নেতৃত্বের প্রসঙ্গে রোহিতের সঙ্গেই শ্রেয়সের মিল খুঁজে পাচ্ছেন অভিষেক নায়ার, রাহানের প্রশংসাও তাঁর মুখে

Shreyas Iyer and Sheldon Jackson
Shreyas Iyer and Sheldon Jackson. (Photo Source: IPL/BCCI)

এবারই নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব উঠেছে শ্রেয়স আইয়ারের কাঁধে। তাঁর নেতৃত্বে প্রথম ম্যাচে জয় দিয়েই যাত্রা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। আর তা দেখেই আপ্লুত নাইটদের সহকারী কোচ অভিষেক নায়ার। বিশেষকরে শ্রেয়স আইয়ারের নেতৃত্বের দক্ষতা দেখেই খুশি তিনি। শ্রেয়স আইয়ারকে রোহিত শর্মার সঙ্গেই তুলনা করলেন নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ার। ক্রিকেটারদের তাদের খেলার জন্য পূর্ণ স্বাধীনতাই নাকি দেন শ্রেয়স। আর সেই দক্ষতাই মুগ্ধ করেছে অভিষেক নায়ারকে।

আইপিএলে এবার শুরুটা বেশ ভালভাবেই করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে যাত্রা শুরু করেছে এবার কলকাতা নাইট রাইডার্স। আর শ্রেয়স প্রথম দিন থেকেই নেতা হিসাবে নিজেকে প্রমাণ করাও শুরু করে দিয়েছেন। আর তা দেখার পর থেকেই অভিষেক নায়ার শ্রেয়স আইয়ারের মধ্যে অধিনায়ক রোহিত শর্মার সমস্ত গুল খুঁজে পাচ্ছেন। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেই তিনি শ্রেয়স আইয়ারের মিল খুঁজে পাচ্ছেন।

রোহিতের সঙ্গেই শ্রেয়স আইয়ারের নেতৃত্বের দক্ষতার মিল খুঁজে পাচ্ছেন অভিষেক নায়ার

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে অভিষেক নায়ার জানান,  “যদি ব্যক্তিত্বের দিক থেকে দেখা হয় তবে শ্রেয়স আইয়ারের সঙ্গে রোহিত শরমার বহু মিল রয়েছে। ব্যক্তিত্বের দিক থেকে রোহিতের সঙ্গে তাঁর মিল খুঁজে পাই আমি। ক্রিকেটাররা যাতে তাদের নিজেদের স্টাইলে ম্যাচ খেলে, তাতেই বারবার উদ্বুদ্ধ করতে দেখা যায় শ্রেয়স আইয়ারকে। এছাড়া যেকোনও জিনিস কেমনভাবে খুব সহজে করা যায় তাও শ্রেয়স খুব ভালভাবে পারেন”।

কলকাতা নাইট রাইডার্সের আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব সামলেছেন শ্রেয়স আইয়ার। যদিও এবার তাঁকে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। আইপিএলের মেগা নিলামে শ্রেয়স আইয়ারকে নয়ে এবার দড়ি টানাটানিটা দেখার মতো ছিল। অবশেষে কলকাতা নাইট রাইডার্সই বাজিমাত করেছে। ১২.২৫ কোটি টাকায় শ্রেয়স আইয়ারকে তারা দলে তুলে নিয়েছে। সেইসঙ্গে এবার নাইট রাইডার্সের অধিনায়কও শ্রেয়স আইয়ার।

শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে সবচেয়ে ভাল পারফরম্যান্স দিল্লি ক্যাপিটালসের। ২০২০ সালে শ্রেয়সের হাত ধরেই আইপিএলের ফাইনালে পৌঁছেছিল দিল্লি ক্যাপিটালস। যদিও গত মরসুমটা খুব একটা ভাল যায়নি তাঁর। এবার নাইট রাইডার্সের জার্সিতে নেমেছেন শ্রেয়স। আর প্রথম ম্যাচেই তাঁর নেতৃত্ব দিয়ে মন জিতে নিয়েছেন অভিষেক নায়ারের।

আরসিবির বিরুদ্ধে নামার আগে অজিঙ্ক রাহানের প্রশংসায় অভিষেক নায়ার

অন্যদিকে এবার কলকাতা নাইট রাইডার্স শিবিরে রয়েছেন অজিঙ্ক রাহানেও। প্রথম ম্যাচেই নাইটদের জার্সিতে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগেও সেউ রাহানের ওপরই ভরসা রাখছেন অভিষেক নায়ার। তাঁর মতে রাহানের প্রমাণ করার কিছুই নেই। এবার নাইটদের চ্যাম্পিয়ন করাই প্রধান লক্ষ্য অজিঙ্ক রাহানের।

এই প্রসঙ্গে অভিষেক নায়ার জানিয়েছেন, “রাহানে এমন একজন ক্রিকেটার যিনি সবসময়ই রান পান। আইপিএলেও রাহানে যথেষ্ট সফল। আমার মনে হয় না আইপিএলের মঞ্চটা তাঁর কাছে কামব্যাকের মঞ্চ। তাঁর মনোভাব দেখে মনে হচ্ছে কেকেআরে আইপিএল চ্যাম্পিয়ন করানোই তাঁর প্রধান লক্ষ্য”।

close whatsapp