অশ্বিনের মতে রাজবর্ধন ও ইয়াশ ধুলকে দেখা যেতে পারে আইপিএলের মঞ্চে

Ravichandran Ashwin
Ravichandran Ashwin. (Photo by GLYN KIRK/AFP via Getty Images)

এবারে আইপিএলের মেগা নিলাম। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী আইপিএলের ইতিহাসে হতে চলেছে সবচেয়ে বড় নিলাম। আর সেখানেই নাকি তাক লাগিয়ে দিতে পারেন ভারতীয় অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। বিশেষ করে দুজন ক্রিকেটার নাকি সকলের নজর কাড়তে পারেন বলে মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে রাজবর্ধন হাঙ্গারকের ও ইয়াশ ধুল এই দুই ক্রিকেটারের নাকি আইপিএলের নিলামে বড় দান উঠতে পারে। আর তারা আইপিএলের কোনও বড় দলে গেলে তিনি একেবারেই অবাক হবেন না।

আট দলের পরিবর্তে আসন্ন আইপিএল হবে দশ দলের। যা ঘিরে এখন এখন থেকেই বাড়তে শুরু করেছে উন্মাদনা। গতবছরের শেষেই আইপিএলের মঞ্চে এসেছে দুই নতুন দল। বিরাট অঙ্কের বিনিময়ে লখনউ সুপার জায়ান্টস ও আহমেদাবাদ এসেছে এবারের আইপিএলে। আর এই নতুন দুই ফ্র্যাঞ্চাইজির আগমনের ফলেই এবারের আইপিএলে হবে বিরাট নিলাম।

আর সেজন্য গতবছরই চারজন করে ক্রিকেটার রেখে বাকি ক্রিকেটারদের ছেড়ে দিতে হয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিদের। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী নতুন ক্রিকেটারদের নিলাম থেকে কিনবে ফ্র্যা়ঞ্চাইজিগুলো। আর সেখানেই শোনাযাচ্ছে বেশ কয়েকজন অনুর্ধ্ব-১৯ ক্রিকেটারদের ওপর নজর রয়েছে অনেকের। আর এই খবর শোনার পর থেকেই দুজনকে বেছে নিয়েছেন অশ্বিন। তাঁর মতো দুজন ক্রিকেটারই এবার আইপিএলে সুযোগ পেতে পারেন। তবে সবচেয়ে বেশী দক কষাকষি হতে পারে রজবর্ধনকে নিয়ে।

অশ্বিন জানান, আমি জানি না কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে নেবে, রাজবর্ধন এবারের নিলাম থেকে কোনও না কোনও দল পাবেই। ভারতীয় তরুণ ক্রিকোটারদের মধ্যে এই ডান হাতী সুইঙ্গার হিসাবে বেশ নজর কেড়েছেন তিনি। ইশান্ত শর্মা ছাড়া এই মুহূর্তে ভারতীয় ইতিহাসে এই দক্ষতা কোনও ক্রিকেটারের বোলারেই দেখা যায় না। ইনসুইংয়ের সামনে বেশ সমস্যাতেই পড়েন ব্যাটাররা। রাজবর্ধনের মধ্যেও ইনসুইং করানোর দক্ষতা রয়েছে।

অশ্বিন আরও জানান, ইয়াশ ধুলও যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার। শেষ সানরাইজার্স হায়দরাবাদ অনুর্ধ্ব-১৯ ক্রিকেটার নিয়েছিল, দিল্লিও নিয়েছিল পৃথ্বি শকে। তাই আমার মনে হয় এই ক্রিকেটারও এবার আইপিএলে সুযোগ পাবে।

আইপিএলের ম়ঞ্চে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পরই সুযোগ পেয়েছিলেন পৃথ্বী  শ। গতবছরের আইপিএলেই সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে সুযোগ পেয়েছিলেন  প্রিয়ম গর্গ। এবার এই দুই উঠতি তারকার দিকেই নজর রয়েছে সকলের। অশ্বিনও তাদের নিয়ে যথেষ্ট আশাবাদী। এবারের আইপিএলের মেগা নিলামের জন্য প্রায় ১২০০ এরও বেশী ক্রিকেটার নাম নথিভুক্ত করেছে। এখন শুধু দেখার এই দুই ক্রিকেটার সুযোগ পায় কিনা।

close whatsapp