শুভমন গিলের স্বপ্নের ওপেনিং পার্টনার সচিন তেন্ডুলকর
আপডেট করা - Apr 23, 2023 3:59 pm

২০২২ সালের পর ২০২৩ সালের আইপিএলেও শুভমন গিলের সাফল্যের গতি অব্যহত। এবারের আইপিএলেও প্রতি ম্যাচে গুজরাত টাইটান্সের শুরুটা তাঁর হাত দিয়ে বেশ ভালভাবেই হচ্ছে। এই মুহূর্তে ইউঠতি তারকাদের মধ্যে শুভমন গিলের নাম যে শীর্ষে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রানের খাতা খুলতে পারেননি তিনি। কিন্তু শুভমন গিল যে ভারতীয় দলের নিেজের জায়গা পাকা করার লক্ষ্যে অনেকটাই এগিয়ে গিয়েছে তাও বলার অপেক্ষা রাখে না। এমন সময়ই নিজের স্বপ্নের ওপেনিং পার্টনারের নাম সকলের সামনে আনলেন শুভমন গিল।
আগামী সোমবার জীবনের ইনিংসে ৫০ বছর পূর্ণ করবেন সচিন তেন্ডুলকর। সেই মাহেন্দ্রক্ষণের আগেই নিজের স্বপ্নের ওপেনিং পার্টনারের নাম সকলকে জানালোন এই মুহর্তে ভারতের অন্যতম সেরা তরুণ ক্রিকেটার সুভমন গিল। আর তিনি অন্যতেউ নন। বিশ্ব ক্রিকেটের মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরই শুভমন গিলের স্বপ্নের ওপেনিং পার্টনার। যদিও সময়ের নিয়মে সেই সুযোগ শুভমন গিলের সামনে আসাটা সম্ভব নয়। কিন্তু নিজের মনেরক সেই গোপন কথাটা এতদিন পরই সকলের সামনে আনলেন তিনি।
চলতি আইপিএলে ৬টি ম্যাচ খেলে ২২৮ রান করে পেলেছেন শুভমন গিল
কখনও সুযোগ পেলে সচিন তেন্ডুলকলের সঙ্গেই বাইশগজে ওপেনিং করাই শুভমন গিলের অন্যতম আশা। শুধুমাত্র এই অকটি বিষয়ই নয়, জিও সিনেমায় একটি প্রশ্নোত্তর পর্বে আরও নানান বি,য় নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার শুভমন গিল। আর তাতেই আপ্লুত সকলে। এই মুহূর্তে গুজরাত টাইটান্সের হয়ে আইপিএলে খেলছেন তিনি। সেখানে তাংর পারফর্ম্যান্স কিন্কু সকলেরই বেশ নজর কেড়েছে। এইঅ ধারা গোটা আইপিএলে তিনি ধরে রাখতে পারেন কিনা সে্টাই এখন দেখার।
এবারের আইপিএলের প্রথম ম্যাচেই অর্ধশতরান েপেয়েছিলেন শুভমন গিল। সেই থেকেই তাঁর ব্যাটে এসেছে রানের ঝলক। ইঅতিমধ্যেই গুজরাত টাইটান্সের হয়ে ৬টি ম্যাচ খেলে ২২৮ রান করে ফেলেছেন তিনি। সেইসঙ্গে শুভমন গিলের গড় রয়েছে ৩৮ এবং স্ট্রাইকরেট রয়েছে ১৩৮.১৮। নিজের পছন্দের তালিকার মধ্যে আইপিএলের মঞ্চে তাঁর অন্যতম সেরা নকও বেছে নিয়েছেন তারকা ক্রিকেটার সুভমন গিল। গতবারের আইপিএলে ২০২২ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলা তাঁর ইনিংসটাকেইঅ সেরা হিসাবে মেনে নিয়েছেন শুভমন গিল।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে সেই ম্যাচে ৫৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল। এখনও পর্যন্ত সেই ইনিংসটাই তাঁর কাছে সেরা। সেইসঙ্গে হা্র্দিক পান্ডিয়ার নেতৃত্ব নিয়েও আপ্লুত তিনি। হার্দিকের নেতৃত্বেরই প্রথমবার আইপিএল জিতেছিলেন এই তারকা ক্রিকেটার। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বকে “ইলেক্ট্রিফাইং” বলেই মনে করছেন তিনি।