ ছিল না বলে মনে করছেন তিনি। কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরার পরিবর্তে রোহিত শর্মার সেই সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সকে আরও খাদের কিনারে ঠেলে দিয়েছিল বলেই মনে করছেন তিনি। এই নিয়েই এখন তর্জা তুঙ্গে।
রোহিত শর্মার এই পারফরম্যান্স দেখার পরই সমালোচনায় মুখর হয়েছেন সুনীল গাভাসকর। তিনি জানিয়েছেন, “তাঁকে দেখে কখনোই মনে হচ্ছে না যে তিনি এই ম্যাচের মধ্যে রয়েছেন। আমি অবশ্য ভুলও হতে পারি। কিন্তু যে শট তিনি খেলেছিলেন, তা কখনোই সঠিক ছিল না। অন্তত একজন অধিনায়কের মতো শটছিল না। দল যখন খারাপ অবস্থায় রয়েছে, সেই সময় অধিনায়ক সেই জায়গা মেরামত করার চেষ্টা করেন। একটি ভাল ইনিংস খেলে দলকে ভাল জায়গায় পৌঁছে দিতে চান তিনি”।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত মাত্র একটি অর্ধশতরান পেয়েছিলেন রোহিত শর্মা। শেষ চার ম্যাচে তো এক অঙ্কের সংখ্যাই পেড়োতে পারেননি এই তারকা ক্রিকেটার। শেষ চার ম্যাচে রোহিত শর্মা করেছেন ২, ৩, ০, ০ রান। রোহিত শর্মার ধারাবাহিক ব্যর্থতা নিয়ে সমালোচনার সুরটা যে ক্রমশই চড়া হতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।